খবরের কাগজটা হাত থেকে নামিয়ে রেখে কাকাবাবু বললেন, কী রে সন্তু, একটু বেড়াতে যাবি?
কথাটা শুনেই সন্তুর চোখমুখ উজ্জ্বল হয়ে উঠল। কাকাবাবুর একটু বেড়াতে যাওয়া মানে তো হিমালয় কিংবা আন্দামান। কিংবা আরও দূর বিদেশেও হতে পারে। কয়েকদিন ধরেই কাকাবাবু দক্ষিণ আমেরিকার কথা বলছিলেন।