Home
নৌবাহিনীর চুক্তি গায়েব (শার্লক হোমস)

নৌবাহিনীর চুক্তি গায়েব (শার্লক হোমস)

আর্থার কোনান ডয়েল

নৌবাহিনীর চুক্তি গায়েব (শার্লক হোমস)

আর্থার কোনান ডয়েল
detective

Posted byকাব্য রচিত31-Oct-2025

Change color

আমার বিয়ের ঠিক পরের জুলাই মাসটার কথা আমি কখনও ভুলব না। এই এক মাসের মধ্যে হোমস তিন তিনটে সাংঘাতিক জটিল রকমের রহস্যের দারুণ সমাধান করে ফেলেছিল। আর তিনটে রহস্যের তদন্তের সময়েই আমি হোমসের সঙ্গে ছিলাম। শুধু যে হোমসের সঙ্গে ছিলাম তাই নয়, হোমসের কাজের ধারা খুব কাছ থেকে ভাল করে দেখবার সুযোগও পেয়েছিলাম। এই তিনটে কেসের কথাই আমার ডায়েরিতে লেখা আছে। প্রথম কেসটা ‘দ্বিতীয় দাগের রহস্য’ বলে লেখা আছে। আর দ্বিতীয়টা নৌবাহিনীর একটা গুরুত্বপূর্ণ চুক্তিকে ঘিরে যে-রহস্যের বেড়াজাল গড়ে উঠেছিল তার কথা। আর শেষের ব্যাপারটার শিরোনামে লেখা আছে ‘অবসন্ন দলপতির সমস্যা’।

প্রথম ঘটনাটার কথা আমার পক্ষে কোনও দিন লেখা সম্ভব হবে কিনা জানি না। সারা ইংল্যান্ডে এমন একটিও সম্ভ্রান্ত পরিবার নেই যার কেউ-না-কেউ, কোনও-না-কোনও ভাবে এই রহস্যের সঙ্গে জড়িয়ে পড়েননি। সত্যি কথা বলতে কী, সমাজের যাঁরা গণ্যমান্য ব্যক্তি, যাঁরা সমাজের মাথা, তাঁরা সকলেই এই মামলায় ফেঁসে গেছেন। তাই এই রহস্যটা যে কী, আর কী ভাবে হোমস এটার সমাধান করেছিল, সে কথা খুলে বলা সম্ভব নয়, উচিতও নয়। তবে একটা কথা ঠিক, এই তদন্তে হাত দেবার আগে হোমস বহু রহস্যের সমাধান করেছে। এগুলোর মধ্যে কোনও কোনওটার রহস্য রীতিমতো জটিল। কিন্তু এই রহস্যের সমাধান করে দিয়ে হোমস সক্কলকে যে রকম তাক লাগিয়ে দিয়েছিল, তা সত্যি ভাবা যায় না। হোমসের অসাধারণ পর্যবেক্ষণ শক্তি, সূক্ষ্ম বিচারবুদ্ধি, চুলচেরা বিশ্লেষণী ক্ষমতা, সকলকে তাজ্জব বানিয়ে দিয়েছিল। এই রহস্য সমাধানের সময় যারা হোমসের কাছাকাছি ছিল, তারা সকলেই একবাক্যে স্বীকার করেছে যে, হোমসের তুলনা নেই।

প্যারিস পুলিশের বড়কর্তা মঁসিয় দুবক আর ডানজিগের ক্রাইম-বিশেষজ্ঞ ফ্রিটস ফন ভালটবাউমের সঙ্গে এই রহস্য নিয়ে হোমসের অনেকক্ষণ কথাবার্তা হয়েছিল। সে কথাবার্তার আক্ষরিক অনুলিপি আমার কাছে আছে। হোমস সব ব্যাপারটা ওঁদের ভাল করে বুঝিয়ে দিয়েছিল। হোমসের কথা শুনে ওঁরা তো থ। এই রহস্যের সমাধান করতে দুবক আর ভালটবাউম দু’জনেই প্রাণপণ চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে, ওঁরা আসল কথাটা ধরতেই পারেননি। যে-জিনিসটাকে রহস্যের জট বলে ওঁরা ভেবে ছিলেন সেটা একটা সামান্য জিনিস। বাজে জিনিসকে আসল জিনিস মনে করে ওঁরা শুধু শুধু সময় আর শ্রম নষ্ট করেছেন। এই শতাব্দী পেরিয়ে যখন আগামী শতাব্দী আসবে তখন হয়তো এ কাহিনী সাধারণের কাছে পেশ করা যাবে। ইতিমধ্যে আমি আমার ডায়েরির দু’নম্বর কেসটার কথা বরং আপনাদের শুনিয়ে দিই। এই কেসটার কথা শুনে মনে হয়েছিল এটাও হয়তো শেষ পর্যন্ত এমন রহস্য হয়ে উঠবে যার সঙ্গে আমাদের দেশের ভাল মন্দের প্রশ্ন জড়িয়ে যাবে। শেষ পর্যন্ত অবশ্য তা হয়নি। তবে রহস্যটা খুবই জমজমাট হয়ে উঠেছিল। একদিক থেকে দেখলে এ রকম রহস্যের তদন্তের ভার হোমসের হাতে এর আগে কখনও আসেনি।

স্কুলে পড়বার সময় আমার একটি বন্ধু ছিল। তার নাম পার্সি ফেলপ্‌স। সে ছিল আমার প্রাণের বন্ধু। পার্সি আমার বয়সি ছিল, তবে পড়ত দু’ক্লাস ওপরে। লেখাপড়ায় অসাধারণ ভাল ছেলে। পরীক্ষায় সব সময়ে ভাল রেজাল্ট করে প্রাইজ পেত। স্কুলের শেষ পরীক্ষায় খুব ভাল রেজাল্ট করে সে স্কলারশিপ পেয়ে কেম্‌ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গেল। পার্সি যে লেখাপড়াতেই ভাল ছিল তাই নয়, ও খুব ভাল বংশের ছেলে। ওর অনেক আত্মীয় খুব বড় বড় চাকরি করতেন। যখন ও স্কুলে পড়ত তখনই আমরা জানতাম যে ওর মামা লর্ড হোলডহার্স্ট কনজারভেটিভ দলের একজন প্রধান নেতা। এই সব কথা ছেলেদের মধ্যে জানাজানি হওয়ায় ওর পক্ষে ফল ভাল হয়নি। অনেকেই ওকে মনে মনে হিংসে করত। আর সেই জন্যে খেলার মাঠে সুযোগ পেলেই ওকে অনেকে হেনস্থা করত। কিন্তু যখন ও লেখাপড়ার পালা সাঙ্গ করল তখন ব্যাপারটা অন্য রকম দাঁড়াল। একে তো পার্সি অসাধারণ ভাল ছাত্র তার ওপর ওর সামাজিক প্রতিপত্তিও খুব। আর তার ফলে ও সহজেই ফরেন আপিসে ভাল চাকরি পেয়ে গেল। এরপর ওর সঙ্গে আমার যোগাযোগ কমে আসতে লাগল। শেষকালে ওর কথা ভুলেই গিয়েছিলাম। হঠাৎ একদিন পার্সির একটা চিঠি পেলাম। সব কথা মনে পড়ে গেল। পার্সি লিখেছে:

ব্রায়ারব্রে, ওকিং

প্রিয় ওয়াটসন,

আমার দৃঢ় বিশ্বাস তুমি ‘ব্যাঙাচি’ ফেলপ্‌সকে ভুলে যাওনি। তুমি যখন থার্ড ফর্মে পড়তে আমি তখন ফিফথ ফর্মে পড়তাম। হয়তো তুমি এ কথাও শুনেছ যে, আমার মামার চেষ্টায় আমি ফরেন আপিসে একটা ভাল চাকরি পাই। আমাকে যে-পদ দেওয়া হয় সেটা খুবই উঁচু আর দায়িত্বপূর্ণ পদ। এই কাজ আমি ভাল ভাবেই করে আসছিলাম। হঠাৎ এমন একটা দুর্ঘটনা ঘটেছে যে, যার ফলে আমার চাকরিজীবন একেবারে শেষ হয়ে যেতে বসেছে। সত্যি কথা বলতে কী, আমার জীবনে কলঙ্কের ছাপ পড়তে চলেছে।

এই ঘটনার সম্বন্ধে বিস্তারিত ভাবে লেখার প্রয়োজন নেই। যদি তুমি আমার অনুরোধ রাখো তো সব কথাই আমাকে তখন খুলে বলতে হবে। আমি টানা ন’সপ্তাহ ব্রেন ফিভারে ভুগলাম। এখন সবে একটু সেরে উঠেছি। তবে এখনও খুবই দুর্বল। তুমি কি তোমার বন্ধু মিঃ হোমসকে নিয়ে আমার সঙ্গে দেখা করতে পারো? এই ব্যাপারটা নিয়ে মিঃ হোমসের সঙ্গে কথা বলে আমি তাঁর মতামত শুনতে চাই। আমার আপিসের কর্তারা অবশ্য আমাকে বার বার বলছেন যে, এই ব্যাপারে আর কিছুই করবার নেই। তবু তুমি মিঃ হোমসকে বুঝিয়ে বলে এখানে নিয়ে আসবার চেষ্টা কোরো। বুঝতেই পারছ যে, আমার মনের অবস্থা ভাল নয়। যতক্ষণ না এই সন্দেহ আর সংশয়ের হাত থেকে মুক্তি পাচ্ছি, ততক্ষণ আমার শান্তি নেই। এক একটা মিনিটকে মনে হয় যেন এক একটা ঘণ্টা। মিঃ হোমসকে বুঝিয়ে বোলো যে তাঁকে আগে খবর না দেবার কারণ, তাঁকে খবর দেবার মতো অবস্থা আমার ছিল না। হঠাৎ একটা অকল্পনীয় আঘাতে আমার মাথার ঠিক ছিল না। এর পরেই আমি অসুখে পড়ি। মিঃ হোমসের ক্ষমতার ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে। এখন একটু সুস্থ হয়েছি, তাই লিখছি। তবে ওই ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামাতে চাই না। ভয় হয় পাছে আবার অসুখে পড়ে যাই। আমি এখনও শরীরে বল পাইনি। তাই নিজের হাতে চিঠি লিখতে পারলাম না। অন্যকে দিয়ে লেখাতে হল।

ইতি

তোমার পুরনো স্কুলের বন্ধু

পার্সি ফেলপ্‌স।

চিঠি পড়ে আমার মনটা চঞ্চল হয়ে উঠল। পার্সি এ ভাবে বার বার হোমসকে ওর কাছে নিয়ে যাবার জন্যে কাতর ভাবে অনুরোধ করেছে তা জেনে আমার কষ্ট হল। পার্সির জন্যে আমার এতই দুঃখ হল যে, আমি ঠিক করলাম যেমন ভাবেই হোক হোমসকে নিয়ে যাব। তবে আমি জানতাম যে, আমাকে বিশেষ চেষ্টা করতে হবে না। হোমস রহস্যের জট খুলতে এতই ভালবাসে যে, এ কাজে তার ডাক পড়লে সে সাড়া না দিয়ে পারে না। মক্কেলরা যতখানি আগ্রহ নিয়ে হোমসের কাছে আসে হোমসও ঠিক ততখানি আগ্রহ নিয়ে মক্কেলকে সাহায্য করতে এগিয়ে আসে। সব কথা শুনে আমার স্ত্রী বললেন যে, মনে হচ্ছে ব্যাপারটা খুবই জরুরি। এক মুহূর্ত সময়ও নষ্ট করা উচিত হবে না। তাই আমি তক্ষুনি বেরিয়ে পড়ে ঘণ্টাখানেকের মধ্যে বেকার স্ট্রিটে পৌঁছে গেলাম।

হোমস ড্রেসিং গাউন গায়ে দিয়ে একটা টেবিলের কাছে বসে কেমিস্ট্রির কী একটা পরীক্ষা করছিল। একটা বুনসেন বার্নার নীল হয়ে জ্বলছিল। বার্নারের ওপরে একটা অদ্ভুত আকৃতির কাচের পাত্র। পাত্রটার ভেতরে জলীয় কোনও পদার্থ টগবগ করে ফুটছিল। কাচের পাত্রটার সঙ্গে একটা নল লাগানো। সেই নলটা গিয়ে পড়েছে একটা দু’লিটার মগের পাত্রে। নল থেকে বাষ্প বেরিয়ে এসে ফোঁটা ফোঁটা করে দ্বিতীয় পাত্রে পড়ছিল। আমি ঘরে ঢুকলাম। হোমস আমাকে দেখতে পেয়েছে বলে মনে হল না। বুঝলাম হোমস খুব জরুরি কোনও পরীক্ষায় ব্যস্ত। আমি কোনও কথা না বলে একটা আরামকেদারায় হেলান দিয়ে বসে অপেক্ষা করতে লাগলাম। হোমস কাচের একটা সরু নল দিয়ে একবার এই পাত্রটা থেকে আর একবার ওই পাত্র থেকে নানান রাসায়নিক পদার্থ তুলে নিয়ে মেশাচ্ছিল। শেষকালে হোমস একটা টেস্টটিউব নিয়ে এল। টেস্টটিউবে কী যেন একটা সলিউশন। হোমসের ডান হাতে একটা লিটমাস পেপারের টুকরো।

“ওয়াটসন, তুমি এমন একটা সময়ে এসে পড়লে যখন কিনা সত্যি সত্যিই জীবনমরণ সমস্যা। এই কাগজটার রং যদি নীল থাকে তো কোনও বিপদ নেই। কিন্তু কাগজটার রং যদি লাল হয়ে যায় তো তবে একজন লোকের প্রাণ নিয়ে টানাটানি হবে,” হোমস বলল। কথাটা শেষ করেই হোমস কাগজটা সেই তরল সলিউশনে ডুবিয়ে দিল। আর প্রায় সঙ্গে সঙ্গে কাগজটা রক্তের মতো লাল হয়ে গেল। হোমস বলে উঠল, “এই রকমটাই যে হবে তা বুঝতে পেরেছিলাম। ওয়াটসন, এক মিনিট অপেক্ষা করো হাতের কাজটা সেরে ফেলি। ওই পার্সিয়ান চটিটার মধ্যে তুমি তামাকের থলিটা পাবে।” হোমস তার লেখার টেবিলে উঠে গিয়ে খসখস করে কয়েকটা টেলিগ্রাম লিখে ফেলল। তারপর আমাদের ফাইফরমাশ খাটার ছেলেটিকে ডেকে সেগুলি তক্ষুনি পাঠাবার ব্যবস্থা করল। ছেলেটি চলে গেল। আমি যে-চেয়ারটায় বসেছিলাম হোমস সেটার উলটো দিকের চেয়ারে বসে পড়ল। চেয়ারের ওপর গুটিসুটি মেরে বসে হোমস বলল, “একটা খুব সাধারণ খুনের ব্যাপার। আমার মনে হচ্ছে তোমার কাছে এর চাইতে ভাল খবর আছে। ওয়াটসন, তুমি নিশ্চয়ই কোনও রহস্যের আগাম খবর নিয়ে এসেছ। বলো, বন্ধু, কী তোমার খবর।’

আমি পার্সি ফেলপ্‌সের চিঠিটা হোমসকে এগিয়ে দিলাম। হোমস খুব মন দিয়ে চিঠিটা পড়ল।

“চিঠিটার থেকে বিশেষ কিছু খবর পাওয়া গেল না।” হোমস চিঠিটা মুড়ে আমাকে ফেরত দিয়ে দিল।

“হ্যাঁ। ব্যাপারটা যে কী তা বোঝা যাচ্ছে না।”

“তবে হাতের লেখাটা অবশ্য খুব ইন্টারেস্টিং।”

“কিন্তু লেখাটা তো পার্সির নয়।”

“ঠিক কথা। এটা মহিলার হাতের লেখা।”

আমি বাধা দিয়ে বললাম, “আমার তো মনে হচ্ছে এটা কোনও পুরুষমানুষের হাতের লেখা।”

“না, এটি যে মহিলার হাতের লেখা, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। আর এই মহিলা অত্যন্ত অসাধারণ চরিত্রের মহিলা। দেখো ওয়াটসন, তদন্ত শুরু করবার আগেই আমাদের হাতে একটা বড় সূত্র এসে গেল। আমরা জানতে পারলাম যে, তোমার বন্ধুর সঙ্গে এমন এক মহিলার যোগাযোগ আছে, যিনি ভালই হোন বা খারাপ হোন, অসাধারণ মহিলা। যাঁর চরিত্র এবং ব্যক্তিত্ব দুই-ই অসাধারণ। এই ব্যাপারটার সম্বন্ধে আমার কৌতূহল হচ্ছে। ওয়াটসন, তুমি যদি তৈরি থাকো তো আমরা এক্ষুনি ওকিংয়ের দিকে এগিয়ে পড়তে পারি। তোমার অসুস্থ কূটনীতিক বন্ধুর সঙ্গে আলাপ হবে, আর ওই অসাধারণ মহিলা, যাঁকে দিয়ে তোমার বন্ধু তাঁর চিঠি লেখান, তাঁকেও দেখা হবে।”

আমাদের ভাগ্য ভাল বলতে হবে। ওয়াটারলু স্টেশনে এসে পৌঁছোনো মাত্র আমরা ওকিং যাবার ট্রেন পেয়ে গেলাম। আমরা এক ঘণ্টার মধ্যে ওকিং পৌঁছে গেলাম। ওকিংয়ে যে-দিকেই চাও কেবল হেদার আর ফার গাছ। ফেলপ্‌স যে-বাড়িতে আছে, ব্রায়ারব্রে, সেটাকে একটা ছোটখাটো প্রাসাদ বললেও ভুল বলা হয় না। বিরাট হাতাওয়ালা বাড়ি। বাড়িটা অবশ্য স্টেশনের কাছেই। মাত্র কয়েক মিনিটের হাঁটা পথ। ব্রায়ারব্রেতে পৌঁছে আমরা আমাদের ‘কার্ড’ পাঠিয়ে দিলাম। আমাদের একটা সুন্দর করে সাজানো বসবার ঘরে নিয়ে যাওয়া হল। আমরা সেই ঘরে গিয়ে বসতে-না-বসতেই একজন বেশ শক্ত-সমর্থ চেহারার ভদ্রলোক ঘরে এলেন। ভদ্রলোক আমাদের বেশ আদর-আপ্যায়ন করতে লাগলেন। ভদ্রলোককে দেখে মনে হল ওঁর বয়স তিরিশের বেশি, তবে চল্লিশের কম। গালদুটো বেশ টকটকে লাল। আর ভদ্রলোকের চোখদুটো দেখলেই মনে হয় যে, সব সময়েই তিনি বেশ ফুর্তিতে আছেন। ভদ্রলোককে দেখেই আমার গোলগাল-মোটাসোটা দুষ্টু ছেলের ছবি মনে পড়ে গেল।

ভদ্রলোক আমাদের সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, “আপনারা আসাতে যে কী ভাল হল তা আর কী বলব! পার্সি সকাল থেকে খোঁজ নিচ্ছে আপনারা এলেন কিনা। বেচারা! খড়কুটোটা ধরেই এখন বাঁচতে চাইছে। পার্সির বাবা-মা আমাকে আপনাদের সঙ্গে কথা বলতে পাঠিয়ে দিলেন। সমস্ত ব্যাপারটাই ওদের কাছে এত দুঃখের যে, সে বলে বোঝাতে পারব না।”

হোমস বলল, “দেখুন, ব্যাপারটার সম্বন্ধে আমরা কিছুই প্রায় জানি না। তবে দেখছি যে আপনি এদের কোনও আত্মীয়টাত্মিয় নন।”

হোমসের কথায় ভদ্রলোকটি বেশ চমকে গেলেন। তারপর মাথা নিচু করে হাসতে লাগলেন।

“ও আপনারা আমার ‘লকেটে’ জে এইচ ছাপটা দেখেছেন। প্রথমে সত্যি সত্যি মনে হয়েছিল আপনি একটা দারুণ ভেলকি দেখালেন। আমার

**********
No Review
Related Books
Loading books…