ফ্রয়েডের জন্ম ৬ মে ১৮৫৬ সালে অস্ট্রিয়ার মোরাভিয়া
প্রদেশের ফ্রেইবার্গ শহের। তার বাবা জ্যাকব ফ্রয়েড ছিলেন পশম ব্যবসায়ী। সিগমুন্ডের মা এ্যামিলা ছিলেন জ্যাকবের দ্বিতীয় স্ত্রী। দু’জনের বয়েসের ব্যবধান ছিল কুড়ি বছর। জ্যাকবের প্রথম পক্ষের চারটি সন্তান। সিগমুন্ড তাঁর মায়ের প্রথম সন্তান। তার পরে এ্যামিলার আরো দুটি সন্তান জন্ম নেয়। সেই সময় দেশে শিল্প বিপ্লবের প্রভাবে বয়ন শিল্পে সংকট দ...