
মরণের পরেও – গজেন্দ্রকুমার মিত্র
রঞ্জিত চট্টোপাধ্যায়
মরণের পরেও – গজেন্দ্রকুমার মিত্র
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| horror |
Posted byপাঠকের নিবাস18-Aug-2025
Change color
মৃত্যু-পথযাত্রিীকে কে আর কটু কথা বলতে চায়? তবু যে অমরেশের মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে গেল, সে অনেক দুঃখেই।
আজ ছ’মাস শুয়ে আছে সুহাসিনী, কঠিন রোগ—কিন্তু তাতেও কি স্বভাবের এতটুকু পরিবর্তন হয়েছে? বিয়ের পর এই দীর্ঘ আটটা বছর অমরেশের কেটেছে যেন একটানা একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে। একটু বেশি বয়সেই বিয়ে করেছিল অমরেশ, সে বয়সে রোম্যান্সের লোভে মানুষ ততটা বিয়ে করে না, যতটা করে গৃহে শান্তি, শৃঙ্খলা এবং একটু সেবার লোভে। তবু ফুলশয্যার রাত্রে নবোঢ়া বধূর সঙ্গে প্রথম পরিচয়—মন কিছু স্বপ্ন দেখেছিল বৈকি! কিন্তু সে স্বপ্ন ভাঙতেও বেশি দেরি হয়নি। সামান্য দু’একটা কথার পরই—অপরিচয়ের অন্তরাল দূর হওয়ামাত্র সুহাসিনী জানতে চেয়েছিল যে বিবাহের আগে অমরেশ কী পরিমাণ প্রেম করে বেড়িয়েছিল, আর কতগুলি মেয়ের সঙ্গে।
সেই সূত্রপাত—কিন্তু শেষ নয়।
প্রশ্নটার উত্তর পেয়ে সুহাসিনীর তৃপ্তি হয়নি—অথাৎ সংশয় যায়নি। অমরেশও ডাগর মেয়ে বিয়ে করেছিল—এ প্রশ্ন, এ সংশয় তার মনেও জাগতে পারে, সে কথাটা কিন্তু সুহাসিনী একবারও ভাবেনি। যেন তা অসম্ভব, সুহাসিনী সমস্ত সংশয়ের ঊর্ধ্বে—সিজারের পত্নীর মত। অথচ তারপর থেকে একদিনও অমরেশকে সে শান্তি দেয়নি। ‘ওদিকে চেয়েছিলে কেন, ওদের বাড়ির সেই ধিঙ্গি অসভ্য মেয়েটা বুঝি জানলায় ছিল?…অতই বা ঠাকুরঝির বাড়ি যাওয়া কেন? ওর ননদ বুড়ীকে দেখে বুঝি আর আশ মেটে না?…এতক্ষণ কোথায় ছিলে? অফিসে তো তোমাদের ছুটি হয় পাঁচটায়—তুমি নটা পর্যন্ত অফিসে ছিলে? কাকে বোকা বোঝাও বল তো ? আমি যেন কিছু বুঝি না!…আজ আবার এত দেরি কেন ? আজ তো অফিস নেই? বায়স্কোপে গিয়েছিলে? তা তো যাবেই। আমাকে নিয়ে যেতেই তোমার সময় নষ্ট হয়!..কী বললে? বন্ধুরা জোর করে ধরে নিয়ে গিয়েছিল? কে বন্ধু? সমর সেন নিশ্চয়? বেবিটা সঙ্গে ছিল তো? আর বলতে হবে না। সেইজন্যে এত দেরি। সাড়ে আটটায় শো ভাঙে, বাড়ি ফিরলে রাত সাড়ে নটায়। তারপর? কতগুলি টাকা বেবির পিছনে খরচ হল?…বাজারে গিয়েছ সেই কখন? একঘন্টা ধরে বাজার? না অমনি যাবার পথে আরতিদের বাড়ি চা খেয়ে যাওয়া হল?’ ইত্যাদি। সহস্র প্রশ্নের মধ্যে কয়েকটি তুলে দেওয়া হল। বেশি বলার প্রয়োজন নেই—পাঠকদের অনেকেরই এসব প্রশ্নের সঙ্গে পরিচয় আছে, নিজের ‘মনের মাধুরী’ মিশায়ে বাকিগুলো তৈরি করে নেবেন।
তবে শুধু যদি প্রশ্ন হত তো অত ভাববার ছিল না। ঝি চার মাসের বেশি রাখবার উপায় নেই। যেমন করেই হোক তাকে তাড়াবে সুহসিনী। তা কে জানে যুবতী, কে জানে প্রৌঢ়া। ঘরের জানলা খোলা প্রায় বন্ধ করতে হয়েছিল, সুখের চেয়ে সোয়াপ্তি ভাল—এই ভেবে। আর প্রতিবাদ করা বৃথা—মান-অভিমান কান্নাকাটি উপবাস—এসব অস্ত্র সুহাসিনীর তূণে যেন যোগানো। সুতরাং সব আশাই অমরেশ বিসর্জন দিয়েছিল। অশান্তির ভয়ে তার মানসিক অবস্থা এমন হয়েছিল যে বাস করবার মত একটা কুয়া পেলেও সে বেঁচে যেত!
তারপর এই অসুখ: এ আরও অসহ্য। কোন কাজ নেই, শুয়ে শুয়ে শুধু স্বামীকে সন্দেহ করা ছাড়া। সেবা করার জন্যে যে কোন আত্মীয়াকেই আনায়, তার সঙ্গে ঝগড়া বাধিয়ে বসে সুহাসিনী। পথ্য না খাওয়া, ওষুধ না খাওয়া—এ তো অমোঘ অন্ত্র। শুধু পাগল হয়ে যেতে বাকি ছিল অমরেশের। ইদানীং সে সমস্ত মনে-প্রাণে প্রতীক্ষা করত স্ত্রীর মৃত্যুর—যদিও প্রার্থনা করতে তার সংস্কারে বাধত। মনের কাছে সে কিছুতেই স্বীকার করতে চাইত না যে সে স্ত্রীর মৃত্যুই চাইছে।
সবচেয়ে মজা এই—ওর এ মনোভাব সুহাসিনীও জানত। প্রায়ই বলত, ‘ওগো আর দেরি নেই—আমি মলে যে তোমার শান্তি হয় তা আমিও জানি। আর ক’টা দিন? হয়ে এল। এতদিন পারলে আর ক’টা দিন ধৈর্য ধরে থাকো…আমার শেষ হয়ে এসেছে—’
আবার পরক্ষণেই হয়তো বলত, ‘আমার তো হয়ে এসেছে। যাই—তারপর যত খুশি মজা লুটো। তখন তো আর বলতে আসব না। এই ক’টা দিন আর সহ্য হচ্ছে না। এত তাড়া!’ সেদিনও কথাটা উঠেছিল এই প্রসঙ্গেই। কেউ নেই সেবা করার, অমরেশেরও আর অফিস কামাই করা সম্ভব নয়—সে প্রস্তাব করেছিল একটা নার্স রাখার। সুহাসিনী যেন জ্বলে উঠেছিল একেবারে—‘হ্যাঁ—তার কম আর নেশা জমবে কেন। আমি এ ঘরে পড়ে পড়ে শুষব আর উনি পাশের ঘরে নার্সকে নিয়ে ফুর্তি করবেন!…আর হয়তো বড় জোর মাসখানেক আছি, তাও তোমার সহ্য হচ্ছে না? দগ্ধে দগ্ধে না মারলে আর চলছে না বুঝি? উঃ, কী পিশাচ তুমি, মড়ার ওপর খাঁড়ার ঘা দিতে একটু মায়া হয় না?…মরবার পর যা করবে তুমি তা তো বুঝতেই পারছি—শেষ ক’টা দিন একটু শান্তিতে থাকতে দাও!’
এতটা বলার পরিশ্রমেই তার শ্বাস আটকে আসছিল। কোনমতে দম নিয়ে বলেছিল, ‘তবে তাও বলে রাখছি, মনে করো না যে আমি মরে তোমাকে অব্যাহতি দেব। সারা জীবন জ্বালিয়েছ, মরে তার শোধ তুলব। আবার জন্মাব, তোমার কাছে-কাছেই জন্মাব—ছায়ার মত লেগে থাকব সঙ্গে—যা খুশি তাই করবে, তা করতে দেব না কিছুতেই!’
অতখানি স্বার্থত্যাগের পর এতটা অকৃতজ্ঞতা পেলে কার মাথার ঠিক থাকে? অমরেশও সামলাতে পারেনি—বলে ফেলেছিল, ‘মরবার পর যদি জন্মাও তো মানুষ হয়ে আর জন্মাবে না—এটা ঠিক। কুকুর বেড়াল হয়েই জন্মাবে। কিংবা যে খল তুমি, সাপ হওয়াই বেশি সম্ভব!’
অদ্ভুত একটা দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে সুহাসিনী বলেছিল, ‘বেশ তো, তাই না হয় জন্মাব। কিন্তু তাতেই কি রেহাই পাবে ভেবেছ? দেখে নিও!’
কিন্তু এসব তো কথার কথা। মনে করে রাখবার কথাও নয়, কেউ মনে রাখেওনি।
কথাটা বলার দিন-আষ্টেকের মধ্যেই সুহাসিনীর মৃত্যু হয়েছিল। স্বস্তির নিশ্বাস, মুক্তির নিশ্বাস ফেলে বেঁচেছিল অমরেশ ঠিকই—তবু একটু দুঃখও হয়েছিল স্ত্রীর জন্য। বেচারী!…ও-ই কি অশান্তি কম পেলে! চির-জীবন যে ঈর্ষার আগুন অমরেশকে ঘিরে ছিল তা কি ওকেও দগ্ধ করেনি? জীবনে শাস্তি যে কেমন তা তো অনুভবই করতে পারলে না কখনও। আর এই অসময়ে যে—স্বামীকে সে এক দণ্ডও চোখের আড়ালে রেখে স্বস্তি পেত না—তাকেই চিরকালের মত ত্যাগ করে চলে যেতে হল!
আত্মীয়স্বজন বন্ধুবান্ধবরা প্রায় সঙ্গে সঙ্গেই আবার বিয়ের প্রস্তাবটা এনেছিলেন। সত্যিই—এমন কিছু বয়স হয়নি। চল্লিশ-একচল্লিশ বছরে আজকাল অনেকেই প্রথম বিয়ে করে। ঘরেও তে লোক চাই একটা—শুধু চাকর-বাকরের ভরসায় কিছু এখন থেকে থাকা যায় না। বলতে গেলে সারা জীবনটাই তো পড়ে রইল!
কিন্তু অমরেশ কারুর কোন কথাই শোনেনি। বাবা, আবার! অনেক কষ্টে রেহাই পেয়েছে সে—মুক্তির আনন্দে সে যেন পাগল হয়ে উঠেছে। শুধু যখন খুশি এবং যত খুশি বাইরে ঘোরা, আর যত রাত্রে ইচ্ছা বাড়ি ফেরার মধ্যে যে এত আনন্দ আছে, কে জানত! একবারেই যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তার—আর দরকার নেই, ধন্যবাদ! খাওয়া-দাওয়া? তার জন্য হোটেল আছে। অসুখ-বিসুখ? হাসপাতালের অভাব কি? না হয় পেভ্মেন্ট তো কেউ ঘোচায়নি? মরবার পরের কথা সে ভাবে না—যেখানে মরবে তারাই গন্ধ হবার ভয়ে যেমন করে হোক লাশ সরাবার ব্যবস্থা করবে।
তবে এ তো প্রথম আনন্দের উম্মত্ততা! এ কেউ বিশ্বাস করেনি। শুধু এইটে বুঝেছিল যে আরও কিছুদিন অপেক্ষা করেত হবে।
বছর খানেক পরে পূজার সময় বেশি ছুটি নিয়ে রাজগীরে গেল অমরেশ। সেখানে ঠিক ওর পাশের বাংলোতে যিনি ভাড়া ছিলেন সেই শুভ্রাংশুবাবুর সঙ্গে হঠাৎ খুব ভাব জমে গেল। ওরা একসঙ্গে কুণ্ডে স্নান করতে যায়—অত ভোরে এবং অত রাত্রে আর কেউ যেতে চায় না। দুজনের রুচির সঙ্গে দুজনের মিল হওয়াতে ক্রমে অন্তরঙ্গতা বেড়ে গেল। শুভ্রাংশুবাবুর চব্বিশ পঁচিশ বছরের অনূঢ়া ভগ্নীটির সঙ্গেও পরিচয় হতে যে বিলম্ব হল না তা বলাই বাহুল্য। এবং সেই ভগ্নীটি, রুচিরা তার নাম—শিগগিরই আবিষ্কার করল যে একটি বাচ্চা চাকরের ওপর অমরেশের গৃহস্থালীর ভার। সে রান্না করে অখাদ্য, চা করে জলের মত এবং কোন কাজটাই ভাল করে করতে পারে না।
ফলে প্রত্যহই একটা দুটো ব্যঞ্জন ও-বাংলো থেকে এ-বাংলোতে এসে পৌঁছতে লাগল। সকালে দুপুরে বিকেলে এবং সন্ধ্যায়—চায়ের কাপ নিয়ে রুচিরা নিজেই আসত। একদিন দুদিন ছাড়া ও-বাংলোতেই আহারের নিমন্ত্রণ হতে লাগল এবং কয়েকদিন পর থেকেই অমরেশ দেখল যে, ওর ঘরকন্না ও শয্যার বিশৃঙ্খলা ঘুচে গেছে। কে যেন ওর অনুপস্থিতিতে এসে তার মায়া-হস্ত বুলিয়ে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে যায়।
ঋষিরা একেই বোধ হয় মহামায়ার ফাঁদ বলেছেন। অমরেশের অত তিক্ত অভিজ্ঞতা সত্বেও সে আবার রুচিরাকে নিয়ে গৃহস্থালী পাতবার কথাটা ভাবতে লাগল। সুবিধাও হয়ে গেল খানিকটা। কথাটা ওপক্ষ থেকেই প্রথম উঠল। শুভ্রাংশু একদিন বলেই ফেলল কথাটা, ‘এমন করে আর কতদিন চলবে অমরেশবাবু, আর একবার সংসার পাতুন। দেখুন, বলেন তো—আমরা তো আপনাদেরই পাল্টি ঘর, রুচিরাও কিছু খারাপ মেয়ে নয়। লেখাপড়াও কিছু জানে, গৃহস্থালীর কাজ—যেটা আপনার বেশি দরকার, সেটার সার্টিফিকেট ওকে বোধ হয় আপনিই দিতে পারবেন—’
অমরেশ আর না বলতে পারলে না। বলল, ‘সে আপনি ভেবে দেখুন। আগে আপনার ভগ্নীর মত নিন—আমার মত প্রৌঢ়কে—অবশ্যি একটা বাড়িও আছে কলকাতায়, মোটা মাইনের চাকরিও করি—তবু আমাকে ওর পছন্দ হবে কি?’
‘বিলক্ষণ। ওই কি আর কচি খুকি?’
কথাটা রাত্রে কুণ্ড থেকে ফেরবার পথে হয়েছিল। অন্ধকার নির্জন রাস্তা তার মনে মোহ বিস্তার করেছিল রুচিরার চিন্তাকে ঘিরে। অমরেশ লঘু মনেই বাসায় ফিরল। ঘরে ফিরে দেখলে শয্যাটি পরিপাটি সাজানো। কাপড়-জামা গুছিয়ে কিছু বাক্সয়, কিছু আনলায় তোলা হয়েছে। আলোটি পরিষ্কার ঝকঝক করছে। তৃপ্তি ও কৃতজ্ঞতায় মন ভরে গেল। তিক্ত অভিজ্ঞতার আশঙ্কা চলে গেল বহুদূরে। রাত্রে খাওয়ার আগে ও-বাড়ি থেকে মাংস এবং মিষ্টান্ন এসে পৌঁছাতে আরও ভাল লাগল। এমনি জীবন-সঙ্গিনীই তো মানুষের কাম্য—অমরেশও তো তাই চেয়েছিল।
খেতে বসে সবে এক গাল মাত্র রুটি মাংসের ঝোলে ডুবিয়ে মুখে পুরেছে অমরেশ—তার স্বাদ ও গন্ধ সমস্ত অনুভূতিকে অধিকতর লালায়িত করে তুলেছে মাত্র, এমন সময়ে অকস্মাৎ একটা প্রকাও বন-বেড়াল ও-পাশের জানলা দিয়ে লাফিয়ে পড়ল, একেবারে মাংসর বাটিটার ওপর। বাটিটা উল্টে মাংসও যেমন পড়ে গেল, আবার লাফিয়ে ফেরবার পথে মিষ্টান্নের প্লেট্টাও ভেঙে খানখান হয়ে গেল ওর পায়ের আঘাতে।
হৈ-হৈ করে উঠল ওর চাকর রাজু, অমরেশ নিজেও। কিন্তু ততক্ষণে অনিষ্ট যা হবার তা হয়েই গেছে। চোখের নিমেষে যেন ঘটে গেল ঘটনাটা। রুচিরা আর তার বৌদিও ছুটে এল ও-বাড়ি থেকে। অমরেশের কোন নিষেধ না শুনে ওরা নতুন করে খাবার এনে দিল—ব্যাপারটা তখনকার মত মিটেই গেল। রাজু বলল, ‘বাপ রে, বেড়ালটা যেন বাঘের মত, দেখেছেন বাবু? দেখলে ভয় করে।’
রুচিরা বললে, ‘আজ ক’দিনই দেখছি আমাদের বাড়ির আনাচে কানাচে ঘুরছে। অবশ্য আমাদের অনেক লোক থাকে বলে ঘরে ঢুকতে সাহস পায়নি। কী সাহস দেখেছেন? পাত থেকে খেতে চায়—বেড়ালের এমন সাহস তো কখনও দেখিনি!’
রাত্রে শুয়ে কথাটা ভাবতে ভাবতেই অমরেশ ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কী একটা শব্দে ওর ঘুম ভেঙে গেল। কৃষ্ণপক্ষের শেষ রাত্রির জ্যোৎস্না ঘরে এসে পড়েছে, তার অস্পষ্ট আলোতে অমরেশ দেখল সেই বেড়ালটা ওরই বিছানায় এসে বসেছে এবং ওর দিকে চেয়ে গলায় অদ্ভুত একটা শব্দ করে গর্জন করছে। ঝগড়া করার সময় যেমন শব্দ বার হয় ওদের গলায়—তেমনি।
দৃশ্যটা এমন অচিন্তিতপূর্ব, এমন অবাস্তব যে দেখামাত্র ভয়ে চিৎকার করে উঠল অমরেশ। সেই চিৎকারেই বোধ হয় ভয় পেয়ে বেড়ালটা পালাল। রাজু ঘুম ভেঙে লাফিয়ে উঠল, ‘কী—কী বাবু, কী হয়েছে?’
কিন্তু সে উত্তর অমরেশকে আর দিতে হল না—তার আগেই পাশের বাড়িতে নারী কন্ঠের একটা আর্ত চিৎকার! এরা ছুটে গিয়ে শুনলে, সেই বেড়ালটাই ঘুমের মধ্যে রুচিরাকে আঁচড়ে দিয়ে গেছে।
কোন্ এক মৃত্যু-পথ্যাত্ৰিনীর অদ্ভুত অন্তিম দৃষ্টি ভেসে উঠল অমরেশের মানসপটে। কপাল ঘামে ভরে গেল। হাত দিয়ে সে ঘাম মুছতে গিয়ে দেখল হাত কাঁপছে থরথর করে।
অমরেশ আর একদিনও রাজগীরে রইল না। শুভ্রাংশুকে জানাল, জরুরী কাজ পড়েছে একটা—টেলিগ্রাম এসেছে। ওকে যেতেই হবে। এই সকাল এগারোটার গাড়িতেই।
শুভ্রাংশু ব্যাকুল হয়ে বললে, ‘কিন্তু এমন অকস্মাৎ—এমনভাবে