/song/quote-song-poem

/song/quote-song-poem

কাব্য রচিত

/song/quote-song-poem

Books Pointer Iconকাব্য রচিত
Books Pointer Iconsong

Posted byকাব্য রচিত12-Nov-2025

Change color

লোকে বলে বলেরে

ঘরবাড়ি ভালা নাই আমার

কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার।।

ভালা কইরা ঘর বানাইয়া

কয়দিন থাকমু আর।

আয়না দিয়া চাইয়া দেখি

পাকনা চুল আমার।।

এ ভাবিয়া হাসন রাজায়

ঘর-দুয়ার না বান্ধে।

কোথায় নিয়া রাখব আল্লায়

তাই ভাবিয়া কান্দে।।

জানত যদি হাসন রাজা

বাঁচব কতদিন।

বানাইত দালান-কোঠা

করিয়া রঙিন।।

-----হাছন রাজা

**********
No Review
Related Books