আমার বন্ধু শঙ্করকে গুয়াহাটি যেতে হয়েছিল অফিসের কাজে৷ আমিও তখন যাচ্ছিলাম দিল্লি হয়ে রাজস্থান৷ দু’জনে সম্পূর্ণ দু’দিকে যাব৷ দমদম এয়ারপোর্টে বসে গল্প করলাম খানিকক্ষণ৷ আমার প্লেন সাড়ে পাঁচটায় আর শঙ্করের প্লেন ছাড়বে সাড়ে ছ’টায়৷
শঙ্কর বলল, ‘‘তুই রাজস্থানে ঘুরবি৷ শুনে আমার খুব লোভ হচ্ছে৷ অফিসের কাজ না থাকলে আমি তোর সঙ্গে চলে যেতাম৷’’