একটা তদন্ত সেরে বাড়িমুখো হয়েছে জয়ন্ত ও মানিক৷ সঙ্গে একজন সেপাই ও একজন দারোগা৷ রাস্তা দিয়ে তারা গল্প করতে করতে আসছে, হঠাৎ একখানা বাড়ির দোতলা থেকে ডাক এল-‘ও জয়ন্ত, ও মানিক!’
তারা মুখ তুলে দেখে বারান্দার উপরে দাঁড়িয়ে আছে তাদের পুরাতন বন্ধু নবীনচন্দ্র৷ সে জমিদার৷ জয়ন্ত ও মানিককে নিয়ে মাঝে মাঝে নিজের জমিদারিতে শিকার করতে যান৷