একশো বছর পর ঘুম ভাঙতেই রামবাবু ভারি অস্বস্তি বোধ করলেন। যে কাচের বাক্সে তিনি শুয়ে আছেন, সেটার ভিতরটা ভীষণ ঠান্ডা। তার ওপর চোখে তিনি সবকিছু ধোঁয়াটে দেখছেন, কান দুটো ভোঁ ভোঁ করছে, হাত—পা খিল—ধরা, মাথাটা খুব ফাঁকা।
কিছুক্ষণ একেবারে ভোম্বলের মতো শুয়ে রইলেন রামবাবু। তারপর আস্তে আস্তে শরীর গরম হল, কানের ভোঁ ভোঁ কমে গেল, হাত—পায়ের খিল ছাড়ল, সবকিছু মনে পড়তে লাগল। মনে পড়তেই তিনি ভীষণ আঁত...