দাদি (কিংবা নানির) ঘরে একটা খুবই গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে। মিটিং না বলে এটাকে বিচার বলা উচিত। নালিশ করছে ছোটাচ্চু এবং তার নালিশ এই বাসার বাচ্চাদের বিরুদ্ধে। কে বিচারক ঠিক বোঝা যাচ্ছে না, ছোটাচ্চু নালিশ করেছিল দাদি (কিংবা নানির) কাছে, কিন্তু মনে হচ্ছে দাদির বদলে ঝুমু খালাই এখন বিচার করার দায়িত্ব নিয়ে নিয়েছে।
ছোটাচ্চু প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, “মা, তুমিই বলো,...