‘এই যে বিশুবাবু, নমস্কার। শুনলাম আপনার মামাশ্বশুর নাকি লটারি পেয়েছেন?’
‘ঠিকই শুনেছেন।’
‘তা কত টাকা পেলেন তিনি?’
‘ভালোই পেয়ে থাকবেন। পাঁচ—দশ লাখ পেলেও অবাক হওয়ার কিছু নেই।
‘তাহলে বিশুবাবু, এ তো বেশ গৌরবের কথাই, কী বলেন? লটারি ক—জন পায় বলুন। লটারি পাওয়া মানে তো দশজনের একজন হয়ে ওঠা। এই গৌরবজনক ঘটনাকে স্মরণীয় করে রাখতে কি আপনার কিছু করা উচিত নয়? মামাশ্বশুর তো আর প...