বিধু বলত-ম্যাট্রিক পাশ করেই লেখাপড়া ছেড়ে দিয়ে আমি প্রাইভেট ডিটেকটিভ হব৷
বিধু যে ম্যাট্রিকের ফটক পেরোতে পারবে এত বড়ো দুরাশার জন্ম অসম্ভব৷ বিড়ালের কাছে কুকুর যেমন, তার কাছে ইস্কুলের বইগুলো ছিল তেমনই চক্ষুশূল৷ দিন-রাত পড়ত খালি গোয়েন্দা-কাহিনি৷
অসংখ্য গোয়েন্দা-কাহিনি পড়ে পড়ে বিধুর এখন দৃঢ় বিশ্বাস হয়েছে, ডিটেকটিভ হতে গেলে যা যা জানা দরকার সে-সবের কিছুই তার আর জা...