ব্ল্যাক আউটের অন্ধকার যে ভয়াবহ সে-বিষয়ে সন্দেহ নেই, কিন্তু এ কেবল ভয়াবহ নয়, মারাত্মক!
তৃতীয় শ্রেণির মাসিক পত্রিকায় পদ্য প্রেরণ করা যাঁদের একমাত্র পেশা, তাঁরা যখন কলকাতার আকাশে অর্ধচন্দ্র দেখে শিবনেত্র হয়ে কবিত্বের স্বপ্নচয়নের চেষ্টা করছিলেন, তখন শূন্যে হল জাপানি উড্ডীয়মান নৌকার উদয় এবং ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় নগরী উপহার লাভ কর...