ইস্কুল থেকে বেরিয়ে ময়ূখ জিজ্ঞেস করল, ‘‘এখন কোথায় যাবি রে?’’
নিলয় অবাক হয়ে বলল, ‘‘কেন, বাড়ি যাব? তুই কোথায় যাবি?’’
ময়ূখ ভুরু কুঁচকে কী যেন চিন্তা করতে লাগল৷ ময়ূখের মাথায় নানারকম দুষ্টুবুদ্ধি ঘোরে৷ ইস্কুল থেকে বাড়ি ফেরার সময় প্রায়ই সে ঘুরপথে যায়৷ একদিন রাস্তার দুটো ছেলের সঙ্গে ঝগড়া বাধিয়ে দৌড়ে একটা কারখানার মধ্যে ঢুকে পড়েছিল৷