Home
হীরকাঙ্গুরীয়

হীরকাঙ্গুরীয়

নীহাররঞ্জন গুপ্ত

হীরকাঙ্গুরীয়

নীহাররঞ্জন গুপ্ত
detective

Posted byশেষ নগরী03-Jun-2025

Change color

০১. বাইরে ঝম্‌ ঝম্ করে বৃষ্টি

বাইরে ঝম্‌ ঝম্ করে বৃষ্টি পড়ছিল। কাল মধ্যরাত্রি থেকে বৃষ্টি নেমেছে। বিরামহীন বৃষ্টি। একটানা ঝরছে তো ঝরছেই।

রাস্তাঘাট জলমগ্ন। জলে চারিদিক থৈ থৈ করছে। রাস্তায় কোথাও গোড়ালি জল, কোথাও তার চাইতেও বেশী। সমস্ত আকাশটা মেঘে মেঘে একেবারে মসীবর্ণ। মসীবর্ণ আকাশ মধ্যে মধ্যে বিদ্যুতের ঝলকে ঝলসে ঝলসে উঠছিল। শুধু তো বৃষ্টি নয়, সেই বৃষ্টির সঙ্গে সোঁ সোঁ হাওয়া। এলোমেলো হাওয়া।

বেলা প্রায় দশটা হবে।


অবিশ্রান্ত জল হলেও যানবাহন ও মানুষজনের কিন্তু বিশ্রাম ছিল না—একমাত্র ট্রাম ব্যতীত অন্যান্য সবপ্রকার যানই চলাচল করছিল ঐ প্রচণ্ড বৃষ্টির মধ্যেই। ছাতি মাথায় মানুষজনও পথে চলছিল।


এই দুর্যোগের মধ্যে কিরীটীর বাড়ি থেকে বাইরে বেরুবার একটুও ইচ্ছা ছিল না। কিন্তু দক্ষিণ কলকাতার ডি.সি. মানিক চাটুয্যে তাকে নিষ্কৃতি দেয়নি। আসতেই হবে বলে তাকে বাড়ি থেকে টেনে বের করেছিল। কিরীটী তার গাড়ির পিছনের সিটে চারদিককার কাঁচ তুলে দিয়ে বসে ছিল।



হীরা সিং গাড়ি চালাচ্ছিল। রাস্তাঘাট জলমগ্নতার মধ্যে দিয়ে সন্তর্পণে গাড়ি চালাচ্ছিল হীরা সিং। সারকুলার রোডে ক্রিমেটোরিয়াম ছাড়িয়ে জোড়া গিজার পিছন দিকে একটা বাড়িতে তাকে যেতে হবে। মানিক চাটুয্যে তাকে বলেছে বড় রাস্তার উপরেই পুলিসের জীপ থাকবে, সে তাকে পথ দেখিয়ে আনবে।


কে এক নবাব সাহেবের বাড়িতে তার তৃতীয়া বেগমসাহেব নাকি নিহত হয়েছে, কেন কি বৃত্তান্ত কিছুই ফোনে জানায়নি মানিকবাবু আর কিছুই। কেবল বলেছে, আসুন, এলেই সব জানতে পারবেন, আপনার সাহায্য একান্ত প্রয়োজন।


কিরীটী এড়াবার চেষ্টায় ছিল। বলেছিল, হত্যা, না আত্মহত্যা?


আত্মহত্যা নয়, a pure and simple case of murder. আসুন একবার দয়া করে। আপনি কিছু ভাববেন না। ক্রিমেটোরিয়ামটা ছাড়ালেই জোড়া গিজার আগে বড় রাস্তার উপরে পুলিসের জীপ দেখতে পাবেন।


আসল ব্যাপারটা হচ্ছে কিরীটী ঐ মানিক ছেলেটিকে একটু স্নেহ করে। বয়স বেশী নয়। এখনো ত্রিশ হয়নি। কয়েক বছর মাত্র পুলিসের কাজে ঢুকেছে এবং ইতিমধ্যে ডি.এস.পি-র পদে উন্নীত হয়েছে। বেঁটেখাটো মানুষটা। রোগা পাতলা গড়ন।



বছরখানেক পূর্বে একটা বিচিত্র হত্যা-মামলার ব্যাপারে প্রথম ঐ মানিক চাটুয্যের সঙ্গে কিরীটীর পরিচয় হয়। সেই সময়ই কিরীটী ছেলেটির বুদ্ধি ও বিচারশক্তি দেখে চমৎকৃত হয়েছিল।



সেই মানিক চাটুয্যে যখন ডেকেছে ব্যাপারটার মধ্যে নিশ্চয়ই রহস্যের বৈচিত্র্য কিছু আছে। নচেৎ ঐ ঝড়বৃষ্টির মধ্যে এমন করে জরুরী তলব দিয়ে বিরক্ত করত না।


সারকুলার রোডের একটা বিশেষত্ব আছে। যত জলই হোক না কেন কলকাতা শহরের রাস্তাঘাট যতই জলে ড়ুবে যাক না কেন—এ রাস্তায় কখনোতেমন জল জমে না। ক্রিমেটোরিয়াম ছাড়াবার পরই জোড়া গিজার অল্প দূরে দেখা গেল একটা ক্যালকাটা পুলিসের জীপ দাঁড়িয়ে আছে।


কিরীটী আগে থাকতেই হীরা সিংকে নির্দেশ দিয়ে রেখেছিল। হীরা সিং সোজা গিয়ে জীপটার পাশে গাড়ির ব্রেক কষল। অতঃপর সেই জীপ গাড়িই পথ দেখিয়ে নিয়ে চলল।


পূবমুখো রাস্তাটা ধরে কিছু দূরে এগুবার পর একটা বাগান ও গেটওয়ালা পুরাতন বাড়ির মধ্যে ওরা পর পর এসে প্রবেশ করল। অনেকটা জুড়ে বাগান। মধ্যে মধ্যে তার বড় বড় দেবদারু গাছ। বৃষ্টি ও হাওয়ায় ওলটপালট করছিল গাছগুলো।


তিনতলা একটা বিরাট পুরাতন বাড়ি। গাড়িবারান্দার নীচে এসে গাড়ি দুটো আগে পিছে থামল। গাড়িবারান্দায় দুজন লাল পাগড়ি দাঁড়িয়েছিল।


কিরীটী গাড়ি থেকে নেমে দাঁড়াতেই তাদের মধ্যে একজন কিরীটীকে সেলাম দিয়ে বললে, ডি.সি. সাহেব ভিতরে আছেন, যান।



যে সার্জেন্টটি জীপে অপেক্ষা করছিল কিরীটীর জন্য, সে-ই কিরীটীর গাড়ি দেখে জীপ। থেকে নেমে বষতি গায়ে এগিয়ে আসে।


কিরীটী প্রশ্ন করে, কত দূর?


এই কাছেই, চলুন।


অনেককালের পুরনো বাড়ি বলেই মনে হয়। এখানে-ওখানে দেওয়ালের প্লাসটার খসে পড়েছে। প্রথমেই একটা হলঘর। বিরাট আকারের হলঘর। মাথার উপরে সিলিং অনেক উঁচুতে।


সিলিং থেকে দুটি বড় ঝাড়বাতি ঝুলছে। ইলেকট্রিক আলো ও দুটো ফ্যানও আছে। দেওয়ালে বিরাট বিরাট কয়েকটি অয়েল পেনটিং টাঙানো ছিল। জাঁকজমক পোশাক পরা ছবির মানুষগুলো।


মেঝেতে পুরু কার্পেট বিছানো কয়েকটি পুরাতন আমলের গদী-মোড়া ভেলভেটের সোফা-সেটও আছে।


হলঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গেই অন্দরের দরজাপথে মানিক চাটুয্যে এসে কক্ষে প্রবেশ করল।


এসেছেন মিঃ রায়! আসুন!


মানিক চাটুয্যের পরনে পুলিসের ইউনিফর্ম।


কি ব্যাপার মানিকবাবু?


একটি সুন্দরী মেয়ে নিহত হয়েছে।


কিরীটী মৃদু হাসল। তারপর বললে, খুব সুন্দর বুঝি—


না দেখলে ঠিক বুঝতে পারবেন না মিঃ রায়, চলুন আগে দেখবেন—


মানিক চাটুয্যে আগে আগে এগিয়ে যায়, কিরীটী তার পিছনে পিছনে অগ্রসর হয়।



হলঘরের পরেই একটা টানা বারান্দা। চারদিক ঘেরা বারান্দাটা।




০২. বারান্দার শেষপ্রান্তে


বারান্দার শেষপ্রান্তে পূর্বদিকে বিরাট চওড়া সিঁড়ি উঠে গেছে। সাদা কালো পাথরে বাঁধানো সিঁড়ি। অদ্ভুত স্তব্ধ যেন বাড়িটা। মনে হয় যেন একটা কবরখানা বুঝি!


সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কিরীটী প্রশ্ন করে, এ বাড়ির মালিক কে?


বৃদ্ধ নবাব আসগর আলী সাহেব।


আসগর আলী!


হ্যাঁ—এরা লক্ষ্ণৌর নবাব বংশেরই একটা শাখা। মানিক চাটুয্যে বলে।



কি রকম?


তিন পুরুষ আগে লক্ষ্ণৌ থেকে এরা চলে এসে প্রথমে মেটেবুরুজে বসবাস করেছিল কিছুদিন; তারপর এসে এই মতিমঞ্জিল তৈরী করে—মানে ঐ আলী সাহেবের ঠাকুদা—অবশ্য তারও তখন প্রৌঢ় বয়স।


অনেক বছর আগে নিশ্চয়ই? কিরীটী প্রশ্ন করে।


হ্যাঁ-লর্ড ক্যানিং-এর আমলে সেটা।


হুঁ–তা ঐ নবাব আলী সাহেবের কে কে আছেন?


আপনার বলতে এক ভাগ্নে—আর তিন বেগম—


কোন ছেলেপিলে কিছু নেই? কিরীটী আবার প্রশ্ন করে।


ছেলে এক ছিল।



বেঁচে নেই বুঝি?


আছে তবে বাপের সঙ্গে কোন সম্পর্ক নেই।


সম্পর্ক নেই মানে?


হ্যাঁ—সে বাপের সঙ্গে ঝগড়া করে বহুদিন পৃথক হয়ে গিয়েছে।


কোথায় থাকে সে? এই শহরেই কি?


হ্যাঁ—এই শহরেই—মেটেবুরুজে।


বয়স কত তার?


তা শুনেছিলাম ত্রিশ-বত্রিশ হবে রোশন আলী নাম—নামটা হয়ত আপনি শুনে থাকবেন বিখ্যাত সেতারিয়া রোশন আলী।



কিরীটী তাড়াতাড়ি বলে ওঠে, আরে রোশন আলীকে তো আমি খুব ভালভাবে চিনি, অতি চমৎকার সজ্জন ব্যক্তি যেমন চেহারা তেমনি ব্যবহার।


আমি অবিশ্যি তাকে চিনি না।


পরিচয় কোরো—চমৎকার সেতারিয়া। কিরীটী বললে, রোশন সাহেব যাকে বিয়ে করেছেন সেও তো নামকরা শিল্পী


আলী সাহেবের এক বেগমও তো এককালে নামকরা নৃত্যশিল্পী ছিল।


নৃত্যশিল্পী?


হ্যাঁ। নৃত্যশিল্পী মণিকাদেবীর নাম শোনেননি?


হ্যাঁ শুনেছি, কিন্তু সে তো ছিল ব্রাহ্মণের মেয়ে। কিরীটী বলে।


সেই–



ভাল কথা—মণিকাদেবী হঠাৎ বছর কয়েক আগে নিখোঁজ হয়েছিলেন না?


নিখোঁজ আর কি বম্বেতে পালিয়ে গিয়ে মুসলিম ধর্ম গ্রহণ করে ঐ আলী সাহেবকে বিয়ে করে।


বটে! তা বয়সের তো অনেক তফাৎ হবে দুজনের মধ্যে?


তা তো হবেই—তা সেই বেগমও কি


এখানেই আছে।


আর কে আছে এখানে?


কে আর–তিন বেগম, নবাব সাহেব ও তস্য ভাগ্নে ছাড়া আর কেউ নেই এ বাড়িতে আপনার জন বলতে। আছে চাকরবাকর ড্রাইভার—ভাল কথা, ভুলে গিয়েছিলাম, আরো একজন আছে—দাস-দাসী অবিশ্যি—


আরো একজন?



হ্যাঁ। সৌমেন কুণ্ডু নামে এক ভদ্রলোক—ইয়ং ম্যান বয়স ত্রিশ-বত্রিশের মধ্যে হবে।


তিনি এখানে কি করেন? কিরীটী প্রশ্ন করে।


বলতে পারেন আলী সাহেবের সে-ই সব দেখাশোনা করে সেক্রেটারী—পরামর্শদাতা সব কিছু।


ইতিমধ্যে ওরা কথা বলতে বলতে দীর্ঘ সিঁড়ি অতিক্রম করে দোতলায় পৌঁছে গিয়েছিল।


নীচের তলার মত উপরের তলাতেও একটি প্রশস্ত টানা বারান্দা। একটা দিকে ঘর পর পর—অন্য দিকে কাঠের ঝিলিমিলি বাতাস ও আলো আসার বলতে গেলে কোন পথই নেই। বোধ করি নবাবী আব্রুর জন্যই ঐ সাবধানতা।


বারান্দায় কিছু কিছু শ্বেতপাথরের মূর্তি এখানে-ওখানে দাঁড় করানো।




০৩. বাইরে মেঘাচ্ছন্ন আকাশ


বাইরে মেঘাচ্ছন্ন আকাশ থাকায় আলোর অভাবে বারুদাটায় আবছা আলোছায়া যেন কি এক রহস্যে থমথম করছে। বারান্দায় কোন জনপ্রাণীকে দেখা গেল না।



কিরীটী মানিকের সঙ্গে পাশপাশি হেঁটে চলে।


পর পর সব ঘর। ঘরের দরজায় দরজায় সব পুঁতির পদা ঝুলছে।


তৃতীয় দ্বারপথে মানিক চাটুয্যেকে অনুসরণ করে পুঁতির পর্দা সরিয়ে কিরীটী একটা হলঘরের মতই প্রশস্ত ঘরে প্রবেশ করল। ঘরের মেঝেতে কার্পেট বিছানো। পুরনো আমলের ভারী দামী আসবাব। আর বিরাট একটা আরশি—সুদৃশ্য চওড়া সোনালী ফ্রেমে বাঁধানো—ঘরের পূর্ব ও পশ্চিম দেওয়ালে একেবারে মুখখামুখি টাঙানো।


যে দরজা-পথে ওরা ঘরে প্রবেশ করেছিল সে দরজা ছাড়াও একটি পশ্চিমমুখী দরজা দেখা গেল ঘরে। তাতেও ঐ একই ধরনের পর্দা ঝুলছে। গোটাচারেক জানলা। সবই দক্ষিণমুখী। জানলাগুলো বন্ধই ছিল একটি বাদে।


কিরীটী প্রশ্ন করে, ডে বডি কোথায়?


ঐ পূব দিককার ঘরে, আসুন না।


কিরীটী মানিক চাটুয্যেকে অনুসরণ করে।


কয়েক পা অগ্রসর হয়েই সহসা ঘরের দেওয়ালে টাঙানো আরশির মসৃণ গাত্রে ওর নজর পড়তেই ও যেন নিজের অজ্ঞাতেই থমকে দাঁড়িয়ে যায় মুহূর্তের জন্য।



একটি নারীর মুখ চকিতে ভেসে উঠেছিল আরশির মসৃণ গাত্রে। বোরখায় আবৃত মুখখানা। কিন্তু মুহূর্তের জন্য বোরখা মুখের উপর থেকে অপসারিত হয়েছিল।


কি সুন্দর কি কমনীয় একখানি নারীর মুখ। টানা জ্ব। টানা টানা দুটি চোখ। আর সেই চোখের তারায় যেন একটা ভীতি একটা সংশয়।


কিরীটী থমকে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই আরশির গা থেকে সে মুখের প্রতিচ্ছবি মিলিয়ে যায়। কিরীটীকে থামতে দেখে মানিক চাটুয্যে শুধাল, কি হল?


না—কিছু না—চলল।


কিরীটীর কথা শেষ হল না, সহসা নারীকণ্ঠের একটি হাসির তরঙ্গ যেন সেই স্তব্ধ গৃহের দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে পড়ল।


খিলখিল করে কে হাসছে। হাসির শব্দটা যেন হঠাৎ উঠে হঠাৎই আবার মিলিয়ে গেল।


মিলিয়ে গেল নবাব আলী আসগর সাহেবের জীর্ণ অট্টালিকার দেওয়ালে দেওয়ালে, যেন শুষে নিল সেই হাসির শব্দটা।


বাইরে ঝড়-বৃষ্টি তেমনি চলেছে। সোঁ সোঁ হাওয়ায় ঝাউগাছের কান্না তেমনি শোনা যায়।



কিরীটী মানিক চাটুয্যের দিকে তাকায় সপ্রশ্ন দৃষ্টিতে।


মানিক চাটুয্যেও দাঁড়িয়ে গিয়েছিল সেই হাসির শব্দে।


কে হাসল যেন মনে হল? কিরীটীই প্রশ্ন করে।


হ্যাঁ শুনলাম, মৃদু কণ্ঠে জবাব দেয় মানিক চাটুয্যে, দেখব খোঁজ নিয়ে?


না থাক, চলো।


কিরীটী কথাটা বলে মানিক চাটুয্যেকে এগিয়ে যাবার ইঙ্গিত করে।


কয়েক পা অগ্রসর হতেই দুজনে একটা বন্ধ দরজার সামনে এসে দাঁড়ায়।


এই ঘরে—



মানিক চা

**********
No Review
Related Books
Loading books…