Home
তীর্থযাত্ৰী

তীর্থযাত্ৰী

সমরেশ মজুমদার

তীর্থযাত্ৰী

সমরেশ মজুমদার
novel

Change color

পাঠঃ০১ - সূর্যোদয় দেখবে বলে

সূর্যোদয় দেখবে বলে পৃথিবীর বিভিন্ন প্রান্তের তিনজন মানুষ একটি পর্বতচূড়ায় জড়ো হয়েছিল। তাদের ভাষা আলাদা, গায়ের রঙ আলাদা, কিন্তু লক্ষ্য এক দেবদর্শন। সেখানকার ভোরের সূর্য দেখা ঈশ্বর দেখার সমান। এই তীর্থযাত্রীদের সঙ্গে মিলিত হল একটি মেয়ে। যে জীবনকে দেখেছে নিষ্ঠুর হতে, জীবনের কাঠিন্য যাকে করেছে নির্লিপ্ত। সেও ঈশ্বর দর্শনে এসেছে।

সমুদ্র থেকে অনেক উপরে সেই নির্জনে তিনটে মানুষ তাদের উদ্দেশ্য ভুলে নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করল মেয়েটিকে নিয়ে। প্রবৃত্তি তাদের নেকড়ে করল।

গোটা পৃথিবীটা তিনটে রঙের দাপটে তটস্থ। সাদা, তামাটে এবং কালো রঙের থাবা চাইছে পৃথিবী দখল নিতে। কিন্তু তা সত্ত্বেও পৃথিবীতে সুন্দর বেঁচে থাকে, থাকবে। এই উপন্যাস তারই প্রতিবিম্ব।

.

এতক্ষণ ঠাণ্ডা হাওয়ায় জিপটা চলছিল স্বচ্ছন্দে। লাট্টুর গায়ে পেঁচানো লেত্তির মতো রাস্তা ধরে তিন হাজার থেকে সাত হাজার ফুট উঠতে কোনো অসুবিধেই হয়নি। সুতরাং খুশ মেজাজে একটু একটু করে আকাশের গায়ে উঠে আসছিল পার্থ।

এই মুহূর্তে মিহি রোদের মশারি চারপাশে টাঙানো। নিচের পাহাড়গুলো পৃথুলা রমণীর মতো গায়ে গা এলিয়ে পড়ে নীলচে ছায়া মেখে। আর আকাশ, স্ত্রৈণ পুরুষের মতো আকাশ ওই পাহাড়ের গায়ে মাথা ঝুঁকিয়েছে যেখানে অসাড়ে গলে যাওয়া যৌবন ঝিরঝিরিয়ে নেমে যাচ্ছে ঝরনা হয়ে। এসব অনেক নিচে রেখে পার্থ উঠে যাচ্ছিল তার জিপে বসে। আর মাঝে মাঝেই তার গলা সুরেলা হবার চেষ্টায় ছিল, এই আকাশে আমার মুক্তি…।

সদ্য তৈরি রাস্তা শেষ হয়েছে রিনটেকে। রাস্তা না বলে যদিও উপায় নেই কিন্তু সাত হাজার ফুট ছাড়াতেই স্টিয়ারিং থরথরিয়ে কাঁপতে শুরু করেছে। ছোট ছোট বোল্ডার সাজিয়েছে যারা তারা এর বেশি পারেনি। এখনও পথের গায়ে কিলোমিটারের থাম বসেনি। কিন্তু যেতে হবে চৌদ্দ হাজার সাতশ ফুট উঁচুতে। পৃথিবীর শ্রেষ্ঠ সানরাইজ স্পট হিসেবে রিনটেক ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গেছে বলা যায়। জিপের পথ তৈরি হলেও এখনও যাতায়াত শুরু হয়নি। পাথুয়া থেকে পায়ে হেঁটে ট্রেকাররা যায় ওখানে। পথে কোনো আশ্রয় নেই, সঙ্গে খাবার নিয়ে হাঁটতে হয়। রিনটেকেও কোনো খাবারের দোকান নেই। কারণ মানুষের বসবাস শুরু হয়নি সেখানে। পি, ডবলু, ডি-এর বাংলো এবং ইয়ুথ হোস্টেল ছাড়া মাথা গোঁজার কোনো ব্যবস্থা নেই।

আমার মুক্তি আলোয় আলোয়–ব্রেকে চাপ দিতে ককিয়ে থেমে গেল জিপ। ভগবান! একি দেখছে সে? ওর নাম রাস্তা? অসম্ভব। এতক্ষণ যদি ছিল লেত্তির মতো লাট্টুকে জড়ানো, এখন তুবড়ির মতো ফোড়মে উঠে যাওয়া। এই খাড়াই পথে গাড়ি উঠবে? পার্থ পেছন ফিরে তাকাল। না, ফেরার কোনো প্রশ্নই নেই। তাছাড়া জিপের জন্যে যখন পথটা তৈরি হয়েছে তখন নিশ্চয়ই কোনোমতে রিনটেক পৌঁছানো যাবে।

আর তখন থেকেই গোঙানিটা শুরু হলো। নতুন ইঞ্জিন প্রবল প্রতিবাদ করতে করতে জিপটাকে টেনে তুলছে। এই বোল্ডারে সাজানো পথ জিপের চাকা ছাড়িয়ে বড়জোর এক হাত বাড়তি। বাঁক নেওয়ার সময় শরীর এবং মনে যে ঝড় ওঠে তার বিনিময়ে কর্ণের চেয়ে বড় দানবীর হওয়া যায়। প্রতিটি মুহূর্তে নার্ভের ওপর সমানে দুরমুশ চলছে, চারটে চাকা কখনই সমান জায়গায় দাঁড়াবার সুযোগ পাচ্ছে না। এই তিন-চার ডিগ্রিতেও পার্থর কপালে বিন্দু বিন্দু ঘাম, ঠোঁট দাঁতের তলায়। আর তখনই রোদ নিভল, নিচের খাদ থেকে ঘন নীল কুয়াশাগুলো নেকড়ের মতো জিভ লকলকিয়ে ছুটে এল। পরের বাঁকটা ঘুরতে যেতেই খাদের হা-নিঃশ্বাস থেকে ছিটকে এপাশের পাহাড়ে ঘষটানি খেল জিপ। হঠাৎ পার্থর মনে হলো তার কিছু করার নেই, শেষমুহূর্ত আগত এবং তখনই হাত পনের সমতল পেয়ে কোনোরকমে ইঞ্জিন বন্ধ করে দুই হাতে মুখ ঢাকল স্টিয়ারিং-এর ওপরে। সমস্ত শরীরে এখনও মৃত্যুর ছোঁয়া যেন মরে নি। সমস্ত দেহে কাঁটা জমে আছে, থর-থর করে কাঁপছে হৃদপিণ্ড। স্টিয়ারিং-এ হাত রেখে বিস্ফারিত চোখে সে তাকিয়ে ছিল নিজের দিকে; যেখানে অন্ধকুয়াশা ছাড়া আর কিছু দেখার নেই।

এমন জানলে কোন্ শালা আসত। একটু ধাত ফিরে পেলে পার্থ চেঁচিয়ে ওই কথাগুলো বলল। খাদের বুক থেকে উঠে আসা পপলার গাছ ছাড়া সেকথা শোনার কেউ নেই এখানে, তবু বলল। কোথাও যে অনেক সময় সঙ্গী, চমৎকার টের পেল না। ওরা বলেছিল রাস্তা খারাপ তবে অসুবিধে হবে না। অসুবিধে না হবার এই নমুনা? মরার আগেই মরে যেতে হয়। এখন আর ফিরে যাওয়ার পথও নেই, গাড়ি ব্যাক করা মানে চিতায় উঠে বসা। এখানে সেটাও জুটবে কি না সন্দেহ। ভাগ্যিস এখনও গাড়ির যাতায়াত শুরু হয়নি নইলে ওপর থেকে একটা এলে। ভাবতে চাইল না পার্থ।

কিছুক্ষণ প্রতিরোধ করেও পারল না সে। এখন নার্ভের যা অবস্থা এটুকু না হলে তার পক্ষে আর স্টিয়ারিং ধরা অসম্ভব। যদিও পাহাড়ে জিপ চালাবার সময় মদ্যপান অবশ্যই নিষিদ্ধ, তবু ঝুঁকি নিতেই হবে। বাস্কেট থেকে পিটার স্কট বের করে দু’ঢোঁক কাঁচা ঢেলে নিল গলায়। আঃ। মুহূর্তেই শরীর গরম। উলেন প্যান্ট এবং উইন্ড চিটারে মোড়া শরীর নিজেই যে ঠাণ্ডা তৈরি করছিল তার দাঁত ভাঙল।

দুই যখন চার হয়েছে তখন পার্থ সতর্ক হলো। তিরতিরে নেশা হয়ে গেছে। এখন জিপ চালানো তার কর্ম নয়। চারপাশ কুয়াশায় আটকানো, সামান্য দূরের জিনিস চোখে ঠেকে না। আপসোসে জিপের গায়ে হেলান দিয়ে সে নিজেকে গালাগাল দিল। কি দরকার ছিল এই পাকামো করার। সেরেফ নায়ক হবার ধান্দার জের এবার টানো। একটা মেয়েছেলে কী বলেছিল, কী ভঙ্গিতে তাকিয়েছিল আর সঙ্গে সঙ্গে বুকের চিড়িয়া ঝটপটিয়ে ডানা নাড়ল, কোনো মানে হয়? আচ্ছা, জিপটাকে এখানে ফেলে যদি সে হেঁটে ফিরে যায়! নামবার সময়ে তো কোনো কষ্ট নেই। পরে যে কোনো ভাবে জিপটকে উদ্ধার করা যাবে না হয়। অসম্ভব। হিসেবটা ওকে আরও শীতল করল। পাথুয়া পৌঁছাতে মাঝরাত পেরিয়ে যাবে। আর এই খোলা আকাশের নিচে বিষাক্ত ঠাণ্ডায় চুপচাপ মরে যেতে হবে পৌঁছনোর আগেই।

গত সপ্তাহে ক্লাবে গিয়ে রিনটেকের সঠিক খবর প্রথম জানতে পারে পার্থ। আগে ভাসা ভাসা শুনেছিল কিন্তু খেয়াল করেনি। অসম্ভব ভালো জায়গা, সূর্য নাকি বলের মতো গড়িয়ে গড়িয়ে উঠে আসে, কাঞ্চনজঙ্ঘা এত কাছে যে মনে হয় হাত বাড়িয়ে ছুঁয়ে নিই। বনবিভাগের লোকজন পায়ে হেঁটে কিংবা ঘোড়ায় চেপে বছরে একবার যেত ওখানে। সম্প্রতি একটু নজর দেওয়া হচ্ছে বিদেশিদের উৎসাহ দেখে। কিন্তু ওই চৌদ্দ হাজার ফুট ওপরে পায়ে হেঁটে যাওয়ার কথা চিন্তা করতে ক্লাবের সবাই নারাজ। বোস বলেছিল, সূর্য! হুঁ! আমার বাগানে দাঁড়ালে বিশাল সূর্য দেখা যায়। ওইতো একই জিনিস!

ভার্মা হেসেছিল, ইজ ইট? মিসেস বোসের প্রোটেস্ট করা উচিত।

চল্লিশ বছরের খুকি চোখ নাচিয়েছিল, শ্যুড আই-ই-ই?

ভার্মা খ্যাক খ্যাক করে হেসেছিল, সব সূর্য সমান? একজন লেডির সঙ্গে আর একজন লেডির কোনো তফাত নেই? তাহলে তো বেঁচে থাকাই যায় না।

ওয়েল সেইড! ওয়েল সেইড! চিৎকার উঠেছিল ঘরে উদ্দাম হাসির মিশেল হয়ে। হাত নেড়েছিল বোস, স্ত্রীলোকেদের সঙ্গে সূর্যের তুলনা–।

সঙ্গে সঙ্গে চোখ পাকিয়েছিলেন মিসেস বোস, ডোন্ট বি সিলি। স্ত্রীলোক বলছ কেন? যতসব ছোটলোকি শব্দ, গা ঘিন ঘিন করে ওঠে!

হিয়ার! হিয়ার। উল্লসিত সবাই।

আর তখনই মিসেস মুখার্জির মুখটা নজরে এল পার্থর। অবজ্ঞার হাসিটা চোখে এবং ঠোঁটের কোণে বোলানো। দেখলেই মাথা গরম হয়ে যায় পার্থর। অথচ এই ভদ্রমহিলার মতো সুন্দরী সচরাচর চোখে পড়ে না। বৃদ্ধ স্বামীটিকে চেনে বেঁধে সঙ্গে নিয়ে ঘোরেন। পার্থর মনে আছে পরিচয়ের তৃতীয় দিনে দেখা হতেই বলেছিলেন, ও পার্থ! কাল সারারাত ঘুমুতে পারিনি। মুখ চোখ কাঁদো কাঁদো।

সে কি! কেন? পার্থ বিচলিত হয়েছিল।

ড্রিমি! স্বপ্ন! একটা স্বপ্ন আমার ঘুম কেড়ে নিল। ঘোরে কথা বলার ভঙ্গি।

মে আই হেল্প য়ু? খুব আন্তরিক গলায় কথাটা বলেছিল পার্থ। আড়চোখে সে দেখে নিয়েছে বুড়ো ভাম মুখার্জি তখন মিসেস বোসকে ইন্ডিয়ান ফিলজফি বোঝাচ্ছে।

আপনি আবার হেল্প করবেন কি! ঠোঁট মুচড়ে হেসেছিলেন সুন্দরী, যত নষ্টের মূলে তো আপনি!

আমি! আচমকা খাবি খেয়েছিল পার্থ। সেই কৈশোর থেকে যে প্রতিরোধ তা চুরমার হয়ে যাচ্ছিল। তিরটা সব বাধা সরিয়ে মাছের চোখে বিঁধছে।

ইয়েস! খুব সিরিয়াস ভঙ্গি মিসেস মুখার্জির, দেখলাম বিশাল নদীতে আমি একা নৌকোয় বসে আছি। আপনি এসে আমাকে পার করে দিতে চাইলেন। কিন্তু মাঝনদীতে যাওয়া মাত্র ঝড় উঠল, নৌকো ডুবল। আর আপনি খাবি খেতে খেতে চিৎকার করলেন, আমি সাঁতার জানি না। তিন হাজার ঝরনা জড়াজড়ি করে ছুটে গেল ওঁর গলা থেকে। কোনোরকমে সামলে নিয়ে বলেছিলেন, ওফ। হরিবল।

তারপর থেকেই গুটিয়ে গিয়েছিল পার্থ। দেখা হলে ওই হাসি দ্বিতীয়বার চাঁদ হয়ে যায়। নিজেকে বুঝিয়েছিলেন পার্থ, ঝুট ঝামেলায় যেও না। তার জীবনে অ্যাদ্দিন কোনো মহিলা ছায়া ফেলেনি। মহিলা না বলে ও কৈশোর থেকে মেয়েছেলে বলেই এসেছে। এই সমাজে স্ত্

**********
No Review
Related Books
Loading books…