
তিন বোকার গল্প
সংগৃহীত বইসমূহ
এক গ্রামে ছিলো তিন বোকা। বোকা বললে ভুল হবে এরা হল বোকার হদ্দ।তাদের বাড়ির লোকজন তাদের এক সাথে গ্রাম থেকে বের করে দিলো। বেচারা বোকা তিনজন গ্রাম থেকে বেরিয়ে একটা গাছের নীচে এসে বসলো।
তারা বসে এই সিদ্ধান্ত নিলো যে তারা এখান থেকে অনেক দূর দেশে চলে যাবে। কথা মত তারা নদী মাঠ পেরিয়ে অনেক দূরের একটা গ্রামে গেলো।
নতুন গ্রামে গিয়ে তারা বেশ বড় সর একটা বাড়ি দেখলেন। তিন বোকা খোঁজ নিয়ে জানতে পারলো ঐটা একজন মাষ্টার মশাইয়ের বাড়ি।
মাষ্টার মশাই ঠিক তখনই স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। তখন তিন বোকা তখন মাষ্টার মশাইয়ের পা চেপে ধরলো
মাষ্টার মশাই বললেন,,ওরে ছাড় ছাড়, স্কুলের দেরি হয়ে গেলো। বোকারা তবুও পা ছাড়লো না।
বললো মাষ্টার মশাই আমরা ভিন- গা থেকে এসেছি। মাষ্টার মশাই বললেন ঠিক আছে সব ব্যাবস্থা ফিরে এসে হবে এখন মা বাড়িতে আছে কিছু চেয়ে খেয়ে নিস আর কিছু কাজ কর্ম সেরে রাখিস। একথা বলে তিনি বিদ্যালয়ে চলে গেলেন।
বোকারা বুড়িমার কাছ থেকে পান্তা আর লঙ্কা দিয়ে পেট পুরে খেয়ে নিলো। খাবার শেষে তারা বুড়িমাকে জিগ্যেস করলো কি কাজ করতে হবে, তখন তিনি বললেন নদী থেকে স্নান সেরে ঘাটি থেকে সরিষার তেল নিয়ে আসতে।বুড়িমার কথা মত তিন বোকা মিলে নদীতে স্নান সেরে ঘাটি থেকে মাটির হাড়িতে তেল নিয়ে আসছিলো পথিমধ্যে তারা একটা বড় বটগাছ দেখে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিলো বিশ্রাম শেষে তারা হাড়ির দিকে তাকালো তারা দেখলো হাড়িতে চোর ঢুকে বসে আছে। আসলে হাড়িতে ছিলো তেল আর তেলে তাদের ছায়া পরেছিলো। বোকারা চোর ভেবেই হাড়ি ভেঙে দিলো। এতে তেল টুকুও কুপোকাত
বাড়ি এসে তিন বোকা সব খুলে বললো মাষ্টার মশাইকে সব শুনে তিনি বললেন ঠিক আছে কাল তোমরা বনে যাবে কাঠ আনতে তা পারবে তো?? বোকারা ঘাড় নেড়ে হ্যা বলে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়লো পরদিন সকালে তারা যথা সময় কাঠের বোঝা মাথায় নিয়ে বাড়ি এলো। এসে দেখলো বুড়িমা খোলা পাতে মুড়ি ভাজছে রোদ আর চুলার আগুনের গরমে বুড়িমার রাগ একদম সপ্তমে
তিন বোকা যখন একসঙ্গে জিগ্যেস করলো, বুড়িমা কাঠ কোথায় রাখবো তখন বুড়িমা রেগে গিয়ে বললেন কাঠ রাখার জায়গা পাস না?? এনে আমার মাথায় রাখ,,
একথা শুনে তিন বোকা মিলে বুড়ির মাথাতেই কাঠ ফেলে দিলো অবশেষে বুড়ি মারা গেলো। মাষ্টার মশাই ঘরে ফিরে দেখলো অনর্থ হয়ে গেছে। তিনি ভাবতে লাগলেন কেনো যে তিনি বোকাদের আশ্রয় দিলেন। কান্নাকাটি থামিয়ে তিনি বোকাদের নির্দেশ দিলেন, যা তোরা মায়ের দেহটি নদীর ধারে নিয়ে সৎকার করে ফেল এতে যদি তোদের পাপের বোঝাটা কিছু কমে।
বোকারা তখন বুড়িমার দেহটা একটা তালপাতার চাটায়ের মধ্যে গুটিয়ে নিয়ে চললো। যেতে যেতে বুড়িমার দেহটা কখন যে চাটায়ের বাইরে পরে গেছে তারা তা খেয়ালই করে নি।
নদীতে পৌছে তারা দেখলো বুড়িমা নেই। বোকারা ভাবলো সৎকারের ভয়ে বুড়িমা কোথাও লুকিয়েছে। তাই তারা বুড়িমাকে খুজতে লাগলো।
খুজতে খুজতে তারা এক দূর গায়ে চলে এলো সেখানে দেখলো এক বুড়ি উঠান ঝাট দিচ্ছে। তারা বুড়িকে বুড়িমা ভেবে হৈ হৈ করে দৌড়ে এসে বুড়িকে টেনে হিচড়ে নিয়ে সৎকার করে দিলো
বাড়ি এসে বোকারা মাষ্টার মশাইকে বলতে লাগলো আজ আমাদের খুব পরিশ্রম হয়েছে। মাষ্টার মশাই জিগ্যেস করলেন কেন কি হয়েছে??
তারা বললো বুড়িমা চাটাই থেকে জ্যান্ত হয়ে পালিয়ে গিয়েছিলো তাকে ধরে এনে আবার সৎকার করেছি।
একথা শুনে মাষ্টার মশাই একেবারে হা হয়ে গেলেন। অনেক হয়েছে এরা শুধু বোকা নয়, একেবারে বোকার হদ্দ।এদের কিছুতেই ঘরে রাখা যাবে না, রাখলেই পদে পদে বিপদ,এই ভেবে তিনি তাদের বের করে দিলেন
তারা আবার ভিন-গায়ের পথে হাটতে শুরু করলো।।।