অশান্ত প্রশান্ত

অশান্ত প্রশান্ত

মুহম্মদ জাফর ইকবাল

অশান্ত প্রশান্ত

Books Pointer Iconমুহম্মদ জাফর ইকবাল
Books Pointer Iconjuvenile literature

Change color


শান্ত একটা অবিশ্বাস্য কাজ করে ফেলেছে।


সন্ধ্যেবেলা সবাই তাদের পড়ার টেবিলে বসেছে। কেউ পড়ছে, কেউ লিখছে, কেউ পড়ালেখার ভান করছে এবং সবাই একটু পরে পরে দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখছে আর কতক্ষণ তাদের এই টেবিলে বসে থাকতে হবে—ঠিক তখন শান্ত হাতে অনেকগুলো কাগজ নিয়ে গম্ভীর মুখে বলল, “আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি।”


যেকোনো হিসেবেই বাক্যটি শান্তর মুখে পু...