অধিকার

অধিকার

রবীন্দ্রনাথ ঠাকুর

অধিকার

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconpoetry

Posted byবেলা 23-Apr-2025

Change color


অধিকার বেশি কার বনের উপর

সেই তর্কে বেলা হল, বাজিল দুপর।

বকুল কহিল, শুন বান্ধব-সকল,

গন্ধে আমি সর্ব বন করেছি দখল।

পলাশ কহিল শুনি মস্তক নাড়িয়া,

বর্ণে আমি দিগ্‌বিদিক রেখেছি কাড়িয়া।

গোলাপ রাঙিয়া উঠি করিল জবাব,

গন্ধে ও শোভায় বনে আমারি প্রভাব।

কচু কহে, গন্ধ শোভা নিয়ে খাও ধুয়ে,

হেথা আমি অধিকার গাড়িয়াছি ভুঁয়ে।

মাটির ভিতরে তার দখল ...

**********
No Review
Related Books
গুণজ্ঞরবীন্দ্রনাথ ঠাকুর
চপলারে আমি অনেক ভাবিয়ারবীন্দ্রনাথ ঠাকুর
আঘাতরবীন্দ্রনাথ ঠাকুর
বঞ্চিতরবীন্দ্রনাথ ঠাকুর
সুখে আমায় রাখবে কেনরবীন্দ্রনাথ ঠাকুর