
/poetry/quote-song-poem

কাব্য রচিত
মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়ারে
কান্দে হাছন রাজার মন মুনিয়ায় রে।
মায়ে বাপে বন্দি কইলা খুশির মাজারে।
লালে ধলায় হইলাম বন্দি পিঞ্জরার ভিতরে।।
কান্দে হাছন রাজার মন মুনিয়ায় রে
পিঞ্জরায় সামাইয়া রে ময়নায় ছটফট ছটফট করে।
মজবুত পিঞ্জিরা ময়নায় ভাঙ্গিতে না পারে রে।।
কান্দে হাছন রাজার মন মুনিয়ায় রে
উড়িয়া যাইবো শুয়া পাখি পড়িয়া রইবো কায়া।
কিসের দেশ কিসের কেশ কিসের মায়া দয়া
কান্দে হাছন রাজার মন মুনিয়ায় রে
হাছন রাজায় ডাকবো যখন ময়না আয়রে আয়।
এমন নিষ্ঠুর ময়নায় আর কী ফিরিয়া চায়
কান্দে হাছন রাজার মন মুনিয়ায় রে।।
---হাছন রাজা
**********
No Review
Related Books