দুপুরের ট্রেনে অনেকেই ঝিমোয়৷ কেউ খবরের কাগজ পড়তে পড়তে ঘুমোয়৷ কেউ জানলায় মাথা রেখে ঘুমোয়৷ কারুর মাথা ঘুমে ঢলে পাশের লোকের কাঁধে গিয়ে পড়ে৷
বেলা এখন সোওয়া তিনটে৷ ট্রেনটা আপন মনে ছুটছে৷
বাথরুম থেকে বেরিয়ে এল একটা লোক, তার মুখে রুমাল বাঁধা৷ শুধু চোখ দুটি ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না৷ তার হাতে একটা রিভলভার৷ সে কামরার চারদিকে একবার চেয়ে নিয়ে বলল, সবাই শোনো! কেউ নিজের জায়গা ...