টুনি স্কুলের বারান্দায় বসে মাঠে ছোটাছুটি করা ছেলেমেয়েদের দেখছিল। সে নিজেও মাঝে মাঝে তাদের সাথে ছোটাছুটি করে খেলে কিন্তু তার বেশি ভালো লাগে সবাইকে দেখতে। প্রত্যেকটা ছেলে না হয় মেয়ে একজন আরেকজন থেকে আলাদা, প্রত্যেকের নিজের একটা ভাবভঙ্গি আছে। খেলার মাঝে কখনও উত্তেজনা, কখনো আনন্দ, কখনো কৌতুক, কখনও দুষ্টুমি, কখনও ঝগড়াঝাঁটি—টুনির মনে হয় সে ছেলেমেয়েদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে তাদের অঙ্গভঙ...