বড়োদিনের ছুটিতে আমাদের বিশেষ বন্ধু অসিতের দেশে বেড়াতে গিয়েছিলাম৷
বিকালে শশা, নারিকেল, মুড়ি ও ফুলুরি প্রভৃতির থালা এবং চায়ের পেয়ালা টেবিলে সাজিয়ে নিয়ে বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম৷
অসিত বিনয় জানিয়ে বলল, ‘পাড়াগেঁয়ে লাইট রিফ্রেসমেন্ট হয়তো পেট ভরলেও তোমাদের মন ভরবে না৷ কিন্তু কী করব ভাই, এখানে পেলেটি কি ভীমনাগের কোনো আত্মীয় বাস করে না৷’