আমি আর আমার স্ত্রী সকালবেলায় বসে বসে চা খাচ্ছিলাম। এমন সময় আমাদের কাজের মেয়েটি একটা টেলিগ্রাম নিয়ে হাজির হল। টেলিগ্রাম করেছে শার্লক হোমস। সে লিখেছে:
“দু’-চার দিনের জন্যে আসতে পারবে ? বস্কোম্ব ভ্যালিতে যে সাংঘাতিক ঘটনা ঘটে গেছে সে ব্যাপারে তদন্ত করবার জন্যে ওই অঞ্চল থেকে ডাক এসেছে। যদি আসো তো খুশি হব। ওই অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য আর আবহাওয়া খুব ভাল। প্যাডিংটন থেকে ১১-১৫ মিনিট...