শার্লক হোমসের সঙ্গে আমার পরিচয় অনেক দিনের। শুধু পরিচয় বললে ভুল বলা হবে। খুব ঘনিষ্ঠ পরিচয়। কিন্তু এত দিনের ঘনিষ্ঠ পরিচয় সত্ত্বেও হোমস কখনও তার আত্মীয়স্বজনদের কথা বা তার ছেলেবেলার কথা আমাকে বলেনি। নিজের জীবনের সম্বন্ধে হোমসের এই ধরনের মনোভাব, এই উদাসীনতা আমাকে আশ্চর্য করে দিত। শেষকালে এমন হল যে, আমার ধারণা হয়ে গেল হোমস স্বয়ম্ভু। সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি মানুষ। আত্মীয়স্বজন নেই, এমনকী নিজ...