Dear Reader, Books Pointer AppInstallNow
দৃষ্টি প্রদীপ
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Posted byব্রেনস্টর্ম গুচ্ছ10-Mar-2025
Change color
পর্ব ০১.
জ্যাঠামশায়দের রান্নাঘরে খেতে বসেছিলাম আমি আর দাদা। ছোট কাকীমা ডাল দিয়ে গেলেন, একটু পরে কি একটা চচ্চড়িও নিয়ে এলেন। শুধু তাই দিয়ে খেয়ে আমরা দু’জনে ভাত প্রায় শেষ করে এনেছি এমন সময় ছোট কাকীমা আবার এলেন। দাদা হঠাৎ জিজ্...