সামনের ডাকবাংলোর ম্যানেজার অনিরুদ্ধ আমাকে বললেন, যখন এসেছেন, ক’দিন এখানে থেকে যান৷ দেখবেন জায়গাটা আপনার ভালো লাগবে৷
অনিরুদ্ধ ঠিকই বলেছেন৷ এখানকার সব কিছুই ভালো লাগারই মতো৷ বিশেষ করে এই ডাকবাংলো৷ সন্ধে হলেই সামনের পাহাড়টা কিরকম আশ্চর্য লাগত৷ মনে হত, কোনো দুর্গম রহস্যের হাতছানি দিয়ে কে যেন ডাকে!