
পিঞ্জরে বসিয়া শুক
কমলকুমার মজুমদার
জয় মাধব, তারা ব্রহ্মময়ী, মাগো–জয় রামকৃষ্ণ
তখনই যে সময়ে সুঘরাই হারাইয়া যায় এই দিব্যমাল্য সাজান, ভাস্বর, হীরক-শোভাতে বিনিদ্র শহরে–ইহা শিবপুরী, ভক্ত ও মুক্তি প্রদায়িনী যাহা, সৌন্দৰ্য্য যাহা, যে শহর, তখনই সে আপনকার সীমা বুঝিয়া তীব্র আতান্তরে পড়িয়াছিল; যে তাহার শেষ অঙ্গুলিশীৰ্ষতেই ও অন্য প্রত্যঙ্গাদিতে যে ইহার পর হইতেই এবং বনস্থলী চমকপ্রদ হইয়া রহে, যে ইহার পর হইতেই দীপের জ্যোতির্ময়ী ঘটনার প্রবাহ! যে ইহার পর হইতেই আমি, হায়! আমি নারসিসস্-রে পথিক করিয়াছি।
ঐ সীমা ভাবিয়া, ও আমার মনিব! ও আমার মনিব! বলিয়া সে বড়ই উভরায় কান্দিয়া থাকে ইহা সত্য, অথচ আদতে তাহাতে প্রচ্ছন্ন ছিল কূট বিদ্বেষজনিত ক্রোধ, সে যেমন সেই সাধক–যে যিনি নির্ভীক তোয়াক্কাহীন দামাল, আকৰ্ণবিস্তৃত নেত্র যাঁহার হিঙ্গুল, চেহারা যাঁহার বৈরাগ্যসুন্দর দশাসই, গাত্র যাঁহার মসৃণ ও উজর তাম্রবর্ণের, যাঁহার পরনে কৌপীন, হস্তে যাঁহার সুমহৎ চিমটা; এখন যিনি এই লোকপ্রসিদ্ধ মন্দিরের দরজার চৌকাঠেতে অদম্য দুঃসাহসে ভীষণ রাগে ঐ চিমটা দ্বারা বারম্বার আঘাত করিতে উন্মাদ; ইহাতে ক্রমান্বয়ে তদীয় স্কন্ধ বলীবৰ্দের প্রায় স্ফীত হইতেছিল, ঘৰ্ম্মে তাঁহার কপালের হোমতিলক ঘুণাক্ষরে পরিণত হইল, হঁহার রুদ্রাক্ষমালা আন্দোলিত, আর যে তিনি মুহুর্মুহুঃ বীরবিক্রমে ত্রিভুবনের ত্রাসসঞ্চারী হুঙ্কার পাড়িতেছিলেন।
ঐ বিপুল হুঙ্কারমধ্যে ঐ অভিনব সাধক জলদগাম্ভীর্যে মা ভৈঃ উচ্চারণ করিয়াছিলেন, আবার কখনও বা ভগবান শিবকে বিকট আঁশটে বচনে গালি ও টিট্টিকার দিতে থাকিয়া ইহাও বলিতেছিলেন, শালা…অদ্য আমারে দর্শন দিতে হইবে, আমি কণ্ঠে ফিরিয়া আসিতে চাহি না, দে শালা অখণ্ডতা!
যে এবং ঐ সাধক এরূপ অহঙ্কারও প্রকাশ করেন, যে, আমি তোমার জন্য সর্বস্ব ত্যাগ করিয়াছি…আর তুমি আমাকে ফাঁকি দিবে!
ঈদৃশ নানান অর্থপূর্ণ শব্দের সহিত চিমটা-প্রহারের সঘন আওয়াজ হইতে থাকিল, আশ্চৰ্য্য যে ইহাতে কুকুর ও পাখীরা রব তুলে নাই, নিকটে থাকিয়া সুঘরাই কিছু আড়ষ্ট, কিছু কৌতূহলী!
সে দেখিল, অনেক পূজার্থী ও ধার্মিকরা ঐ বীরের সমীপস্থ হইয়া বিস্ফারিত লোচনে, তাঁহার ঐ ভয়ঙ্কর উদ্ধত ক্রিয়াকলাপ দেখিতে থাকিয়া ভক্তিবিহ্বল হৃদয়ে, কেহ বা অশ্রু ভারাক্রান্ত ইতিমধ্যেই, অহরহ, অহরহ ‘জয় বৈদ্যনাথ শিবশম্ভ’ ধ্বনি দিতেছিলেন; তাই ইদানীংকার সমস্ত ভাবে আমাদিগের জীবন এক সুউচ্চ মহিমার অবস্থায়ে স্থায়ী হইয়াছিল।
সাধক ঘোর দম্ভে পুনরায় ঘোষণা করিলেন,…আমি মন্দিরে যাইব না…তুমি স্বরূপে আসিয়া দেখা দাও…। এবং যে ইহার পরক্ষণেই তদীয় বিপুল দেহ ভাঙ্গিয়া পড়িল, তিনি চেতনশূন্য হইলেন; তখনই, সমবেত প্রত্যেকে তাহার অবলোকনে মহা গৌরবান্বিত বোধ করিলেন; ইহারা সশ্রদ্ধচিত্তে, মন্থরে, শিব ধ্বনি তুলিতে থাকিয়া ও তৎসঙ্গে ঐ সাড়হীন দেহের উদ্দেশে পুষ্পমাল্য আদি বর্ষণ করিতে গৌরবান্বিত বোধ করিলেন; ইহারা সশ্রদ্ধচিত্তে, মন্থরে, শিব ধ্বনি তুলিতে থাকিয়া ও তৎসঙ্গে ঐ সাড়হীন দেহের উদ্দেশে পুষ্পমাল্য আদি বর্ষণ করিতে সময়ে, ইহা বলিলেন,…হে নীলকণ্ঠ, হে ভগবান উমাপতি, তুমি অন্তর্যামী, আমাদের পুরুষানুক্রমে এবং পূৰ্ব্বজন্ম ও ইহকালের জন্য আমাদের যে অমরতা বরাদ্দ আছে…তাহা অচিরেই ঐ সাধকেরে দেওয়া হউক, কেন না তুমি তাহার (ঐ সাধকের) অবিনাশী প্রেম।
সাধকের অন্তর্দশা প্রাপ্ত দেহটির শুশ্রূষাকরণে অতীব শুদ্ধাচারী ব্যক্তি ছাড়া অন্য কেহ সাহস পর্যন্ত করেন না, এই জন্য যে ঐ পাঞ্চভৌতিক দেহ অধুনা কৃষ্ণাচতুর্দশীর পরমাশ্চৰ্য্য চন্দ্রকলা! এখন কেহ সাধকের কর্ণে অমৃত শিব নাম, কেহ ব্যজন, কেহ উহার মেরুদণ্ডে ঘৃত কর্পূর মালিশ করিতেছিলেন, অনেকক্ষণ পর সাধক খানিক সহজ অবস্থায় আসিলেন ও তাবিজড়িত স্বরে কহিলেন, জল…জল খাইব!
এইভাবে ইহজগতের সহিত সম্পর্ক গঠিত হইল।
সুঘরাই এহেন প্রহেলিকার কিছু, সরলতার এতটুকুন, বীরত্বের লেশমাত্র না বুঝিয়া শুধু সাধকের দুর্ধর্ষতা গ্রহণ করিয়াছিল। আর যে তেমন তেমন রোষে সেও জ্বলিতেছিল–সম্ভবত, কেন না তাহারই ছায়া বাঁচাইতে ব্রাহ্মণ্য শ্রীসম্পন্ন পাণ্ডাঠাকুর মহাশয় ঈষৎ দিভ্রান্ত হওয়ত স্বীয় উড়নীতে সামাল দিয়াছিলেন; বিশেষই নিশ্চিত, কেন না সে বেচারী মন্দিরের দুয়ারের এই পার্শ্ববর্ত্তী স্থান ত্যাগে বাধ্য হয়। তখনই, যখন ঐ সাধক অন্তর্হিত হইয়াছেন, যখন এরূপ সুদুর্লভ পবিত্রতার অর্থাৎ মন্দিরের নৈকট্যে আসাতে যে এক অনির্বচনীয় আহ্লাদে তাহাতে গোঁয়ার হইয়া উঠিয়াছে!
এবং তাই তৎক্ষণাৎ সুঘরাই, তদীয় স্নেহশীলা মনিব পত্নী আদিষ্ট, সেই মনোলোভা সার্থক কামনা জানাইতে পারে না। যে পরম ভক্তিমতী রমণী যে সূত্রে বলিয়াছিলেন,…এখন বাবা বোদ্দিনাথের ইচ্ছে যদি হয়, এমন যদি করেন, তুই তাঁর সামনে একেবারে…উঃ তাহালে! হ্যাঁরে তেমনতারা ভাগ্য কি আর ছোঁড়া তুই করেছিস!…সে নয় নাই হ’ল…তবু তুই দাঁতে দাঁত দিয়ে…জা যায় সেও ভি আচ্ছা, তুই তাঁকে ডাকবি, দেখবি তোর পাপ তিনি মুছে দেবেন!
এই পর্য্যন্ততে সুঘরাইএর রৌদ্রনিবাস আয়ত চক্ষুর্ধয় সর্ব সময়ে বড় হয়, যাহা প্রত্যক্ষে মনিবপত্নী আবার কহিলেন, হ্যাঁরে,…তিনি বড় দুখীর ঠাকুর…মা ঠাকরুণ (সারদাদেবী) বলেছেন, যে ছোট ছেলের ডাক তিনি ফেলতে পারেন না, তুই নির্ভয়ে ডাকবি, বলবি ঠাকুর আমি বড় অধম বড় দীন, তুমি ছাড়া আমার গতি কৈ…তখুনি, দেখবি বাবা বোদ্দিনাথ তোর পুবো জন্মের সব পাপ ধুয়ে মুছে দেবেন…আবাঃ ছোঁড়া গালে হাত দেয়…কতবার বলেছি না এ সব কথা কহনও গালে হাত দিয়ে শুনতে নেই…এসব ঠাকুরদের কথা!
ইহাতে সুঘরাই আপনকার গাল হইতে হাত নামাইতেই যারপরনাই অসহায় নির্জীব হইল; এমনই যে, ইদানীং সকল নির্ভরতা তাহার ঝটিতেই খোয়া গিয়াছে, যে সে সব গরু খেদাইতেও অপারগ; এবং তাই উপস্থিত এ দেহ কোথাও হেলান চাহিতেছিল–যাহা নির্ঘাত কৃতাঞ্জলিপুটে শুনিবার, পত্ৰউদগম ও কুম্ভকারের চাকের নিগুণ গূঢ় পদ্যতে; যাহা গ্রামাঞ্চলে অনাবৃষ্টির ছড়া বোধে ব্যবহৃত হয়, নবমবর্ষীয়া বালিকারা নগ্ন দেহে, শূন্য ঘট মস্তকে ধারণে ঈষৎ নৃত্যভঙ্গিমায় উহা গাহিতে থাকিয়া প্রথমে ক্ষেত প্রদক্ষিণ করে।
এখন সুঘরাই যখন এহেন হেলান দিতে ইচ্ছুক, ঠিক সেই সময়তেই শুনিতে পাইল যে নিজ অভ্যন্তরে পাঠান দাপটে কিলকিলা রব ঘনাইয়াছে; তদীয় পেশীসকল তাহার স্বকীয় পূর্বজন্মটিকে বিনানুনে এক গ্রাসে খাইতে হাঁ হাঁ করিতেছিল, যাহাতে সে বিপদ গণিল; ইহাতে শঙ্কায় সে কিয়ৎ পিছু হটিল, সুতরাং সে নিরীহ, যে নির্বিবাদে সুতীক্ষ শীত সহিয়াছে নিজ বক্ষঃদেশে হস্ত রাখিয়া, যে নিজ হাতে কপালের ঘাম ও চোখের জল মুছিয়াছে, যে কোন লাটুঠার দড়ি (কুয়া দড়ি) স্পর্শ করে না, সে অন্য নহে। ফলে অতএব মোটেই আভাসিত তাহার মধ্যে হইল না, যে কোন একদিন কয়েকটি পালক উড়িয়া-হায়! কখনও বা মুক্তার বৈভব আতিশয্যকে প্রনষ্ট করিয়াছিল, এইহেতু যে সে আপনার ভালবাসা লইয়া ক্কচিৎ খেলা করে–তাহারে বিকট করিয়াছিল! এবং সে ন্যাংটো হইয়াও ছাড় পায় নাই।
যে স্থলে পালক উড়িয়াছে, পালক পড়িয়াছে, ধ্রুব যে ভগবান রামচন্দ্র যাবৎ না সেখানেতে পদার্পণ করেন, ততদিন সেখানে কিছুতেই দীপ জ্বালিবে না, যে ঐখানে পদক্ষেপমাত্রই সকলেই পথ ভুলিবে; এ কারণে যে, ঐ স্থলে সুঘরাইএর তর্জ্জনী কাটিয়া বেশ খানিক রক্তপাত ঘটে, এবং যে সে দেখিল ঐ রক্ত তাহার পাখীটিকে মহা সোহাগভরে পান করিতে; এখন আজব যে, ঐ দৃশ্যে সে দারুণ খুসী হওয়ার মুহূর্তেই দুর্দান্ত ক্রোধে ভৌতিক, তৎপ্রবর্ত্তীত সে তৎক্ষণাৎই পদাঘাত করিল মূদুল পক্ষীটিকে; কিছু পালক খসিল, ইহা উড়িতে থাকিয়া তাহার সম্মুখের–রিখিয়ার পশ্চিমে অবস্থিত সুরম্য ডিগরিয়া পাহাড়কে ঢাকিয়াছিল। ২৬০
দেবস্থান যাত্রার মধ্যে এবং মন্দিরে আসিবার রাস্তাকে পূজার্থী ও ব্রাহ্মণ স্পর্শ বাঁচাইবার ইতঃমধ্যে মনিবপত্নী বর্ণিত প্রার্থনা, ইহা শ্রুতি বা দেশাচারে নহে, তিলেক সে বিস্মৃত হয় নাই, বরং উহাই তাহার সম্বল ছিল; তবে ইহা ঠিক, যে, ঐ সময়েতেই, নিষ্ঠাবান মনিব মহাশয় তাহার বিষয়ে যে অভিমত ঘোষণা করিয়াছিলেন, তাহাতেই সে, তাহার এক ছত্রে সে, কেবল দোমনা হইতেছিল; তিনি প্রকাশিয়াছিলেন,…যে সে নিষ্পাপ (মনিবপত্নীর উক্তিতে) সাতজন্মের পাপ!
এবং তবু ঐকথা যাহা উচ্চারণের সঙ্গেই বাস্তবতা কাদামাখা পদে মার্বেল অভিমুখে ছুটিতে আছিল, এইজন্য যে ঐ উক্তিতে মনিবপত্নী, যিনি এ যাবৎ মৌনী, এ যাবৎ নিছাড় মালাজপকারিণী, তথাপি তিনি সমধিক বাৎসল্যভরে সুঘরাইএর প্রতি চাহিয়া স্মিতহাস্য করেন।
কিন্তু যখন সে বেদময়ী অজস্র ধ্বনির মধ্যে, যখন আহ্লাদ তাহাতে থিতাইয়াছে, তখনই সুঘরাইএর আপনকার এতাবৎ মনস্থ কামনার পদবন্ধ মনিব-ব্যক্ত পদগুলিতে ঠেক্ খাইতেছিল; এখন সে যেহেতু প্রার্থনা জানে না ফলে ক্রমাগতই সে অন্ধকার দিয়া ডাকিতেছিল।
অবশেষে পুনরায় মনিবের বিনীত কণ্ঠস্বর শুনিল, একটি শব্দ দেখিতে পাইল, ইহাতে সত্যই সে যেমন চানোয়ার বালিতে খোঁড়া গর্তের নিথর জলের চাকচিক্য সাক্ষাৎ করিয়াছিল, আশ্চর্য্য যে ঐ নিঃসঙ্গতায় থাকিবার সময়েই সুঘরাই বুঝিল তদীয় নিষ্পলক চাহনির সামনে–এই হাট দিনমানে মন্দিরের রাস্তায় এক অযুত দ্যুতিময়ী শোভাযাত্রা আসিতেছে।
সে প্রত্যক্ষ করিল এ শোভাযাত্রাতে সমস্ত পথ চারুবর্ণ ধারণ করিয়াছে, সে প্রত্যক্ষ করিল এক বহুমূল্যবান উৎকৃষ্ট কিংখাবের ছাঁদনা, যাহার চারিটি রৌপদণ্ড চারিজন বালক ব্রহ্মচারী কর্তৃক ধৃত, ইহাদের মস্তক মুণ্ডন করা, পরণে ইহাদের গৈরিক–আর ঐ ছাঁদনার নীচেতে কোন সৰ্বালঙ্কারভূষিতা, হস্তে যাঁহার ধান্যমঞ্জরী, ইনি গৌরী, ইনি সেই যিনি নৌকার অভিমানকে মান্য করিয়াছেন, ইনি সেই যিনি মরকতের গোপনতা!
ঐ শোভাযাত্রা দর্শনে পথিপার্শ্বের সকলেই ‘অহহ ভগবতীতনু! জয় জয় অপূৰ্ব্ব মিথুন! অহো। মহেশ্বরী’ বলিয়া গম্ভীর হইয়া উঠিয়াছিল; ঐ সুমহৎ আওয়াজে দিকে দিকে পবিত্র অগ্নি স্থাপিত হইতেছিল। এই জোয়ারের ইতিমধ্যেই অদৃষ্টপূৰ্ব্ব মনোরমত্ব দেখার প্রাণভরিয়া দেখার সৌভাগ্য হইতে বেচারী মন্দ কপাল সুঘাই বঞ্চিত হয়।
সে সর্বৈব বিচ্ছিন্ন হইল।
সে অনেক অনেক কান্দিল। সে অনেক অনেকবার ও আমার মনিব আমার মনিব, বলিয়া উথলিয়াছে। কিন্তু কান্দিলেও অন্তরে সে ঐ সাধকপ্রায় আস্ফালনে তৈয়ার; আপনার অঙ্গুলিশীর্ষ বারম্বার নজরে এক বিষমত্ব জানিয়া সে খ্যাপাটে, এতদিন তাহার যে সীমা গ্রাম্য ছিল, সম্প্রতি তাহা ভৌতিক হইয়াছে; এই শহর তাহাকে, নিজেকেই, তাহার স্বীয় গায়ের উপর ঢালিয়া দিয়াছে; এই শহরের উপর সে খঙ্গহস্ত, সে ব্রাহ্মণশ্রেণীর ন্যায় মোহিলিকে অভিশাপ দিয়াছে কারণ মোহিলি বলিয়াছে, ইহা মহিমান্বিত শহর, বহু জ্ঞানী এখানে, এখানে শিব বাস করেন, পঞ্চায়েত বিল্বপত্র হস্তে বিচার করে, এখানে বিস্কুটের কারখানা নাই।
ইহা মহিমান্বিত শহর! সুঘরাই বলিয়াছে, পাখীরাই তাহা জানুক; সে বলিয়াছে, মোহিলি ও যাহাদের ধারণা এ শহরে কুকুর হওয়াও পুণ্যের, তাহাদেরকে সে পদাঘাত করে এবং নিমেষেই এরূপ মনোভাবে সে ভীত; উচ্চবংশের বালকদের ন্যায় বলিতে এখনও পারে নাই যে, না বাবা বলিব না ভগবান শুনিতে পাইবেন।
সুঘরাই এই শহরকে খলযন্ত্ৰী সমঝে আপনার চোয়াল ঘর্ষণ করিতেছিল, এখানের কোথাও সে নিজেরে সম্প্রসারিত করিতে পারে না। অবিরত ঢাক বাদকের নৃত্যপদক্ষেপ তাহার পদচিহ্ন মর্পিত দেখিয়া, শান্ত তীর্থযাত্রীদের তাহার পদচিহ্নের উপর দিয়া যাইতে প্রত্যক্ষে সে মারাত্মক হইয়াছে! ইহা বড় বিষম দায়, কোন বিচারেরই সুযোগ নাই!
কখনও বালকস্বভাব বশত সুঘরাই রাস্তার এক পাশ বাছিয়াছে, এই নির্বাচনে একদা সে অহো বলিয়া ফুকারিয়াছে, সে খুসী, সে ইহাতে উচ্চবর্ণের স্পর্শ বাঁচাইয়াছে; ক্রমে তদীয় পদদ্বয় ধূলাতে বিশেষই গৈরিক যে তাহাও ঠিক কিন্তু সুরাহা হয় নাই! তাহার মনিবরা রাস্তার মধ্য দিয়ে যায় বা কখনও পথ ছাড়িতে পাশে, তবে! সে নিয়ত মনিবদের অন্বেষণও করিয়াছে, ইহারই ভিতরে যে সে অনেকবিধ কাঠামো, সুদারুণ পারিপার্শ্বিকতার সহিত আপনাকে সংযোজিত করিয়াছিল–সুতরাং এনতার অনভ্যস্ত সংস্থানের মধ্যে সে, সঙ্গে সে, এক হয়–এইরূপ বিশ্বাসে যে মনিবরা তাঁহাদের সত্ত্বগুণ বশত আকর্ষিত হইতে পারেন ঐ ঐ সংগঠনে।
এবং সুঘরাই ঐ ঐ পরিবেশ সকলের মধ্যে আপনাকে উপস্থাপিত করিয়া আবার অন্বেষণে থাকিয়া, খুবই তাজ্জব যে কখনও কখনও সে নিজেকে মনিবের চোখে নির্ধারণ করিতে মজবুত ছিল; ইহাতে, পর্য্যবেক্ষণ তাহার কি আশ্চৰ্য্য অমানুষী, বোধ কি অভাবনীয়! যে যেন বা সে কখনও জংলী নয়; ইদানীং এহেন ভিন্নতায় সে,
No Review
Related Books
Loading books…