টুনি আজকে বিকাল চারটা একত্রিশ মিনিটে বাসায় সব বাচ্চাকাচ্চাদের নিয়ে একটা মিটিং ডেকেছে। বড়দের মাঝে আছে শুধু ঝুমু খালা। ঝুমু খালা অবশ্য বলে দিয়েছে সে চারটা একত্রিশ মিনিটে থাকতে পারবে না। তার অন্য কাজ আছে, তাই আসতে দেরি হবে। তবে যখনই আসে সবার জন্য নাশতা নিয়ে আসবে। মিটিং বেশি জরুরি না নাশতা বেশি জরুরি, সেটা নিয়ে ঝুমু খালার অনেক সন্দেহ আছে।।