শার্লক হোমস বলল, “অপরাধ-বিশেষজ্ঞের দিক থেকে যদি দেখো তা হলে তোমাকে মানতেই হবে যে, প্রোফেসর মরিয়ার্টি মারা যাবার পর থেকেই লন্ডন শহরের সব আকর্ষণই নষ্ট হয়ে গেছে।”
আমি বললাম, “শহরের যে হাজার হাজার লোক আইনটাইন মেনে ভদ্র ভাবে বাস করেন, তাঁরা তোমার কথায় সায় দেবেন বলে মনে হয় না।”
চেয়ারটা ঠেলে সরিয়ে ব্রেকফাস্ট টেবিল থেকে উঠতে উঠতে হোমস মুচকি হেসে বলল, “ঠিক আছে, আমি ...