Home
হো চি মিন: ভিয়েতনামের স্বাধীনতার মহান নেতার জীবনী

হো চি মিন: ভিয়েতনামের স্বাধীন...

মাইকেল এইচ. হার্ট

হো চি মিন: ভিয়েতনামের স্বাধীনতার মহান নেতার জীবনী

মাইকেল এইচ. হার্ট
autobiography

Change color

সকলে তাঁকে ডাকে আঙ্কেল বলে। রোগা পাতলা চেহারা, মুখে সামান্য দাড়ি। পরনে সাদাসিদে পোশাক। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই কি অফুরন্ত প্রাণশক্তি আর তেজ লুকিয়ে আছে মানুষটির মধ্যে।

সমস্ত বিশ্বের কাছে তিনি বিপ্লবের প্রতীক, আলোকের দূত, ভিয়েত্নামের প্রাণপুরুষ হো চি মিন।


কোন কোন মানুষ জীবনে সংগ্রাম করেন। আবার কারোর গোটা জীবনটাই সগ্রাম। হো চি মিন ছিলেন চিরসংগ্রামী সৈনিক। ১৮ বছর বয়সে মাতৃভূমির স্বাধীনতার জন্য শুরু হয় তাঁর সংগ্রাম। ৭৯ বছর বয়সে যখন তাঁর জীবন শেষ হল তার প্রাক মুহূর্ত পর্যন্ত সংগ্রাম করে গিয়েছেন আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। যেদিন সেই সংগ্রাম শেষ হল জয়ী হল তার স্বদেশভূমি, সে দিন তিনি তা প্রত্যক্ষ করবার জন্য পৃথিবীতে না থাকলেও, পৃথিবীর মানুষের অন্তরে ধ্রুবতারার মত চিরজীবী হয়ে রইলেন।


১৮৯০ সালের ১৯ মে উত্তর ভিয়েত্নামের নখেআন প্রদেশের এক গ্রামে হো চি মিনের জন্ম। তাঁর পিতৃদত্ত নাম নগুয়েন থান থাট। বাবার নাম নগুয়েন মিন হুয়ে। তাঁরা ছিলেন তিন ভাইবোন। হো ছিলেন সকলের চেয়ে বড়। বাবা ছিলেন এক দরিদ্র চাষী। যখন চাষের কাজ থাকত না, অন্যের জমিতে খেতমজুরের কাজ করতেন। ছেলেবেলা থেকেই দারিদ্র্যের মধ্যে বড় হয়ে উঠেছিলেন তিনি। শিশু বয়েস থেকেই হো ছিলেন গ্রামের সমবয়সীদের চেয়ে আলাদা। শান্ত ধীর। অন্যেরা যখন খেলা করত, তিনি বাবাকে কাজে সাহায্য করতেন। সারা দিন নানান কাজকর্মে কেটে যেত। রাতের বেলায় মায়ের কাছে শুয়ে গল্প শুনতেন। ছেলেবেলা থেকেই হো-কে সবচেয়ে বেশি আকর্ষণ করত বীর মানুষদের গল্পগাথা। হোয়ের শৈশবে মায়ের সান্নিধ্য ছিল সবচেয়ে প্রিয়। সেই সান্নিধ্য বেশিদিন ভোগ করতে পারলেন না হো হো তখন এগারো বছরের বালক।


ছেলের বিমর্ষতা দেখে গ্রামের পাঠশালায় তাঁকে ভর্তি করে দিলেন নগুয়েন। অল্পদিনেই পড়াশুনায় আগ্রহ জন্মে গেল হোয়ের। পাঠশালার প্রাথমিক পাঠ শেষ করলেন।


হো ছিলেন পাঠশালার সেরা ছাত্র। ছেলের এই আগ্রহ দেখে নগুয়েন স্থির করলেন, তাঁকে বড় স্কুলে ভর্তি করে দেবেন।


গ্রামে বড় স্কুল ছিল না। হো ভর্তি হলেন হুয়ে শহরের হাই স্কুলে। এই প্রথম গ্রামের বাইরে এলেন হো। এ তাঁর চেনাজানা পরিবেশ নয়, অন্য জগৎ। এতদিন ছিলেন স্বাধীন। শহরে এসে হো প্রথম উপলব্ধি করলেন তাঁরা পরাধীন। তাদের দেশ শাসন : করছে বিদেশী ফরাসীরা। নিজেদের মাতৃভূমিতেও নিজেদের কোন অধিকার নেই।


স্কুলের প্রধান শিক্ষক ফরাসী। অন্য শিক্ষকরা ভিয়েন্নামী হলেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিছু বলার অধিকার নেই। স্বেচ্ছাচারীর মত স্কুল চালান প্রধান শিক্ষক। একদিন উঁচু ক্লাসের ছেলেরা স্থির করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে।


স্কুলে নিয়ম ছিল ক্লাসে প্রধান শিক্ষক ঢুকলেই সকলে দাঁড়িয়ে সম্মান জানাবে। কিন্তু সেদিন ক্লাসে ঢুকলেন প্রধান শিক্ষক। শুধু ফরাসী ছাত্ররা উঠে দাঁড়াল, একটি ভিয়েনামী ছাত্র ও উঠে দাঁড়াল না। রাগে ফেটে পড়লেন প্রধান শিক্ষক। ভিয়েৎনামীদের এত সাহস তাকে অপমান করে! ক’টাকে স্কুল থেকে বের করে দেবেন। তার আগে জানতে হবে ছাত্ররা কেন তাকে অপমান করল।


একেবারে পেছনে বসেছিলেন হো চি মিন। গাঁয়ের শান্ত শিষ্ট মুখচোরা লাজুক ছেলে। পড়াশুনায় ক্লাসের সেরা। প্রধান শিক্ষকের মনে হল হোর কাছ থেকে আদায় করতে পারবেন আসল সত্য। নিজের ঘরে ডেকে নিয়ে গেলেন। জিজ্ঞেস করলেন কাদের প্ররোচনায় ছাত্ররা তাঁকে অপমান করল।


মাথা নিচু করে দাঁড়িয়ে রাইলেন হো। প্রাণ গেলেও নিজের সহপাঠীদের নাম বলবেন না।


তার নীরবতা দেখে রেগে উঠলেন প্রধান শিক্ষক। আবার জিজ্ঞেস করলেন। কিন্তু আগের মতই মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন হো। চিৎকার করে উঠলেন প্রধান শিক্ষক, কেন তোমরা আমাকে অপমান করলে?


এইবার মুখ তুলে তাকালেন হো। অকম্পিতভাবে দৃপ্ত ভঙ্গিতে বলে উঠলেন, আমরা প্রতিবাদ করেছি কারণ আপনি প্রধান শিক্ষক হয়েও ছাত্রদের মধ্যে বিভেদ করেন। ভিয়েনামী ছাত্রদের সাথে অন্যায় ব্যবহার করেন…।।


হো চি মিন জানতেন এর পরিণাম কি। কিন্তু প্রতিবাদে মুখর হতে তার বুক এতটুকু কাঁপেনি। বেতের ঘায়ে রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে প্রথম অনুভব করলেন পরাধীনতার যন্ত্রণা। সেই কিশোর বয়েসেই মনস্থির করলেন পরাধীনতার গ্লানি থেকে দেশকে মুক্ত করার কাজে ঝাঁপিয়ে পড়বেন। কিন্তু তার আগে জানতে হবে দেশের ইতিহাস, বিশ্বের ইতিহাস, মানুষ কেমন করে সংগ্রামের পথে গর্জন করেছে স্বাধীনতা।


ভিয়েনামের ইতিহাস সুপ্রাচীন কালের নয়। ইন্দোচীনের টংকিন, আনাম কোচিন চায়না–এই নিয়ে আজকের উত্তর ও দক্ষিণ ভিয়েত্রাম। গত শতাব্দীর প্রথম দিকে ফরাসী খ্রিস্টান মিশনারীরা ভিয়েত্রামে আসে ধর্মপ্রচারের উদ্দেশে। তখন ম্রাট ছিলেন মিং মাং। সম্রাট ধর্মযাজকদের ভালভাবে গ্রহণ করতে পারেন নি। প্রথমে তিনি তাদের ভিয়েনামে বসবাসের অনুমতি দেননি। কিন্তু যাজকদের আন্তরিক অনুরোধে শেষ পর্যন্ত বসবাসের অনুমতি দেননি। কিন্তু যাজকদের আন্তরিক অনুরোধে শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট স্থানে বসবাসের অনুমতি দিলেন।


কয়েক বছর নিজেদের মধ্যেই ধর্মচর্চা করে কাটিয়ে দিলেন ফরাসী মিশনারীরা। তারপর ধীরে ধীরে নিজেদের স্বরূপ প্রকাশ পেতে লাগল। শুরু হল সাধারণ ভিয়েত্নামীদের মধ্যে ধর্মপ্রচার। দারিদ্র অনাহারক্লিষ্ট শোষিত বঞ্চিত কিছু পাওয়ার আশায় দলে দলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে আরম্ভ করল। ক্রুদ্ধ হলেন সম্রাট মিংমাং। তাঁর আদেশে সাময়িক ধর্মপ্রচার বন্ধ রাখলেও অল্পদিনের মধ্যেই স্বমূর্তি ধারণ করল তারা। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত হল উপাসনালয়। নতুন নতুন ধর্মপ্রচারকের দল এসে ভিড় করতে লাগল ভিয়েনামে।


এইবার শুধু সম্রাট নন, স্থানীয় মানুষরাও খ্রিস্টান ধর্মযাজকদের বিরুদ্ধে রাগে ফেটে পড়ল। উন্মত্ত মানুষের আক্রমণে মারা পড়ল অনেক ধর্মযাজক। অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেল ফ্রান্সে।


নিজের দেশের ধর্মযাজকদের বিরুদ্ধে এই অন্যায় আচরণের প্রতিবাদ জানাতে ক্রুদ্ধ ফরাসী সম্রাট বিরাট এক সৈন্যবাহিনী পাঠালেন ভিয়েত্রামে। ১৮৬০ সাল নাগদ তারা অধিকার করল সায়গন। ভিয়েম সরকার বাধা দিয়েও পরাজিত হল। সায়গনেই ফরাসী সৈন্যরা স্থায়ী আস্তানা গাড়ল। সেখানে তৈরি হল দূর্গ। দীর্ঘ কুড়ি বছর তারা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে নিজেদের শক্তি বৃদ্ধি করে ১৮৮৩ সালে দখল করল হ্যাঁনয় আর হাইফা। এরই সাথে সমগ্র ভিয়েনামের উপর নিজেদের প্রভুত্ব কাযেম করল ফরাসীরা।


স্বাধীনতা হারিয়ে যারাই প্রতিবাদ করল তাদের উপর শুরু হল নির্মম অত্যাচার। দেশের সমস্ত উচ্চ পদে বসানো হল ফরাসীদের। আর কিছু মানুষ হয়ে পড়ল ফরাসীদের অনুগত তাঁবেদার। নির্বিবাদে ফরাসীরা তাদের শাসন শোসণ চালিয়ে যেতে সক্ষম হল।


বিংশ শতকের প্রথম থেকে ভিয়েত্নামের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চারিত হতে থাকে। বিচ্ছিন্নভাবে কিছু আন্দোলন হলেও সুসংহত কোন আন্দোলন গড়ে ওঠেনি।


এ সময়ে হুয়ে শহরে গড়ে উঠেছিল এক গোপন বিপ্লবী সংগঠন। হো চি মিন এই সংগঠনের সাথে যুক্ত হয়ে পড়লেন। তখন তার বয়স মাত্র ১৮। এই সংগঠন গোপনে জনগণের মধ্যে প্রচার চালাত।


হো ঘুরে ঘুরে প্রচারপত্র বিলি করতেন। জনগণকে বোঝাতেন অত্যাচারী ফরাসীদের দেশ থেকে বিতাড়িত করতে না পারলে মানুষের মুক্তি নেই।


একদিন ধরা পড়ে গেলেন হো। পুলিশের হাতে প্রচণ্ড মার খেয়ে আধমরা অবস্থায় বাড়ি ফিরলেন। সুস্থ হয়ে উঠতে বেশ কিছুদিন কেটে গেল। সকলে ভেবেছিল হোর বিপ্লবী আন্দোলনের মোহ এইবার চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। কিন্তু হো ছিলেন অন্য ধাতুতে গড়া মানুষ। এই অত্যাচার তার বুকের মধ্যে জাড়িয়ে তুলল তীব্র ঘৃণা আর বিদ্বেষ।


পুরোপুরিভাবে তিনি বিপ্লবী আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন। অল্পদিনেই হয়ে উঠলেন বিপ্লবী আন্দোলনের প্রথম সারির নেতা। ফরাসী শাসকরা নিশ্চেষ্ট হয়ে বসে থাকে না। তাদের গুপ্তচর বাহিনীর সজাগ দৃষ্টি থাকে সকলের উপর। একটা ষড়যন্ত্রের পরিকল্পনা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। শুরু হয়ে যায় ধরপাকড়। বেশির ভাগ নেতাই ধরা পড়ে যায়। আত্মগোপন করেন হো চি মিন। কিন্তু তার গোপন আস্তানার কথা অজানা থাকে না। গভীর রাতে বেরিয়ে পড়েন এক আস্তানা থেকে আরেক আস্তানায়। ক্রমশই বুঝতে পারছিলেন এইভাবে বেশি দিন আত্মগোপন করে থাকা সম্ভব নয়।


এই সময় সংবাদ পেলেন একটি বিদেশগামী জাহাজ বন্দরে ভিড়েছে। জাহাজে কিছু নাবিকের প্রয়োজন। হো স্থির করলেন তিনি ঐ জাহাজে করে পশ্চিমের দেশে পাড়ি দেবেন। এর পেছনে দুটি উদ্দেশ্য ছিল, প্রথমত ফরাসী কর্তৃপক্ষের চোখে ধূলো দেওয়া, দ্বিতীয়ত বিদেশে গিয়ে নিজেকে উন্নত করা। সেই সমস্ত দেশের শিক্ষা সংস্কৃতি শাসন ব্যবস্থা সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করা।


কয়েকজন বন্ধুর চেষ্টায় নাবিকের চাকরি পেয়ে গেলেন হো। যথাসময়ে জাহাজ ভিয়েনামের বন্দর ছেড়ে রওনা হল ইউরোপের পথে। জীবনে এই প্রথম সংকীর্ণ গণ্ডির সীমানা ছাড়িয়ে বৃহত্তর জগতের মুখোমুখি হলেন হো।


নাবিকের কঠোর পরিশ্রমসাধ্য জীবনে নিজেকে অভ্যস্ত করে নিলেন। কাজের অবসরে তিনি জাহাজের বিভিন্ন দেশের মানুষের সাথে আরাপ করতেন। তাদের কাছ থেকে শুনতেন তাদের দেশের কথা, সংস্কৃতির কথা, জানতেন তাদের আচার ব্যবহার। জানবার শেখবার একটা তীব্র কৌতূহল ছিল তাঁর।


জাহাজ যখন যে বন্দরে ভিড়ত তিনি সেখানে গিয়ে সব কিছু দেখতেন। অনুভব করতেন স্বাধীন দেশে বেঁচে থাকবার আনন্দ। নিজের দেশের মানুষের অবর্ণনীয় দুঃখকষ্টের কথা ভাবতে ভাবতে তার সমস্ত মন বেদনায় ভরে উঠত। ভুলে যেতেন নিজের দুঃখ-কষ্টের কথা।


এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে হো এসে পৌঁছলেন ফ্রান্সে। যে ফরাসীদের প্রতি ছিল তার অন্তরের তীব্র ঘৃণা আর বিদ্বেষ, ভাগ্যের ফেরে তাঁকে ফ্রান্সে এসেই আশ্রয় নিতে হল।


প্যারিসে এসে প্রত্যক্ষ করলেন এ যেন এক অন্য জাতির দেশে এসেছেন। ভিয়েনামের বুক উপনিবেশ গড়ে তোলা ফরাসীদের সাথে সামান্যতম মিলনেই। সভ্য ভদ্র মার্জিত রুচি সুস্থ সাংস্কৃতির চেতনায় উদ্বুদ্ধ। রুশো, ভলতেয়ারের দেশের মানুষদের দেখে মুগ্ধ হলেন হো।


স্থির করলেন বিপ্লবের জন্মভূমি ফ্রান্সে থেকেই অর্জন করবেন বিপ্লবের মন্ত্র। অজানা অপরিচিত শহর। দুবেলা দুমুঠো খাবার মত সামান্য সংস্থান নেই। মাথা গোঁজবার মত আশ্রয় নেই। ছোট একটা দোকানে কাজ জুটিয়ে নিলেন। কোন দিন খাবার জোটে কোনদিন জোটে না। পাশে ফরাসী পুলিশের নজরে পড়েন তাই কোথাও বেশি দিন থাকেন না। যখন যেখানেই থাকেন সর্বক্ষণ মনে হয় নিপীড়ত স্বদেশবাসীর কথা। কেমন করে পরাধীনতার পাগপাশ ছিন্ন করে জেগে উঠবে স্বাধীন ভিয়েত্নাম, তারই ভাবনায় ব্যাকুল হয়ে থাকে সমস্ত মন।


সেই সময় পরিচয় হল কয়েকজন ফরাসী সমাজতান্ত্রিক নেতার সাথে। ফ্রান্সে তাঁরা সদ্য গড়ে তুলেছিলেন সমাজতান্ত্রিক দল। ইতিমধ্যেই মাকর্সবাদের সাথে পরিচয় ঘটেছিল হো চি মিনের। মার্কসবাদের মহান আদর্শ তাকে অনুপ্রাণিত করেছিল। ফরাসী সমাজতান্ত্রিক নেতাদের সাথে পরিচিত হয়ে আরো গভীরভাবে পড়াশুনা করতে আরম্ভ করলেন। তাঁদের সকলেরই লক্ষ্য ছিল পৃথিবীর প্রতিটি দেশ থেকে উপনিবেশবাদ শোষণ বঞ্চনা দূর করা। মানুষে মানুষে সাম্য মৈত্রী গড়ে তোলা।


দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে তখন আরো কয়েকজন বিপ্লবী নতা এসে আশ্রয় নিয়েছিল প্যারিসে। তাদের সাথে যোগযোগ গড়ে তুললেন হো। ১৯২০ সাল প্যারিসে ফরাসী সোসালিস্ট পার্টির অধিবেশন বসল। এই অধিবেশনে যোগ দিতে এলেন দেশ-বিদেশ থেকে অনেক প্রতিনিধি। হো যোগ দিলেন ভিয়েনামের প্রতিনিধি হিসাবে। তখন তিনি ত্রিশ বছরের এক যুবক।


এই টাওয়ার্স কংগ্রেসে তিনি দিলেন তার ঐতিহাসিক বক্তৃতা। এই প্রথম কেউ বিশ্বের প্রতিনিধিদের সামনে তুলে ধরলেন ভিয়েত্নামের উপর শোষণ আর অত্যাচার করে চলেছে। যারা সামান্যতম প্রতিবাদ করছে তাদের উপর চালা

**********
No Review
Related Books
Loading books…