
কাশেমের চেম্বার
সংগৃহীত বইসমূহ
সে অনেক দিন আগের কথা।
ততদিনে কাশেম অনেক বড় হয়ে গেছে। আর অনেক বুদ্ধিমান মানুষ ও হয়েছে। তাই সে ঠিক করেছে কোনো মেডিকেল ডিগ্রি ছাড়াই একটা ডাক্তারি চেম্বার খুলে বসবে।
কথা মত বাটুল নামে একজন আ্যসিস্ট্যান্টও রেখেছে ও।
বুদ্ধি খাটিয়ে দোকানের সামনে একটা বড় করে সাইনবোর্ডও টানিয়েছে ড.কাশেম।
ভিজিট ৫০০ টাকা রোগ ভালো না হলে ১০০০ টাকা ফেরত। এই দেখে ডিগ্রিধারী ডাক্তারদের চোখ তো কপালে, ড. কাশেমকে একহাত মাপার জন্য ড.বজলু নামে একজন ডাক্তার ঢুকে পড়লেন চেম্বারে।
কাশেমঃ তা আপনার কি সমস্যা??
ড.বজলুঃ আমি কোনো কিছুর স্বাদ পাচ্ছি না
কাশেমঃ ওহে বাটুল, তিন নাম্বার ড্রয়ারের চার নম্বর বোতল থেকে ওনাকে তিন ফোঁটা ঢেলে দাও
ড.বজলুঃ ওয়াক,এত কেরোসিন,
কাশেমঃ এই তো আপনি স্বাদ পেয়েছেন এবার দিন ৫০০ টাকা।
আর কি করার মুখ ভার করে ৫০০ টাকা দিয়ে বেরিয়ে এলেন আর ভাবতে লাগলেন তিনি কীভাবে ওই ডাক্তারকে নাস্তানাবুদ করতে পারবে। পরের দিন আবার গেলেন চেম্বারে।
কাশেমঃ আরে আবার কি সমস্যা হলো আপনার??
বজলুঃ আমি কিছুদিন যাবত কোনোকিছু মনে রাখতে পারছি না।
কাশেমঃ বাটুল, তিন নম্বর ড্রয়ারের চার নম্বর বোতল থেকে ওনাকে তিন ফোঁটা ঢেলে দাও৷
বজলুঃ আরে ওটা না কেরোসিন কাল ই এটা খেলাম।
কাশেমঃ শাবাস এই তো আপনার স্মৃতি ফিরে এসেছে দিন ৫০০ টাকা।
কিছু ই করার নেই দুই বারে ১০০০ টাকা গচ্চা দিয়ে বাড়ি ফিরে এলেন। কিন্তু মন থেকে আর স্মৃতিটা গেলো না। মনের ঝালটা মিটাতে অনেক দিন পর আবার গেলেন চেম্বারে
কাশেমঃ আরে ড. বজলু দেখি আবার কি সমস্যা?
বজলুঃ আমি ইদানিং চোখে ঠিকমত দেখতে পাচ্ছি না।
কাশেমঃ এই চিকিৎসা তো আমার কাছে নেই এই নিন ১০০০ টাকা। ড.বজলু তো মহাখুশি তবে টাকাটা হাতে নিয়ে চোখ কুচকে বললেন একি এতো ৫০০ টাকার নোট আমার এক হাজার টাকার নোট কই??
কাশেমঃ দিন দিন নোটটা দিন, আপনার দৃষ্টিশক্তি ফিরে এসেছে সাথে ৫০০ টাকা ভিজিট ও দিন।
এবার ড.বজলু তো হতবাক হয়ে গেলেন আবার ৫০০ টাকা ভিজিট দিয়ে চেম্বার থেকে বেরহয়ে মনে মনে নাকে খত দিতে দিতে দিতে চলে এলেন।