Home
ইশক কা আন্দাজ

ইশক কা আন্দাজ

বুদ্ধদেব গুহ

ইশক কা আন্দাজ

বুদ্ধদেব গুহ
novel

Posted byকাব্য রচিত03-Nov-2025

Change color

এবারে ‘মুলিমালোঁয়ার ছোটো মসজিদের চুড়োটা চোখে পড়ল। অস্তগামী সূর্যের আলোয় ঝকঝক করছে। গলার কাঠের ঘণ্টা দোলানো কতগুলো গোরু আমাদের আগে আগে তাড়িয়ে নিয়ে চলেছিল একটি ওরাওঁ ছেলে। ধুলো উড়ছিল খুব। কিন্তু শীতের আসন্ন সন্ধ্যায় জঙ্গলের গন্ধমাখা ধুলো খুব ভালো লাগে।

আর বেশি দূর নেই।

চারিদিকে পাহাড় আর জঙ্গল ঘেরা, জব্বরদের জমিদারি মুলিমালোঁয়া। একদিন জব্বরদের বাপ-দাদারা এই মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন, গ্রাম, মাদ্রাসার গোড়াপত্তন হয়েছিল। একদিন ছিল, যখন এই গাঁয়ের কাঁড়াবয়েল থেকে শুরু করে, শম্বর-চিতল, গেঁহুবজরা, কিতারি-সরগুজা এমনকী বস্তির হর-উমরের তামাম ছোকরি সবই জব্বরদের বাপ-দাদাদের ভোগের সামগ্রী ছিল। এখনো সেইদিনের কিছু জের রয়ে গেছে। এখানে বেশিদিন থাকলে আমরাও যে কোনো দিন জব্বরদের মতো হয়ে যেতে পারি। সন্ধের পর একসারি শাড়ি-খোলা দেহাতি রুখু মেয়ের অঙ্গপ্রত্যঙ্গ ছুঁয়ে বেছে নিতে পারি প্রতিরাতের সঙ্গিনী।

মনে মনে জব্বর মিঞাকে আমরা সকলে বোধহয় ভয় পেতে শুরু করেছিলাম। এবং হয়তো নিজেদের অবচেতনে সেই ভয়টাই আমাদের এখান থেকে আগামীকাল ভোরে পাততাড়ি গোটানোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। শিকার অবশ্য খুবই জব্বরদস্ত হয়েছিল এ তিনদিনে। সে-বাবদে জব্বর কারো মনে কোনো ক্ষোভ রাখেনি।

মসজিদের কাছে পৌঁছেই আবার সেই পাগলটির সঙ্গে দেখা হল।

সাধারণত পাগলরা একটু খ্যাপাটে হয়। ইট-পাটকেল ছোড়ে, যা-তা মন্তব্য করে; এককথায় অস্বস্তির উদ্রেক করে। কিন্তু একে আমরা এ ক-দিন হল দেখছি, অথচ, ভাব দেখে মনে হয়েছে, এ যেন এই বাড়ি সংলগ্ন মসজিদেরই মৌলবি। একটা গোটানো কালো ছিন্নভিন্ন গরম প্যান্ট। গায়ে কোনো শিকারির দান করা হাত-ছেঁড়া আমেরিকান ডিজপোজালের জার্কিন। মাথার চুল অদ্ভুতভাবে হাঁড়ি-বসিয়ে কাটার মতো করে কাটা। গায়ের রং কালো। মাঝারি গড়ন। মুখটা সুন্দর নয়, তবে দুঃখে-শীতে-গ্রীষ্মে তাতে এত রেখা জমেছে, যে আসল মুখ কি ও কেমন ছিল তা বোঝার উপায় নেই। একটি চোখ ছিল না লোকটির। আর সারামুখে এমন একটি নির্বিকার সমর্পণের ভাব ছিল, যে লোকটিকে আমি যতবার দেখছিলাম ততবারই অবাক হচ্ছিলাম। ওর হাঁটায়, চলায়, ওকে কুকুরের চেয়েও বিনত ও নম্র দেখাচ্ছিল। জব্বর ওকে খাওয়াতও কুকুরগুলোর সঙ্গে। আমাদের খাওয়া-দাওয়ার পরে। ওই ঠাণ্ডায়, খোলা উঠোনে, কুয়োতলার পাশে পেয়ারাগাছের নীচে বসে ও নি:শব্দে খেত। কখনো কিছু চাইত না; এমনকী জলও না। খেতে খেতে কখনো মাথাও তুলত না।

এখানে আসা অবধি ভাবছি ওর কথা জব্বরকে জিগগেস করব কিন্তু শিকারের নেশায় আর হুল্লোড়ে তা আর হয়ে ওঠেনি।

পাথরে তৈরি মুলিমালোঁয়ার জমিদারের ভান্ডারে ঢুকে, গানর‌্যাকে পরপর সকলের বন্দুক-রাইফেল রেখে কুয়োতলায় হাত-পা ধুয়ে নিলাম। চোখে-মুখে জল দিলাম। খিদমদগাররা চা ও কাবাব নিয়ে সঙ্গে সঙ্গে এগিয়ে এল, তারা একেবারে তৈরিই ছিল।

চা খেতে খেতে দেখলাম, উঠোনের পাশের ঢাকা লম্বা বারান্দায় একটি বিরাট কাঠের চৌকি পাতা হয়েছে এবং তার উপর একটি মির্জাপুরী গালচে। উঠোনের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত পর্যন্ত টাঙানো যে দড়িগুলোতে সকালেও মকাই শুকোতে দেখেছি, সেখানে গোটা-চারেক হ্যাজাক ঝুলছে। অর্ডার হলেই জ্বালিয়ে ফেলা হবে।

চ্যাটার্জি, বড়ো বিলিতি কোম্পানির সেলস সাইডের নাম্বার টু। ইংরেজি ছাড়া কথা বলে না। ওর সাহেবিখানায় আমরা উত্যক্ত। পাইপটা পরিষ্কার করতে করতে ও বলল— What this bloody Jabbar is up to?

আমি বললাম, যা ঘটেছে, তাকে ঘটতে দাও। নাচনা-গানা হবে, বোঝাই যাচ্ছে। ভালো না লাগলে কম্বলের তলায় গিয়ে ঢুকতে তো কেউ বাধা দেবে না?

ও বলল, That’s right.

ইতিমধ্যে জব্বর ভোল পালটে ফেলেছে।

শিকারের পোশাক ছেড়ে ফেলে— একেবারে শেরওয়ানি-কামিজ পরে মেহমানদের ঠিকমতো দেখভাল করে বেড়াচ্ছে।

এই জঙ্গলের বাড়িতে এমনিতে তো কেউ থাকে না। বন্ধুবান্ধব, চেনা-পরিচিত কেউ এলে তবেই এ বাড়ি কাজে লাগে। তাই জব্বরের কাজও কম নেই।

সূর্য ডুবে গেছে অনেকক্ষণ। ঠাণ্ডাটা বেশ জানান দিয়ে পড়েছে। অনেকেই হুইস্কি-টুইস্কি খেল। চ্যাটার্জি ত বিলক্ষণ খেল। তারপর খানায় বসা গেল। সারাদিনের হাঁপওঠা হাঁকোয়ার পর সে অনির্বচনীয় খানা। বেশি নয়, সিরিফ তিন পদ। কিন্তু কী যে খেয়েছিলাম; মুখে লেগে আছে।

বিরিয়ানি পোলাও, হরিয়ালের কলিয়া ভাজা, আর দহিকোটরা। সঙ্গে টম্যাটো-পেঁয়াজ-ধনেপাতা এবং কাঁচালঙ্কার সংমিশ্রণে কাফী চাটনি।

কারো মুখে সাড়াশব্দ নেই। হায়নার মতো মুখ নীচু করে সবাই খাচ্ছে। কারো মুখ দিয়ে জবজবে আওয়াজ বেরোচ্ছে, কারো কষ দিয়ে দহি-কোটরার দই গড়াচ্ছে, কারো দাঁতে হাড় লেগে কটাং করে আওআজ হল। খাওয়াটা এমন জমল যে, মায় চ্যাটার্জির মতো সাহেবও সাহেবত্ব সম্পূর্ণ বিসর্জন দিয়ে— ঢুক-ঢুক-ঢুক-ঢুক আওয়াজ করে এক লোটা জল বাঁ-হাত দিয়ে তুলে মেরে দিল। কচুবনে ঢোকা শুয়োরের দলের মতো সশব্দ কদর্যতার সঙ্গে আমরা খেয়ে চললাম।

ঠিক এমন সময় বাড়ির বাইরে একটি ঝড়ঝড়ে অ্যাম্বাসাডর এসে দাঁড়াবার আওয়াজ পেলাম। এবং জব্বর আমাদের সকলকে অবাক করে দিয়ে গর্বের সঙ্গে বলল—আ পৌঁছা।

আমরা সমস্বরে বললাম, কে?

জব্বর বুক ফুলিয়ে বলল, পালামুঁকা জঙ্গল পাহাড়োঁকো গা-তে-হুয়ে দিল ঔর মুলিমালোঁয়াকো রোতে হুয়ে—বুলবুল—মুনতজির বিবি।

বললাম—মুনতজির মানেতো—ইন্তেজারে অধীর; অপেক্ষায় অধীর?

চ্যাটার্জির চোখ দুটো কিছুর একটা প্রত্যাশায় দপ করে জ্বলে উঠেই আবার দহি কোটরায় ফিরে গেল।

খাওয়া-দাওয়া হয়ে গেল।

আমরা সবাই ফরাসের উপর বসলাম।

পুরু গালিচা পেতে তার উপর ফরাস পাতা সত্ত্বেও ভীষণ ঠাণ্ডা লাগতে লাগল। প্রত্যেকের পাশে পাশে মাটির মালশায় কাঠকয়লার আগুন দেওয়া হল। তবুও ঠাণ্ডা গেল না। তখন উঠোনে মোটা মোটা কাঠের গুঁড়ি এনে আগুন জ্বালানো হল।

আমি বললাম, মেহফিল তাহলে এই আগুনের আলোতেই হোক। ঝুটোবাতি জ্বালিয়ে লাভ কী?

জব্বর বলল, আচ্ছা বোলা ইয়ার। অ্যায়সাহি করুঙ্গা।

আগুনটা দেখতে দেখতে বেশ চনমনে হল। দু-একটা মশা কানের কাছে গুনগুন করছিল। আগুনের তাপ বাড়তে, পালাল।

আমরা ততক্ষণে মুনতজির বিবির অপেক্ষায় নিজেরাই মুনতজির।

এমন সময় জব্বর সারেয়াওঙ্গিলা ও তবলচিকে সঙ্গে করে পৌঁছে দিয়ে গেল। তারা এসে জাঁকিয়ে বসে তাকু-টাকু, ট্যাঁ-ফোঁ শুরু করল। তারপর মুনতজির নিজে এল।

মুনতজিরকে সুন্দরী বলব না।

যাকে সহজলভ্যা বলে জানি, যে মেহফিলে ম্যায়ফিলে জঙ্গল পাহাড়ে মুজরা নিয়ে এসে কতগুলো কামার্ত বদখত পুরুষের নিশানা হয়, তাকে আর যাই বলি সুন্দরী বলতে বাধে। কারণ, সৌন্দর্যের মধ্যে একটা সারল্য থাকে, যা এসব মেয়ের মুখ থেকে উবে যায়।

কিন্তু মুনতজিরের চেহারায় ও চোখে এমন কিছু ছিল যে, এ

**********
No Review
Related Books
Loading books…