প্রিয়নাথ জোয়ারদারকে কাছে পেলেই কী করে যেন অলৌকিক অপার্থিব ঘটনার কথা চলে আসে। প্রিয়নাথের বাড়ি রাজা নবকৃষ্ণ স্ট্রিটে। এ-পাড়ার বেশিরভাগ বাড়িই বেশ পুরোনো। কোনও-কোনও বাড়ি পলেস্তারা খসে-পড়া চেহারার, অথচ দু-মহলা। কোনও বাড়ির দালানে রয়েছে গৃহদেবতার মন্দির, কোনও বাড়ি থেকে কাক-ভোরে শোনা যায় স্তোত্রপাঠ, আবার কোনও বাড়ির ভেতর থেকে ভেসে আসে উচ্চাঙ্গ সঙ্গীতের কলি।...