Home
চরম সংঘর্ষ

চরম সংঘর্ষ

আর্থার কোনান ডয়েল

চরম সংঘর্ষ

আর্থার কোনান ডয়েল
detective

Posted byকাব্য রচিত31-Oct-2025

Change color

আমার মন খুব খারাপ হয়ে আছে। তবুও যে আজ জোর করে কাগজ-কলম নিয়ে বসেছি, তার কারণ আমার বন্ধু শার্লক হোমসের অসাধারণ ক্ষমতার শেষ কাহিনীটি আপনাদের সকলকে শোনাব বলে। শার্লক হোমসের সঙ্গে আমার পরিচয় হয় হঠাৎই। সেই প্রথম পরিচয়ের দিন থেকে আর নৌবাহিনীর নথি চুরির ঘটনা পর্যন্ত, যে-সব তদন্তের সময়ে আমি হোমসের সঙ্গে ছিলাম, সেগুলোর কথা আমি আপনাদের শুনিয়েছি। জানি সেগুলো আরও ভাল করে লেখা যেতে পারত। আমি আমার মতো করে লিখেছি। আমি ভেবেছিলাম যে, নৌবাহিনীর নথি চুরির ঘটনাটা, যে-রহস্যের সমাধান না করতে পারলে একটা সাংঘাতিক রকমের আন্তর্জাতিক জটিলতার সৃষ্টি হত, দিয়েই আমার লেখকজীবনের ইতি ঘটাব। ওই তদন্তের পর যা ঘটেছে তা কোনও দিন লিখব না। গত দু’বছর ধরে আমার জীবনে যে-শূন্যতা নেমে এসেছে সে কথা প্রকাশ করব না। কিন্তু বিশেষ একটা কারণে নিজেকে দেওয়া কথা ভাঙতে হল। কারণ, একটা চিঠি। চিঠিটা লিখেছেন কর্নেল জেমস মরিয়ার্টি। চিঠিতে তিনি তার ভাইয়ের হয়ে খুব সাফাই গেয়েছেন। প্রকৃত ঘটনা যা ঘটেছে, তা একমাত্র আমিই জানি। আর এখন আমি বুঝতে পেরেছি যে, সত্যকে চেপে রেখে কখনও লাভ হয় না। আমি যতদূর জানি, তাতে ওই ঘটনার কথা মাত্র কয়েক জায়গায় বেরিয়েছে। খবরটা প্রথম বার হয় জেনিভা জার্নালে। তারিখটা ৬ মে, ১৮৯১। তার পরের দিন, মানে ৭ মে, রয়টারের পুরনো একটা খবর সমস্ত ইংরেজি দৈনিকে বেরিয়েছিল। আর সম্প্রতি বেরিয়েছে এই চিঠিটা। প্রথম দুটোই খুব ছোট্ট খবর। কিন্তু যে চিঠিটার কথা বলেছি সেটা বেশ বড়, তবে সেটা ভুল আর মিথ্যে খবরে ভরা। প্রফেসর মরিয়ার্টি আর শার্লক হোমসের মধ্যে ঠিক কী ঘটেছিল, সেকথা একমাত্র আমিই জানি।

আমার বিয়ের পর, বিশেষ করে যখন আমি ডাক্তারি প্র্যাকটিস করতে শুরু করলাম, সেই সময় থেকে শার্লক হোমসের সঙ্গে আমার দেখাশোনা আগের মতো অত বেশি হত না। হোমস যখনই কোনও তদন্ত হাতে নিত, তখনই সে আমার কাছে চলে আসত। শেষের দিকে হোমস তদন্তের ব্যাপারেও আমার কাছে আসা কমিয়ে দিল। ডায়েরির পাতা উলটে দেখছি যে, ১৮৯০ সালে মাত্র তিনটি কেসের কথা লেখা আছে। ১৮৯০ সালের শেষের দিকে, আর ১৮৯১ সালের শেষকাল পর্যন্ত হোমস ফরাসি সরকারের হয়ে খুব গোপনীয় একটা কাজ করেছে। এ খবরটা আমি দৈনিক পত্রিকা পড়ে জেনেছিলাম। এরপর আমি হোমসের কাছ থেকে দুটো চিঠি পাই। একটা নরবোন থেকে লেখা। আর একটা নিমে থেকে লেখা। হোমসের চিঠি পড়ে আমি বুঝেছিলাম যে, ওকে এখন আরও কিছু দিন ফ্রান্সে থাকতে হবে। তাই ২৪ এপ্রিল সন্ধেবেলায় হঠাৎ যখন হোমস আমার চেম্বারে এসে হাজির হল, তখন আমি তো অবাক। লক্ষ করলাম যে, হোমস আরও রোগা হয়েছে। গায়ের রংও ময়লা হয়ে গেছে।

আমার চাউনি থেকে হোমস বোধহয় বুঝতে পেরেছিল, আমি কী বলতে চাইছি। তাই বলল, “হ্যাঁ, কিছু দিন খুব ধকল যাচ্ছে বলে শরীরটা কাহিল দেখাচ্ছে। কাজের চাপও পড়েছে সাংঘাতিক।… আমি যদি ওই জানলাটা বন্ধ করে দিই তোমার অসুবিধে হবে কি?”

ঘরের মধ্যে শুধু একটা টেবিলল্যাম্প জ্বলছিল। সেটা টেবিলের ওপরে রাখা ছিল। হোমস আসবার আগে আমি একটা বই পড়ছিলাম। হোমস সাবধানে পা টিপে টিপে দেওয়াল ঘেঁষে এগিয়ে গেল। জানলাটা বন্ধ করে ছিটকিনি শক্ত করে লাগিয়ে দিল।

আমি জিজ্ঞেস করলাম, “তোমার কি ভয় করছে?”

“হ্যাঁ, করছে।”

“কীসের ভয়?”

“এয়ারগানের।”

“হোমস, তুমি কী বলছ?”

“ওয়াটসন, আমার ধারণা তুমি আমাকে ভাল করেই চেনো। তুমি জানো যে, আমি ভিতু স্বভাবের লোক নই। তবে এটাও ঠিক, বিপদের আঁচ পেয়ে তো সাবধান না হওয়াটা সাহসের অভাবের নয়, বোকামির পরিচয়। দেশলাইটা দাও তো।” সিগারেট ধরিয়ে হোমস এমন একটা লম্বা টান লাগাল যে, মনে হল ধূমপান করে সে একটু ধাতস্থ হল।

“এত রাত্রে এসে তোমাকে বিব্রত করছি ভেবে আমার খুব খারাপ লাগছে। ভাল কথা, আমি কিন্তু যাবার সময় তোমার সদর দরজা দিয়ে বেরোব না। তোমার বাড়ির পিছনে যে বাগান আছে, সেই বাগানের পাঁচিল টপকে বেরিয়ে যাব,” হোমস বলল।

“এ সবের মানে কী, হোমস?” আমি জিজ্ঞেস না করে পারলাম না।

হোমস তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। টেবিলল্যাম্পের আলোয় দেখলাম যে, ওর আঙুলের দুটো গাঁটে ভীষণ আঘাত লেগেছে। গভীর ক্ষত হয়ে সেখান থেকে রক্ত পড়ছে।

একটু হেসে হোমস বলল, “দেখছ তো আমি মিথ্যে ভয় পাইনি। সমস্ত ব্যাপারটা এমনই নিদারুণ সত্যি যে, একজনের হাতই ভেঙে যাবার জোগাড়। মিসেস ওয়াটসন কি ভেতরে?”

না, কয়েক দিনের জন্যে বেড়াতে গেছে।”

‘তাই নাকি! তা হলে তো তুমি একলাই রয়েছ?”

“হ্যাঁ।”

“তা হলে আমার পক্ষে সুবিধেই হল। আমি তোমাকে সপ্তাহখানেকের জন্যে আমার সঙ্গে কন্টিনেটে বেড়াতে যেতে বলব ভেবেছিলাম।”

“কোথায় যাবে?”

“যে-কোনও জায়গাতেই যেতে পারি। আমার কাছে সব জায়গাই সমান।”

হোমসের এই কথাগুলো আমার কানে খুব অদ্ভুত ঠেকল। এসব আবার কেমন ধরনের কথা। অকারণে কোথাও বেড়াতে যাওয়ার লোক তো হোমস নয়। হোমসের চেহারা দেখে, আর তার কথাবার্তা শুনে আমার মনে হল, যে-কারণেই হোক সে মনে মনে ভীষণ উত্তেজিত হয়ে রয়েছে। আমার মনের কথা বোধহয় আমার মুখ দেখেই সে টের পেয়েছিল। হাতদুটো জোড় করে হাঁটুর ওপর কনুই রেখে সব ব্যাপারটা খুলে বলল।

হোমস বলল, “তুমি বোধহয় প্রফেসর মরিয়ার্টির নাম শোনোনি?”

‘না তো।”

“হ্যাঁ। ওটাই হচ্ছে লোকটার বাহাদুরি। সমস্ত লন্ডন শহর জুড়ে লোকটা রয়েছে, অথচ আশ্চর্যের কথা ওর সম্পর্কে কেউ কিছুই জানে না। আর, এই জন্যে লোকটা সমস্ত অপরাধ আর অপরাধীদের মাথায় উঠে বসে আছে। ওয়াটসন তোমাকে আমার মনের কথা খুলে বলছি। আমি যদি ওই লোকটাকে ধরতে পারি, যদি আমাদের সমাজকে ওই লোকটার হাত থেকে বাঁচাতে পারি, তবে জানব যে, আমার কাজ শেষ হয়ে গেছে। সবকিছু ছেড়েছুড়ে আমি চুপচাপ বসে থাকব। তোমাকে বলছি যে, হালফিল স্ক্যান্ডিনেভিয়ার রাজবাড়ির আর ফরাসি সরকারের হয়ে যে-তদন্ত করলাম, তার দরুন আমি যে টাকা পেয়েছি তাতে বাকি জীবনটা পায়ের ওপর পা তুলে বসে বসে কাটিয়ে দিতে পারব। তুমি তো জানো, চুপচাপ বসে রসায়নশাস্ত্রের আলোচনা করাটাই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। কিন্তু ওয়াটসন, আমি তো বিশ্রাম নিতে পারছি না। প্রফেসর মরিয়ার্টি বহাল তবিয়তে লন্ডন শহরের রাস্তায় বুক ফুলিয়ে হেঁটে বেড়াচ্ছে এ কথা জেনে আমি তো আমার ঘরের কোণে চুপ করে বসে থাকতে পারব না।”

“এই মরিয়ার্টি লোকটা কী করেছে?” আমি জানতে চাইলাম।

“লোকটার জীবন খুব অদ্ভুত। ভাল বংশের ছেলে। লেখাপড়াতেও খুব ভাল। বিশেষ করে গণিতশাস্ত্রে লোকটির অদ্ভুত ব্যুৎপত্তি। মাত্র একুশ বছর বয়সে ও বাইনোমিয়াল থিয়োরেমের ওপর একটা অসামান্য প্রবন্ধ লিখেছিল। প্রবন্ধটা শুধু ইংল্যান্ডে নয়, ইউরোপের সব জায়গায় খুব প্রশংসা পেয়েছে। এই প্রবন্ধের সুবাদেই ওকে একটা ছোট বিশ্ববিদ্যালয়ের গণিতের প্রধান অধ্যাপকের পদে নিযুক্ত করা হয়। সকলেই ভেবেছিল যে, মরিয়ার্টি ভবিষ্যতে একজন অন্যতম শ্রেষ্ঠ গণিতজ্ঞ হয়ে উঠবে। কিন্তু ওর রক্তে একটা শয়তানির ধারা আছে। এটা ওর উত্তরাধিকার সূত্রে পাওয়া। লেখাপড়া শিখে ওর বজ্জাতি তো কমলই না, উলটে আরও বেড়ে গেল। বুদ্ধিমান লোক যদি খারাপ হয় তো সে যে কতদূর খারাপ হতে পারে, তা কল্পনা করা যায় না। ওর সম্বন্ধে বিশ্ববিদ্যালয় চত্বরে নানান খারাপ কথাবার্তা রটতে লাগল। শেষকালে এমন হল যে, ও চাকরি ছাড়তে বাধ্য হল। চাকরি ছেড়ে লন্ডনে চলে এল। লন্ডনে এসে ও একটা মিলিটারিদের জন্যে ইস্কুল খুলল। ওর সম্বন্ধে এই খবর সকলেই জানে। এরপর তোমাকে যা বলব সে খবর একমাত্র আমিই জানি।।

“ওয়াটসন, তুমি তো জানো যে লন্ডনের দাগি আসামিদের সম্পর্কে আমি যত খবর রাখি, তত খবর আর কেউ রাখে না। কিছু দিন ধরে আমার মনে হচ্ছিল যে, লন্ডন শহরে যে-সব অপরাধের ঘটনা ঘটছে, তার পেছনে কোনও একজন আছে। কেউ যেন পেছন থেকে সবকিছুকে চালাচ্ছে। আইনের শাসনকে কলা দেখিয়ে একটার পর একটা অপরাধকর্ম করাচ্ছে। যদি বা কোনও অপরাধী ধরাও পড়ে তো তাকে কোনও-না-কোনও ভাবে ছাড়িয়ে আনে। একটা নয়, দুটো নয়, অনেকগুলো কেস—সে জালিয়াতির মামলাই হোক, চুরি-ডাকাতি কিংবা খুনের ব্যাপারই হোক, দেখে আমার এই ধারণাই হয়েছে। যদিও এই সব রহস্যের তদন্ত করতে আমার ডাক পড়েনি, তবুও এই কেসগুলোর সম্বন্ধে আমি অনেক ভেবেছি। আর তার থেকে আমার এই ধারণা জন্মেছে। তারপর থেকেই এই রহস্যের জাল ভেদ করার চেষ্টা করছি। চেষ্টা করতে করতে একটা সূত্র আমার হাতে এল। সেই সূত্র ধরে আস্তে আস্তে গোলকধাঁধার মতো জটিল আঁকাবাঁকা পথ ঘুরে শেষকালে আমি রহস্যের মূলে পৌঁছোতে পারলাম। দেখলাম যে, সবকিছুর মূলে রয়েছে গণিতের বিখ্যাত পণ্ডিত প্রফেসর মরিয়ার্টি।

“ওয়াটসন, লোকটা অপরাধ জগতের নেপোলিয়ন। চার পাশে যে-সব দুষ্কর্ম ঘটছে, তার বেশির ভাগের মূলে আছে ও। আর এই শহরে যে-সব অপরাধের ফয়সালা পুলিশ করতে পারেনি, তার সবগুলোর পেছনেই আছে ওই মরিয়ার্টি। লোকটা আসলে একটা জিনিয়াস। খুব উঁচু দরের দার্শনিক। ওর চিন্তাশক্তি আর বিশ্লেষণ ক্ষমতাও অসাধারণ। লোকটা মাকড়সার মতো। চুপচাপ বসে থাকে আর বিচিত্র নকশায় জাল বুনে যায়। সে জাল যে কতদূর পর্যন্ত ছড়িয়ে আছে, তা কল্পনা করতে পারবে না। তবে এই জালের কোনও একটা সুতোয় সামান্যতম টান পড়লেই ও বুঝতে পারে। বসে বসে মতলব ভঁজা ছাড়া কোনও কাজই ও নিজের হাতে করে না। ওর একটা বিরাট দল আছে। আর তারা কাজ করে ছকমাফিক। যে-কোনও কুকর্ম করতে হলে, যেমন কাউকে খুন করতে হলে, কোনও বাড়ি থেকে কোনও দামি কাগজপত্র সরাতে হলে, স্রেফ খবরটা মরিয়ার্টির কাছে পৌঁছে দিলেই হবে। সেই কাজের একটা ছক তৈরি হবে, আর তার পরই কাজটা হয়ে যাবে। যে-লোকটি এ কাজ করবে, সে যদি কোনও কারণে ধরা পড়ে যায় তার জামিনের জন্যে টাকার ব্যবস্থা হবে। আদালতে তার হয়ে সওয়াল করবার জন্যে আইনজীবী এসে যাবে। কিন্তু যে-লোকটি পরদার আড়ালে থেকে এ সব করবে, তাকে কেউ ছুঁতে পারবে না। এ রকম যে একজন আছে, সে কথাও কেউ চট করে বিশ্বাস করবে না। আমি যখন স্থির নিশ্চিত হলাম যে, এ রকম একটা সংগঠন রয়েছে, তখন থেকে এই সংগঠনকে ধ্বংস করতে, আর এই সংগঠনের নেতাকে ধরবার জন্যে উঠে পড়ে লাগলাম।

“কিন্তু মরিয়ার্টি তার চার পাশে আত্মরক্ষার এমন এক বেড়াজাল বিছিয়ে রেখেছে যে, বহু চেষ্টা করার পর আমার মনে হতে লাগল, ওর বিরুদ্ধে বোধহয় এমন কোনও প্রমাণ জোগাড় করতে পারব না, যা আদালতের সামনে পেশ করে বলা যাবে, লোকটা একজন কুখ্যাত অপরাধী। ওয়াটসন, আমি কী ভাবে কাজ করি তা তো তুমি জানো। কিন্তু তিন তিন মাস অবিরাম চেষ্টা করবার পর আমার মনে হল যে এত দিনে বোধহয় এমন একজন প্রতিদ্বন্দ্বীর দেখা পেলাম যে, বুদ্ধিতে আমার সমান সমান। ওর কুকর্মের জন্যে আমার মরিয়ার্টির সম্বন্ধে যে-খারাপ ধারণা ছিল, সেটা বদলে গেল। আমি ওকে তারিফ করতে লাগলাম। এই রকম যখন অবস্থা, তখন ও একটা ভুল করে বসল। ছোট্ট ভুল। আর আমি যখন ওর পেছনে লেগে রয়েছি, তখন সেই ধরনের ভুল করা ওর উচিত হয়নি। সেই ছোট্ট ভুলটাই বিরাট চেহারা নিল। এত দিন ধরে যে-সুযোগ খুঁজছিলাম তা মিলে গেল। সেই ভুলের সূত্র ধরে আমি মরিয়ার্টির চার পাশে আমার জাল ছড়াতে লাগলাম। এইবার শুরু হয়েছে আমার জাল গোটাবার পালা। আর দিনতিনেক পরে, মানে ধরো সামনের সোমবার, সব ব্যবস্থা পাকা হয়ে যাবে। দলবলসমেত প্রফেসর মরিয়ার্টিকে পুলিশ ধরে ফেলবে। আর তারপর শুরু হবে এই শতাব্দীর সবচেয়ে, যাকে বলে রোমহর্ষক বিচার। কম করে চল্লিশটা রহস্যের সমাধান হবে। ওদের সকলেরই ফাঁসি হবে। কিন্তু আমরা যদি সামান্যতম তাড়াহুড়োও করি তা হলে ওরা জাল কেটে বেরিয়ে যাবে। ওদের টিকিটি পর্যন্ত ছোঁয়া যাবে না। ঘাটে এসে তরী ডুববে।

“কথা হচ্ছে যে, আমি যা করেছি তা যদি মরিয়ার্টি আঁচ করতে না পারত, তো সবই ঠিকঠাক চলত। কিন্তু মরিয়ার্টিও অসাধারণ বুদ্ধিমান লোক। ওকে ফাঁদে ফেলবার জন্যে আমি যা যা করেছি, তা সবই ও জানতে পেরেছে। ও বার বার চেষ্টা করেছে, যাতে আমার পাতা ফাঁদ থেকে ও কেটে বেরিয়ে আসতে পারে। কিন্তু প্রত্যেক বারই আমি ওর থেকে এক ধাপ এগিয়ে থেকেছি বলে ওর সেই চেষ্টা সফল হ

**********
No Review
Related Books
Loading books…