Home
আদর্শ হিন্দু হোটেল

আদর্শ হিন্দু হোটেল

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

আদর্শ হিন্দু হোটেল

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
novel

Change color

রাণাঘাটের রেল বাজারে বেচু চক্কত্তির হোটেল যে রাণাঘাটের আদিও অকৃত্রিম হিন্দু হোটেল এ কথা হোটেলের সামনে বড় বড় অক্ষরে লেখা না থাকিলেও অনেকেই জানে। কয়েক বছরের মধ্যে রাণাঘাট রেলবাজারের অসম্ভব রকমের উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে হোটেলটির অবস্থা ফিরিয়া যায়। আজ দশ বৎসরের মধ্যে হোটেলের পাকা বাড়ী হইয়াছে, চারজন রসুয়ে বামুনে রান্না করিতে করিতে হিমশিম খাইয়াযায়,এমন খদ্যেরের ভিড়।

বেচুচক্কত্তি বয়স পঞ্চাশের ওপর, না ফর্সা না কালো দোহারা চেহারা, মাথায় কাঁচা পাকা চুল হোটেলের সামনের ঘরে একটা তক্তপোশে কাঠের হাত বাক্সের ওপর কনুয়ের ভয় দিয়া বসিয়া আছে। বেলা দশটা। বনগাঁ লাইনের ট্রেন এইমাত্র আসিয়া দাঁড়াইয়াছে। কিছু কিছুপ্যাসেঞ্জার বাহিরের গেটদিয়া রাস্তায় পড়িতে শুরু হইয়াছে।

বেচু চক্কত্তির হোটেলের চাকর মতি রাস্তার ধারে দাঁড়াইয়া হাঁকিতেছে এই দিকে আসুন বাবু,গরম ভাত তৈরি, মাছের ঝোল, ডাল, তরকারী ভাত হিন্দু হোটেল বাবু দুইজন লোক বকৃতৃতায় ভুলিয়া পাশের যদু বাঁড়য্যের হোটেলের লোকের সাদর আমন্ত্রণ উপেক্ষা করিয়া বেচু চক্চত্তির হোটেলেই ঢচুকিল।

এই যে, বোঁচকা এখানে রাখুন। দাঁড়ান বাবু, টিকিট নিতে হবে এখানে কোন ক্লাসে খাবেন ফাস্ট ক্লাস না সেকেন্‌ ক্লাস ফাস্ট ক্লাসে পাঁচ আনা, সেকেন ক্লাসে তিন আনা এ হোটেলের নিয়ম, পয়সা দিয়া বেচু চক্কত্তির নিকট হইতে টিকিট এক টুকরা সাদা কাগজে নম্বর ও শ্রেণী লেখা কিনিয়া ভিতরে যাইতে হইবে। সেখানে একজন রসুয়ে বামুন বসিয়া আছে, খদ্দেরের টিকিট লইয়া তাহাকে নির্দিষ্ট স্থানে বসাইয়াদিবার টমন্য।

খাইবার জায়গা দরমার বেড়া দিয়া দুই ভাগ করা। এক দিকে ফাস্ট ক্লাস, অন্য দিকে সেকেন, ক্লাস। খদ্দের খাইয়া চলিয়া গেলে এই সব টিকিট বেচুচক্কত্তির কাছে জমা দেওয়া হইবে সেগুলি দেখিয়া তহবিল মিলানো ও উদ্বৃত্ত ভাত তরকারীর পরিমাণ তদারক হইবে, রসুয়ে বামুনেরা চুরি করতে না পারে।

চাকর ভিতরে আসিয়া বলিল মোটে চার জন লোক খদ্যের। দু জন ওদের ওখানে গেল।

বেচু চক্কোত্তি বলিল যাক্‌ গে। তুই আর একটু এগিয়ে যা শান্তিপুর আসবার সময়হ ল।

এই গাড়ীতে দু পাঁচটা খদ্দের থাকেই। আর ভেতরে বামুনকে বলে আয়, শান্তিপুর আসবার আগে যেন আর ভাত না চড়ায়। এক ডেকচিতে এখন চলুক।

এমন সময় হোটেলের ঝি পদ্ম ঘরে ঢুকিয়া বলিল পয়সা দেও বাবু, দই নে আসি।

বেচু বলিল দই কি হবে

পদ্ম হাসিয়াবলিল একজন ফাস্টো কেলাসে খাবে। আমায় বলে পাঠিয়েছে। দই চাই,

পাকা কলা চাই বেচু বলিল কে বল তো খদ্দের

খদ্যের তো বটেই। পয়সা দিয়ে খাবে। এমনি না। আমার ভাইপোআসবে দেশ থেকে এই শান্তিপুরের গাড়ীতে।

না না তাকে পয়সাদিতে হবে না। সে ছেলেমানুষ, দু এক দিনের জন্যে আসবে তার কাছ থেকে পয়সা কিসের দইয়ের পয়সা নিয়ে যা বেচু একথা কখনো কাহাকেও বলে না, কিন্তু পাঘন বিয়ের সম্বন্ধে অন্য কথা। পার ঝি এ হোটেলে যা বলে তাই হয়। তাহার উপর কথা বলিবার কেহ নাই। সেজন্য দুষ্ট লোকে নানারকম মন্দ কথা বলে। কিন্তু সে সব কথায় কান দিতে গেলে চলে না।

শান্তিপুরের গাড়ী আসিবার শব্দ পাওয়া গেল।

হোটেলের চাকর খদ্দের আনিতে স্টেশনে যাইতেছিল, বেচু চক্কোত্তি বলিল খদ্দের বেশী করে আনতে না পারলে আর তোমায় রাখা হবেনা মনে রেখো আমার খরচানা পোষালে মিথ্যে চাকর রাখতে যাই কেন গেল হপ্তাতে তুমি মোটে তেইশটা খদ্দের এনেছ তাতে হোটেল চলে

পদ্ম ঝিবলিল তোমায় পই পই করে বলে হার মেনে গেলাম তিনআনা বাড়িয়ে চোদ্দ পয়সা করো, আর ফাস্টো কেলাস টেলাস তুলে দ্যাও। ক টা খদ্দের হয় ফাস্টো কেলাসে যদু বাঁড়য্যের হোটেলে রেট কমিয়েছে শুনে বেচুবলিল চুপচুপ, একটু আস্তে আস্তে বল না। কারও কানে কথা গেলে এখুনি এমন সময় দু জন খদ্দের সঙ্গে করিয়া মতি চাকর ফিরিয়া আসিল।

বেচুবলিল আসুন বাবু, পুঁটুলি এখানে রাখুন। কোন কেলাসে খাবেন বাবুরা পাঁচ আনা আর তিন আনা একজন বলিল তোমার সেই বামুন ঠাকুরটি আছে তো তার হাতের রান্না খেতেই এলাম। আমরা সে বার খেয়ে গিয়ে আর ভুলতে পারি নে। মাংস হবে

না বাবু, মাংস তো রান্না নেই তবে যদি অর্ডার দেন তো ওবেলা লোকটি বলিল আমরা মোকদ্দমা করতে এসেছি কিনা, যদি জিতি পোড়ামা আর সিদ্বেশ্বরীর ইচ্ছেয় তবে হোটেলে আমাদের আজ থাকতেই হবে। কাল উকীলের বাড়ী কাজ আছে তা হলে আজ ৩বেলা তিন সের মাংস চাই কিন্তু সেই বামুন ঠাকুরকে দিয়ে রান্না করানো চাই। নইলে আমরা অন্য জায়গায় যাব।

ইহারা টিকিট কিনিয়া খাইবার ঘরে ঢুকিলে পদ্ম ঝি বলিল পোড়ারমুখো মিনসে আবার শুনতে না পায়। কি যে ওর রান্নার সুখ্যাত করে লোকে, তা বলতে পারি নেকি এমন মরণ রান্নার বেচু বলিল টিকিটগুলো নিয়ে আয় তো ভেতর থেকে। এ বেলার হিসেবটা মিটিয়ে রাখি। আর এখন তো গাড়ী নেই আবার সেই একটায় মুড়োগাছা লোকাল পদ্ম বলিল কেন আসাম মেল আসাম মেলে আর তেমন খদ্দের আসছে কই আগে আগে আসাম মেলে আটটা দশটা খদ্দের ফি দিন পাওয়া যেত কি যে হয়েছে বাজারের অবস্থা পদ্ম ঝি ভিতরে গিয়া রসুয়ে বামুনের নিকট হইতে টিকিট আনিয়া বলিল শোনো মজা, ফাস্টো কেলাসের ডাল যা ছিল সব সাবাড়। হাজারি ঠাকুরের কাণ্ড ইদিকে এই খদ্দের বাবু গিয়ে তাকে একেবারে ষগ্‌গে তুলে দিচ্ছে, তুমি হেনো রাঁধো, তুমি তেমন রাঁধো বলে যত অনাছিষ্টি কাণ্ড, যা দেখতে পারি নে তাই। এখন ডালের কি করবে বলো ডাল কতটা আছে দেখলি

লবডঙ্কা। আর মেরেকেটে তিন জনের মত হবে

ক ”জনের মত ডাল দিইছিলি

দশ জনের মত মুগের ডাল আলাদা ফাস্টো কেলাসের মুড়িঘণ্টের জন্যে দিইছি সেকেন কেলাসে ত্রিশ জনের মুসুরি খেঁসারি মিশেল ডাল হাজারি ঠাকুরকে ডেকে দে পদ্ম ঝি হাজারি ঠাকুরকে সঙ্গে করিয়াই আনিল।

লোকটার বয়স পরঁয়তাল্লিশ ছে চল্লিশণ, একহারা চেহারা, রং কালো। দেখিলে মন হয় লোকটা নিপাট ভালমানুষ।

বেচু চক্কোত্তি বলিল হাজারি ঠাকুর, ডাল কম হ ল কি করে

হাজারি ঠাকুর বলিল তা কি করে বলবো বাবু রোজ যেমন ডাল খদ্দেরদের দিই, তার বেশী তো দিই নি। কম হলে আমি কি করবো বলুন।

পদ্মঝিঝঙ্কারদিয়াবলিল তোমার হাড়ে হাড়ে বদমাইশি ঠাকুর। আমি পষ্ট দেখেছি তুমি ওই খদ্দের বাবুদের মুখে রান্নার সুখ্যাতি শুনে তাদের পাতে উড়কি উড়কি মুড়িঘণ্ট ঢালছো। পয়সা কড়িও দিয়েছে বোধ হয় বকশিশ হাজারি বলিল বকশিশ এ হোটেলে কত পাই দেখছো তো পদ্মদিদি। একটা বিড়ি খেতে কেউ দ্যায় আজ পাঁচ বছর এখানে আছি তুমি কেবল বকশিশ পেতে দ্যাখো আমাকে।

পান্ম বলিল তুমি মুখে মুখে তককো ক” রো না বলে দিচ্ছি। পদ্ম ঝি কাউকে ভয়করে কথা বলবার মেয়ে নয়। ফাস্টো কেলাসের বাবুরা পুজোর সময় তোমায় গেঞ্জি কিনে দেয়নি

ইস ভারী গেঞ্জি একটা কিনে দিয়েছিল বুঝি, পুরনো গেণখ্জি বেচুচক্কোত্তি বলিল যাওযাও, ঠাকুর, বাজে কথা নিয়ে বকো না। বেশী খদ্দের আসে,

ডালের দাম তোমার মাইনে থেকে কাটা যাবে।

কেন বাবু আমার কি দোষ হ ল এতে । পাদ্মদিদি আট জনের ডাল মেপে দিয়েছে,

তাতে খেয়েছে এগারো জন

পদ্ম এবার হাজারি ঠাকুরের সামনে আসিয়া হাত মুখ নাড়িয়া চোখ পাকাইয়া বলিল আট জনের ডাল মেপে দিইছি নচছ্ছার, বদমাইশ, গাঁজাখোর কোথাকার দশ জনের দশের অর্ধেক পাঁচ পোয়া ডাল তোমায় দিই নি বের করে

হাজারি ঠাকুর আর প্রতিবাদ করিতে বোধ হয় সাহস পাইল না।

পদ্মবিঅত অল্নলে বোধ হয় ছাড়িত না কিন্তু ইতিমধ্যে খদ্দেররা আসিয়া পড়াতে সে কথা বন্ধ করিয়া চলিয়া গেল। হাজারি ঠাকুরও ভিতরে গেল।

বেলা প্রায় আড়াইটা।

আসাম মেল অনেকক্ষণ আসিয়া চলিয়া গিয়াছে।

হাজারি ঠাকুর একা খাওয়ার ঘরে খাইতে বসিল। বড় ডেকচিতে দুটিখানি মাত্র ভাত ও কড়ায় একটুখানি ঘাঁটা তরকারি পড়িয়া আছে। ডাল, মাছ যাহাছিল, পান ঝিকে তাহার বড় থালায় বাড়িয়া দিতে হইয়াছে সে রোজ বেলা দেড়টার সময় রান্নাঘরের উদ্বৃত্তও ডাল তরকারি মাছ নিজের বাসায় লইয়া যায় রসুয়ে বামুনদের জন্যে কিছু থাকুক আর না থাকুক।

অন্য রসুয়ে বামুনটা উড়িয়া। তার নাম রতন ঠাকুর। সে হোটেলে বসিয়া খায় না তাহারও বাসা নিকটে। সেও ভাত তরকারি লইয়া যায়।

হাজারির এখানে কেহ নাই। সে হোটেলেই থাকে, হোটেলেই খায়। রোজইতার ভাগ্যে এইরকম। বেলা আড়াইটা পর্যন্ত খালি পেটে খাটিয়া দুটি কড়কড়ে ভাত, কোনোদিন সামান্য একটু ডাল, কোনোদিন তাও না ইহাই তাহার বরাদ্দ। ডেকচিতে বেশী ভাত থাকিলে পদ্ম ঝি বলিবে অত ভাত খাবে কে ও তো তিন জনের খোরাক আমার থা

**********
No Review
Related Books
Loading books…