Home
লালচুল সমিতি (শার্লক হোমস)

লালচুল সমিতি (শার্লক হোমস)

আর্থার কোনান ডয়েল

লালচুল সমিতি (শার্লক হোমস)

আর্থার কোনান ডয়েল
detective

Posted byকাব্য রচিত31-Oct-2025

Change color

সূচিপত্রঃ—

এই ঘটনাটা ঘটেছিল গত বছরের শরৎকালের গোড়ায়। একদিন শার্লক হোমসের সঙ্গে দেখা করতে গিয়ে দেখি যে, সে বেশ মোটাসোটা লালমুখ এক বয়স্ক ভদ্রলোকের সঙ্গে খুব নিবিষ্ট হয়ে কথাবার্তা বলছে। আমার চোখ পড়ল ভদ্রলোকের মাথার দিকে। তাঁর মাথার চুল একদম টকটকে লাল। অসময়ে এসে পড়ে তাঁর কাজের অসুবিধে ঘটানোর জন্যে দুঃখ প্রকাশ করে আমি ঘর থেকে বেরিয়ে আসবার চেষ্টা করতেই হোমস আমাকে প্রায় একরকম জোর করেই ঘরের মধ্যে টেনে নিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল।

শার্লক হোমস খুশি খুশি গলায় বলে উঠল, “ওয়াটসন, বড় ভাল সময়ে এসে পড়েছ।”

“কিন্তু আমার মনে হচ্ছে যে, তুমি কোনও জরুরি কাজে ব্যস্ত রয়েছ।”

“ঠিক ধরেছ। খুব জরুরি কাজে ব্যস্ত রয়েছি।”

“তা হলে আমি না হয় ততক্ষণ পাশের ঘরে বসিগে।”

“আরে ব্যাপারটা জরুরি বলেই তো বলছি যে, তুমি এসে পড়ায় বেশ ভাল হল।”

তারপর সেই ভদ্রলোককে উদ্দেশ্য করে হোমস বলল, “মিঃ উইলসন, ইনি আমার সহকারী ডাঃ ওয়াটসন। এঁর সাহায্যে আমি অনেক জটিল সমস্যার সুচারু সমাধান করেছি। মনে হচ্ছে যে আপনার এই রহস্যের তদন্তেও এঁর সাহায্য আমার দরকার হবে।”

হোমসের কথায় ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে হাসি হাসি মুখে আমার দিকে তাকালেন। বেশ মাংসল ভারী মুখ। ছোট ছোট গোল চোখ চর্বিতে প্রায় ঢাকা পড়ে গেছে।

“ওয়াটসন, তুমি ওই সোফাটায় বোসো।”

হোমস তার নিজের আরামকেদারায় আধশোয়া হয়ে তার অভ্যাসমতো দু’হাতের আঙুলের ডগাগুলো ঠেকাতে লাগল।

“ওয়াটসন, তোমার সঙ্গে আমার চরিত্রের মিল কোথায় জানো? আমাদের একঘেয়ে প্রাত্যহিক জীবনের বাঁধা রুটিনের বাইরে যে-সব অদ্ভুত, অস্বাভাবিক ঘটনা ঘটে, তার প্রতি আমাদের দু’জনেরই একটা টান দুর্বলতা যা-ই বলা আছে। আর তা না হলে তুমি আমার এই সব সামান্য রহস্য সমাধানের ঘটনাগুলো অত যত্ন করে সাজিয়ে গুছিয়ে লিখতে না। ঠিক কিনা বলো?”

আমি বললাম, “তুমি তো জানো যে, রহস্যের সমাধানে তোমার যে কৌশল—যা আসলে তোমার অসামান্য বুদ্ধি, পর্যবেক্ষণ শক্তি আর বিশ্লেষণক্ষমতা—তা আমার কী রকম ভাল লাগে।”

আমাকে বাধা দিয়ে হোমস বলল, “তোমার বোধহয় মনে আছে, মিস মেরি সাদারল্যান্ডের অত্যন্ত সহজ সরল সমস্যাটা তদন্ত করবার সময়ে কথাপ্রসঙ্গে তোমাকে বলেছিলাম যে, আমাদের চারপাশে রোজই এমন সব অদ্ভুত, এমন সব আশ্চর্য ঘটনা ঘটে চলেছে যা কল্পনাই করতে পারা যায় না। সত্যি কথা বলতে কী, বাস্তব জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা অভিনবত্বে কাল্পনিক রহস্যকাহিনীকেও হার মানায়।”

“হ্যাঁ। আমার মনে আছে। আর এও মনে আছে যে, এ ব্যাপারে আমি তোমার সঙ্গে একমত হতে পারিনি।”

“কিন্তু ডাক্তার, শেষ পর্যন্ত তোমাকে আমার কথা মেনে নিতেই হবে। আমি তোমার সামনে একটার পর একটা এমন অকাট্য প্রমাণ এমন নির্ভুল তথ্য এনে হাজির করব যে, শেষকালে ওই প্রমাণ আর তথ্যের চাপে তোমার সব যুক্তি ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যাবে। এই মিঃ জাবেজ উইলসনের কথাই ধরো না। ইনি আমাকে এঁর জীবনের খুব সম্প্রতি-ঘটা এক অভিজ্ঞতার কথা শোনাচ্ছিলেন। এ রকম অদ্ভুত ব্যাপার আমি আগে কখনও শুনিনি। আমি তোমাকে অনেকবার বলেছি যে, বড় বড় খুন, ডাকাতি বা ওই ধরনের অপরাধমূলক ঘটনার ভেতরে কোনও নতুনত্ব বা চমক থাকে না। কিন্তু ছোটখাটো অনেক ঘটনার কার্যকারণ বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ে খুব বিপদে পড়তে হয়। কখনও কখনও এমনও হয়, এই সব অতি সাধারণ ঘটনা আপাতদৃষ্টিতে এত তুচ্ছ বলে মনে হয় যে, সেগুলির সঙ্গে কোনও দুষ্কর্মের বিন্দুমাত্র যোগাযোগ আছে বলে ভাবতেই পারা যায় না। এতক্ষণ পর্যন্ত মিঃ উইলসনের মুখে ওঁর কথা যতটা শুনেছি তাঁর থেকে এ ব্যাপারটা আদৌ কোনও অপরাধমূলক ঘটনা কিনা সে সম্বন্ধে আমি নিঃসন্দেহ হতে পারছি না। তবে ওঁর অভিজ্ঞতা যে দারুণ ইন্টারেস্টিং সে বিষয়ে সন্দেহ নেই। মিঃ উইলসন, আপনি যদি দয়া করে আপনার বক্তব্য আর একবার গোড়া থেকে বলেন তো খুব ভাল হয়। ভাববেন না যে ডাঃ ওয়াটসনকে শোনাবার জন্যে আবার আপনাকে সব কথা বলতে বলছি। আমি নিজেই এই অত্যাশ্চর্য ঘটনার প্রত্যেকটি খুঁটিনাটি বিবরণ আপনার মুখ থেকে আবার শুনতে চাই, যাতে সামান্যতম কোনও সূত্রও আমার নজর এড়িয়ে না যায়।

“সাধারণত আমি যখন কোনও সমস্যার কথা শুনি তখন সর্বদা চেষ্টা করি সেই ঘটনার মধ্যে থেকে এমন কোনও সূত্র বের করতে, যার সঙ্গে আমার জানা কোনও ঘটনার মিল আছে। আর যখনই সে রকম কোনও সূত্র পেয়ে যাই, তখনই আমার জানা ওই ধরনের হাজার হাজার ঘটনার সঙ্গে তুলনা করে আমি ওই সমস্যা সমাধানের পথ খুঁজে বের করি। কিন্তু স্বীকার করতে লজ্জা নেই যে, আপনার এই অভিজ্ঞতার সঙ্গে তুলনা করা যায়, এমন কোনও ঘটনার কথা আমার জানা নেই।”

হোমসের কথা শুনে সেই শাঁসেজলে চেহারার প্রৌঢ় ভদ্রলোকটি বেশ একটু গর্বিত ভাবে মাথা নাড়তে নাড়তে তাঁর কোটের পকেট থেকে একটা বহু-ভাঁজ-করা ময়লা খবরের কাগজ বের করলেন। তারপর সেই কাগজটা তাঁর হাঁটুর ওপর সম্পূর্ণ বিছিয়ে খুব মনোযোগ দিয়ে বিজ্ঞাপনের পৃষ্ঠায় কী যেন খুঁজতে লাগলেন। আর সেই সুযোগে আমিও ভদ্রলোককে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। ইচ্ছে, হোমসের পদ্ধতির নকলে আমিও ভদ্রলোক সম্বন্ধে কিছু আন্দাজ করতে পারি কিনা দেখা।

আমাদের মক্কেলের চেহারা, পোশাক, হাবভাব অবিকল আর-পাঁচজন ব্রিটিশ ব্যবসাদারের মতোই। গোলগাল, ধীর-স্থির, চোখেমুখে একটু মুরুব্বিয়ানার ভাব। তাঁর পরিধানে চেককাটা ঢোলা ট্রাউজার্স, আধময়লা ফ্রক-কোটের বুকের বোতামগুলো খোলা। তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে ময়লা ওয়েস্টকোট আর তাতে একটা মোটা তামার অ্যালবার্ট চেন। চেনের থেকে একটা চৌকো আকারের ধাতব পদার্থ ঝুলছে। তাঁর টপহ্যাটটা বহুদিনের ব্যবহারে বেশ জীর্ণ হয়ে গেছে। আর চেয়ারের ওপরে রাখা তাঁর ওভারকোটের খয়েরি রংটা একদম চটে গেছে। খুব খুঁটিয়ে দেখেও তাঁর অস্বাভাবিক লাল রঙের চুল আর চোখে মুখে হতাশা এবং বিরক্তি ছাড়া কিছুই লক্ষ করলাম না।

হঠাৎ খেয়াল হল যে, শার্লক হোমস আমাকে দেখছে। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে তার দিকে তাকাতেই সে হেসে বলল, “এই ভদ্রলোককে জীবনের এক সময়ে কঠোর শারীরিক শ্রম করতে হয়েছে। এঁর নস্যি নেবার অভ্যেস আছে। ইনি ফ্রি-মেসন দলের সভ্য। চিনদেশে ঘুরে এসেছেন। আর সম্প্রতি খুব লেখালেখির কাজ করছেন। এর বাইরে আমি আর কিছু জানতে পারিনি।”

ভয়ানক রকম চমকে উঠে মিঃ জাবেজ উইলসন শার্লক হোমসের দিকে তাকালেন।

“কী আশ্চর্য! এসব কথা আপনি কেমন করে জানলেন বলুন তো? মিঃ হোমস, আপনি কি ম্যাজিক জানেন ? সত্যি করে বলুন তো কী করে জানলেন যে, আমি শারীরিক পরিশ্রমের কাজ করতাম। ঠিক বলেছেন, এক সময়ে আমি জাহাজ তৈরির কারখানায় ছুতোরের কাজ করতাম।”

“যে-কেউ আপনার হাতের দিকে ভাল করে লক্ষ করবে সেই বুঝবে যে আপনার ডান হাতের পেশি বাঁ হাতের পেশির চেয়ে মোটা, প্রায় এক সাইজ বড়। এটা তখনই হতে পারে যদি আপনি আপনার ডান হাতকে বাঁ হাতের চেয়ে বেশি পরিশ্রম করিয়ে থাকেন।”

“বুঝলাম। কিন্তু নস্যি নেওয়ার আর ফ্রি-মেসন সংস্থার ব্যাপারটা কী করে জানলেন?”

“সে কথা খুলে বলব না। বললে আপনার বুদ্ধির অপমান করা হবে। বিশেষত আপনি যখন আপনার দলের সুস্পষ্ট নিয়ম না মেনে বুকে ওই রকম ‘টাই-পিন’ লাগিয়েছেন।

“ও হো! এইটের কথা আমি একদম ভুলে গিয়েছিলাম। কিন্তু লেখার কথা আপনি কী করে বুঝলেন?”

“আপনার ডান হাতের জামার কাছে প্রায় পাঁচ-ইঞ্চি পরিমাণ খুব চকচকে আর বাঁ হাতের কনুইয়ের কাছে একটা বেশ মোটা গোল দাগ পড়েছে .ডেস্ক বা টেবিলের ওপর ভর দিয়ে রাখার জন্যে।”

“এটাও বোঝা গেল। কিন্তু চিনে যাওয়ার ব্যাপারটা ?”

“আপনার ডান হাতের কবজির ঠিক ওপরে একটা মাছের উলকি আঁকা রয়েছে। ওই ধরনের মাছ শুধুমাত্র চিনদেশেই আঁকা হয়ে থাকে। বিচিত্র ধরনের উলকি আঁকার পদ্ধতির ওপর আমার কিছু পড়াশোনা আছে। এ বিষয়ে আমি একটা পুস্তিকাও লিখেছি। ওই মাছের আঁশে যে খুব ফিকে গোলাপি রং দেওয়া হয়েছে তা একমাত্র চিনে শিল্পীরাই পারে। আমি আরও নিশ্চিত হলাম যখন দেখলাম আপনার ঘড়ির চেনে একটা চিনের মুদ্রা লাগানো।”

হোমসের কথা শুনে মিঃ উইলসন খুব একচোট হেসে বললেন, “সত্যি প্রথমটায় আপনি আমাকে খুব ঘাবড়ে দিয়েছিলেন। আমি তো থ। ভাবছিলাম কী অলৌকিক কাণ্ড! এখন দেখছি সবটাই তো জলবৎ তরল।”

“বুঝলে ওয়াটসন, সবাইকে সব কথা খুলে বলে আমি বোধহয় আমার নিজের ক্ষতি করছি। লোকে যে-জিনিসটা বুঝতে পারে না সেটাকে খুব বড় করে দেখে। এই রকম করে সকলকে সব কথা ব্যাখ্যা করে বুঝিয়ে বললে বাজারে আমার যে সামান্য খাতির আর খ্যাতি হয়েছে তা দু’দিনে তলিয়ে যাবে।…আপনি কি সেই বিজ্ঞাপনটা খুঁজে পেলেন, মিঃ উইলসন।”

“হ্যাঁ। এই যে।” তিনি বিজ্ঞাপনের কলমের একটা জায়গায় আঙুল দিয়ে দেখালেন। “এই সেই বিজ্ঞাপন। আপনি নিজেই পড়ন,” বলে মিঃ উইলসন কাগজটা আমার দিকে এগিয়ে দিলেন।

আমি তাঁর হাত থেকে কাগজটা নিয়ে বিজ্ঞাপনটা পড়লাম। বিজ্ঞাপনটা এই রকম:

লালচুল সমিতির সদস্যদের জন্য

আমেরিকার পেনসিলভানিয়া রাজ্যের লেবানন শহরের পরলোকগত এজেকিয়া হপকিনসের প্রদত্ত টাকায় সমিতির সদস্যদের জন্য সাপ্তাহিক চার পাউন্ড বেতনের একটি চাকরির সুযোগ করা সম্ভব হয়েছে। কাজ খুবই সামান্য। পাঁচিশ বছর বয়সের ওপর সমস্ত লালচুল লোক যারা শারীরিক ও মানসিক ভাবে সুস্থ ও সক্ষম তারা সকলেই প্রার্থী হতে পারে। সোমবার বেলা এগারোটার পরে ৭ নং পোপস কোর্টে, ফ্লিট স্ট্রিটে সমিতির সদর দফতরে মিঃ ডানকান রসের সঙ্গে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করতে হবে।

বিজ্ঞাপনটা আগাগোড়া বারদুয়েক পড়েও মাথামুন্ডু কিছুই বুঝতে পারলাম না। হোমসকে জিজ্ঞেস করলাম, “এর মানে কী?”

“ব্যাপারটা খুবই অভিনব নয় কি?” বলে হোমস মুচকি হেসে তার আরামকেদারায় দুলতে লাগল। আমি জানি যে যখন কোনও কারণে হোমস খুব খুশি হয় তখনই সে এই রকম দোল খেতে খেতে মুচকি হাসে। তার এত খুশি হওয়ার কারণ কী?

তারপর মিঃ উইলসনের দিকে তাকিয়ে হোমস বলল, “এবার আপনার কথা বলুন। একদম গোড়া থেকে বলবেন। কোনও কিছু বাদ দেবেন না। আপনার নিজের কথা, আপনার সংসারের কথা, কী ভাবে এই বিজ্ঞাপনটা আপনার নজরে পড়ল, এটা পেয়ে আপনার কী মনে হল, সব কথা খুলে বলবেন।…তার আগে, ওয়াটসন, বিজ্ঞাপনটা কত তারিখে কোন কাগজে বেরিয়েছিল দেখো তো।”

“এটা বেরিয়েছিল ‘দি মর্নিং ক্রনিকল’ পত্রিকায়। আর তারিখ হচ্ছে ২৭ এপ্রিল, ১৮৯০। অর্থাৎ আজ থেকে ঠিক দু’ মাস আগে।”

“বেশ।…মিঃ উইলসন, এবার আপনি বলতে শুরু করুন।”

রুমাল দিয়ে ঘাড়-মুখ মুছতে মুছতে মিঃ উইলসন বলতে লাগলেন, “আপনাকে তো বলেছি মিঃ শার্লক হোমস যে, আমার একটা ছোট বন্ধকির কারবার আছে। কোবুর্গ স্কোয়ারে আমার দোকান। কারবার আমার সামান্যই। ইদানীং কারবারে বেশ মন্দা যাচ্ছে। যা আয় হয় তাতে আমার কোনও রকমে চলে যায়। আগে আমার দোকানে দু’জন কর্মচারী ছিল। এখন একজন আছে। যে আছে তাকে যদি পুরো মাইনে দিতে হত তা হলে তাকে রাখা সম্ভব হত কিনা জানি না। নেহাত বন্ধকি কারবার শেখবার আগ্রহেই সে কম মাইনেতে কাজ করতে রাজি হয়েছে।”

হোমস বলল, “তা এই ভালমানুষ ছেলেটার নাম কী?”

“ভিনসেন্ট স্পলডিং। না, আপনি যেরকম ভাবছেন সেরকম বাচ্চা ছেলে নয়। অবশ্য ওর বয়স কত তা ঠিক আমি জানি না। কিন্তু বেশ চালাকচতুর ও চটপটে। আমি জানি, ও যেরকম কাজের ছেলে তাতে ও যদি অন্য কোথাও কাজ করত তা হলে আমার কাছে যা পাচ্ছে তার দ্বিগুণ পেতে পারত। কিন্তু ও যদি এই অল্প মাইনেতে সুখী থাকে তো এসব কথা বলে ওর মাথা খারাপ করে দেওয়ার কোনও মানে হয় কি?” বলে মিঃ উইলসন আমাদের দিকে তাকালেন।

“সে তো বটেই। তবে আপনার কর্মচারী-ভাগ্য খুবই ভাল বলতে হবে। এ যুগে ক’জন মালিক এ রকম কর্মচারী পায়? এ তো যাকে বলে বামুনের গোরু। খাবে কম, দুধ দেবে বেশি। আপনার এই কর্মচারীটি আপনার ওই লালচুল সমিতির বিজ্ঞাপনের চেয়ে কোনও অংশে কম অদ্ভুত নয়।”

শার্লক হো

**********
No Review
Related Books
Loading books…