Home
জোসেফ স্টালিন: সোভিয়েত ইউনিয়নের শক্তিশালী নেতার জীবনী

জোসেফ স্টালিন: সোভিয়েত ইউনিয়নে...

মাইকেল এইচ. হার্ট

জোসেফ স্টালিন: সোভিয়েত ইউনিয়নের শক্তিশালী নেতার জীবনী

মাইকেল এইচ. হার্ট
autobiography

Change color

রুশ বিপ্লবের পুরোধা পুরুষ ভি. আই লেনিনের পর রুশ বিপ্লবের ইতিহাসে বিশেষ করে প্রথম মহাযুদ্ধোত্তর সোভিয়েট রাশিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ যিনি তিনি জোসেফ স্টালিন। লেনিনের প্রধান শিষ্যদের মধ্যে যিনি সর্বাপেক্ষা অধিক খ্যাত তাদের মধ্যেও জোসেফ স্টালিন প্রধান পুরুষ। লেলিনের মন্ত্র শিষ্য বিশ্ববিপ্লবের প্রধান প্রবক্তা ট্রটস্কি আভিজাত্যে, শিক্ষায়, জ্ঞান গরিমায় এবং বাগীতায় হয়ত স্টালিন থেকেও অধিক খ্যাত ছিলেন, পরিচিত ছিলেন। কিন্তু তা সত্ত্বেও রুশ বিপ্লবের পর সোভিয়েট শাসনকে সমগ্র রাশিয়ায় এবং জারের সাম্রাজ্যের নানা প্রান্তে সুদৃঢ় করণে যিনি লেনিনের প্রধান সহযোগী হিসাবে সফল ভূমিকা পালন করেছেন তিনি জোসেফ স্টালিন।


মার্কসবাদের ও সাম্যবাদের সফল প্রসার ত্বরান্বিত করতে যে দুটি ব্যক্তিত্ব সর্বাপেক্ষা অধিক ক্রিয়াশীল তা লেনিন ও স্টালিন। লেনিনের সহযোগী ট্রটস্কি সাহেব রুশ বিপ্লবে অসাধারণ ভূমিকা পালন করেন। কিন্তু লেনিনের স্বল্পকালীন জীবনের সায়াহ্ন বেলায় দেখা যায় যে সারা সোভিয়েট রাশিয়ায় রুশ কমিউনিস্ট পার্টির সাধারণ কর্মী ও কৃষক মজদূর সাধারণ মানুষের কাছে স্টালিন, লেনিনের জীবদ্বশায় যথেষ্ট ক্ষমতা অর্জন করেন, বিশেষ করে বিশ্ববিপ্লবের প্রধান পুরোহিত ট্রটস্কি, মার্কসবাদের আন্তর্জাতিকতা নিয়ে যতই বেশি মাথা ঘামিয়েছেন স্টালিন ততই বাস্তববাদী রুশ পার্টির কাছে, কাছের মনুষ হয়েছেন।


লেনিনের মৃত্যুর অব্যবহিত পূর্ব থেকেই স্টালিন তার অন্যান্য প্রতিদ্বন্দী কমিউনিস্ট নেতা, ট্রটস্কি, জেনেভিউ, কামেনেঠ, বুখারিন এদের থেকে অনেক বেশি শক্তিশালী নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।


অনেকের মতে লেনিন মৃত্যুর পূর্বেই বুঝতে পেরেছিলেন যে সোভিয়েট শাসন ব্যবস্থায় তার মৃত্যুর পরই এক বিভীষণ মহানায়কের উত্থান ঘটবে যিনি কমিউনিষ্ট বিপ্লবের গণতান্ত্রিক চরিত্রে একধরনের একনায়কত্বের আবহ সৃষ্টি করবেন। কমিউনিস্ট আন্দোলনে ও জীবনদর্শনে আপোষহীন সংগ্রামের গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। ফলে পার্টিতে তথা সোভিয়েট দেশে আস্তে আস্তে ক্ষমতা কেন্দ্রীভূত হতে থাকে ক্রেমলিনে এবং সেখানকার অধিশ্বর মহাশক্তিধর মহাবিপ্লবী স্টালিনের হাতে। প্রতিক্রিয়াশীল চক্রান্তের সমূলে নির্মূলকরণের স্টালিনীয় অভিযানে হাজার হাজার বিশ্বস্ত, সৰ্ব্বত্যাগী আদর্শবাদী কমিউনিস্ট পার্টি সদস্যের নিধন ঘটে। দ্বিতীয় মহাযুদ্ধের পূর্বে রুশ সামরিক বাহিনীতেও যে পার্জ বা ঝারাই বাছাই অভিযান চলে তাতে রুশ সামরিক বাহিনীর প্রধান প্রায় সকল সামরিক নেতাই পদচ্যুত বা নিহত হয়। ফলে স্টালিনের নিরঙ্কুশ ক্ষমতা দখলে সেনাবাহিতেও কোন প্রতিক্রিয়া দেখা যায় নি। কারণ যদিও রুশ বিপ্লবের প্রধান হোতা লেনিন ও ট্রটস্কি রেড আর্মিকে বিপ্লবী চেতনায় ও উন্মাদনায় মাতিয়ে রেখেছিলেন কিন্তু তা সত্ত্বেও স্টালিন তার ক্ষুরধার বুদ্ধি দ্বারা, কঠোর নিষ্ঠাপরায়ণ পার্টি নেতা হিসাবে নিজেকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। লেনিন, স্টালিনের কঠোর স্বভাব, নিষ্ঠুরতা ও একগুয়েমি বিষয়ে অবহিত হলেও তার সাংগঠনিক ক্ষমতাও নিরন্তর কর্ম প্রবাহে লিপ্ত থাকার প্রচেষ্টা স্টালিনকে কমিউনিষ্ট বিপ্লবীদের কাছের মানুষ করে তুলে।


ফলে ক্যামনেভ, বুখারিন, ট্রটস্কি প্রভৃতি নিতাগণ স্টালিন থেকে তাত্ত্বিক আলোচনায়, আগীতায়, রাজনৈতিক সততায় যতই শ্রেয় হন না নে, স্টালিন বাস্তববাদী, জাতীয়তাবাদী পথ অবলম্বন করে মার্কসিয় কমিউনিষ্ট তত্বকে এক নতুন পথে প্রবাহিত করেন। বিশ্ববিপ্লব আগে, না রুশ দেশে রাজনৈতিক বিপ্লব তথা ক্ষমতা সংহত করা আগে, এই প্রশ্নে স্টালিন সাধারণ কৃষক, শ্রমিকদের কাছে বাস্তববাদী রাজনৈতিক চিন্তার প্রমাণ রাখেন। ফলে বড় বড় মার্কসবাদী নেতাকে তিনি পেছনে ফেলে কমিউনিষ্ট পার্টির নেতৃত্বে সর্বময় কৰ্ত্তা হয়ে উঠেন। স্টালিন মূলত রুশ জনগণের কাছের মানুষ। শিক্ষায় দীক্ষায়, আভিজাত্যে, তিনি অতি সাধারণ একজন চর্মকারের সন্তান। মা চেয়েছিলেন ছেলে একজন ভাল ধর্মযাজক হবেন। কিন্তু কৈশোরের কিশোলয় পার না হতেই, স্টালিন দীক্ষা নিলেন বিপ্লবী দলে।


স্টালিন কথার অর্থ লৌহমানব। অর্থাৎ লেনিনের মৃত্যুর পর সোভিয়েট লৌহমানব। অর্থাৎ লেনিনের মৃত্যুর পর সোভিয়েট দেশে যে লৌহ যবনিকার বাতাবরণ রুশ জীবনকে আচ্ছন্ন করে তা লেনিনের নামকরণের সার্থকতায় আভাষিক। স্টালিন জন্মেছেন ককেসাশ পার্বত্য অঞ্চলের অন্যতম রাজ্য জর্জিয়ায়। জর্জিয়ায় ক্ষুদ্র গোরী শহরে এক সাধারণ সার্ফ অর্থাৎ দাসচাষী পরিবারের চর্মকারের পুত্র। জর্জিয়ান মায়ের নাম একাতেরিয়া। জন্মলগ্ন থেকে জোসেকের শরীর মজবুত ছিল। বাল্যে বসন্ত রোগে আক্রান্ত হয়েও জোসেফ জীবনী শক্তিতে স্বাস্থ্যজ্জ্বোল ছিল। জোসেফের পিতা বিসসারিক্ত রাগী, মাতাল প্রকৃতির মানুষ ছিলেন। ফলে দশ বৎসর বয়সে পিতৃহারা জোসেফ স্টালিন মায়ের ও অনাদারে বেড়ে ওঠেন। বহু সফল মহানায়কের ন্যায় জোসেফ স্টালিন তাঁর মায়ের দ্বারা প্রভাবিত হয়েছেন আবাল্য। ব্যক্তিগতভাবে বাল্যকাল থেকে কঠোর মাতৃশাসনে ও অনুশাসনে পাদ্রী না হয়ে বিপ্লবী হলেন। জোসেফের ছেলেকে জার্জিয়ার রাজধানী টিলিসের সেরা বিদ্যালয়ে পড়তে পাঠান। চরিত্র গঠন থেকে পঠন পাঠন সকল বিষয়েই বাল্যে মার প্রভাবে জোসেফ একটু ভিন্ন ধাতুতে গড়ে উঠতে থাকে। ফলে মার স্নেহচ্ছায়া থেকে মুক্ত হয়ে যখন জোসেফ বিপ্লবী দলে সর্বক্ষণের কর্মী হলে তখন তিনি পুরোহিতের নিষ্ঠায় তার বিপ্লবী কর্ম পরিচালনা করতে থাকেন।


জোসেফ স্টানিল পরবর্তীকালে যে লেনিনের দ্বারাও কখন কখনও কিছুটা কম কঠোর হতে আদিষ্ট হন তা সম্ভবতঃ তাঁর মায়ের কঠোর শাসনে গড়ে উঠা নৈষ্ঠিক ও নিষ্ঠুর চারিত্রিক গুণের জন্যই। স্টালিন দৃঢ়চেতা, স্টালিন একগুয়ে, স্টালিন বাস্তববাদী, স্টালিন জাতীয়তাবাদী এই সকল নানা অভিধায় তিনি ভূষিত। তবে স্টালিন লেনিনের মৃত্যুর পর পরই, অত্যন্ত দ্রুততায় সরা সোভিয়েট রাশিয়ায় সে ব্যাপক শিল্পায়ন, বৈদ্যুতিকরণ ও স্বাক্ষরতা অভিযান চালান তা নিঃসন্দেহে লেনিনের উত্তরসূরী হিসাবে, উত্তরাধিকারী হিসাবে তাকে স্মরণীয় করে তাঁর জীবনকালেই। স্টালিন চরম নিষ্ঠুরতায় প্রতিবিপ্লবী চক্রকে নির্মূল করেন। কিন্তু এই প্রতি বিপ্লবী চক্র নিধনের সাথে সাথে আস্তে আস্তে রুশ কমিউনিস্ট পার্টিতে। গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক চেতনার বদলে পার্টি কর্তৃত্ব, পার্টির সর্বময় ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়। ফলে শিক্ষা, সংস্কৃতি, সামরিক বিভাগ সকল বিষয়েই পার্টি তার সর্বাত্মক ও সর্বময় প্রভূত্ব প্রতিষ্ঠিত করে। পার্টির ভিতরে গণতান্ত্রিক চেতনার বদলে বুরোক্র্যাটিক চেতন অধিক ক্রিয়াশীল হয়ে পড়ে। সর্বহারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়।


স্টালিন ১৯২৯ সালে পঞ্চদশ বর্ষে উপনীত হলে দেখা যায় তিনি রাজনৈতিক ভাবে সোভিয়েট রাশিয়ায় গণতন্ত্রের বদলে পাটিতন্ত্র গড়ে তুলেছেন। ট্রটস্কি, প্লাখনভ, ক্যামেনেভ, জেনোভেব সকলেই অন্তর্হিত, নিহত। এই সকল তাত্ত্বিক মহাপন্ডিত বিশ্ববিপ্লবীগণ লেনিনের মৃত্যুর স্বল্পকালের মধ্যে আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে গেলেন। কমিউনিষ্ট পার্টি স্টালিনের মোহময় বাস্তবানুগ নীতিগুলো অধিক সমাদরে গ্রহণ করল। বিশ্ববিপ্লবের বদলে রুশ বিপ্লবের সফল রূপান্তর রুশ কমিউনিস্ট পার্টির কাছে অধিক বুদ্ধিগ্রাহ্য মনে হল। ফলে সাম্যবাদী বিপ্লবের আন্তর্জাতিক চেতনায় ছেদ পড়ল। রুশ জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক সাম্যবাদের পথে সোভিয়েট রাশিয়ার পদযাত্রা বিশ্বকমিউনিস্ট আন্দোলনে এক বিরাট বিপর্যয় সৃষ্টি করল। কিন্তু স্টালিনের নেতৃতে বিশ্বাসী রুশজনগণ শক্তিশালী লালদূর্গ হিসাবে সোভিয়েট প্রজাতন্ত্রকে বিশ্ববিপ্লবের পরিপূরক হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর হল। রুশসাম্রাজ্যের দূরতম প্রান্তেও সোভিয়েট শাসন প্রতিষ্ঠিত হল। অনেক ক্ষেত্রে বলপ্রয়োগ করেই তা সমাধা করা হল। বিশেষকরে এশিয়াটিক রাজ্যগুলোতে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় বিশেষ কঠোরতা প্রয়োজন হল। রাশিয়ায় ধর্মান্ধ অর্থভোক্সচার্চ এবং এশিয়ায় মুসলমান উলেমাগণ মরনপণ লড়াই করে পরাস্ত লেন স্টালিনিয় নিষ্ঠুরতার কাছে। এছাড়া সমাজতান্ত্রিক ও সাম্যবাদী চেতনাও জারের সাম্রাজ্যের দূরপ্রান্ত তাজাকিস্থান, কাজাকিস্তান, কির্গিজিয়া, আজারবাইজান, আর্মেনিয়া প্রভৃতি অঞ্চলেও কমবেশি কিছু গড়ে উঠেছিল। স্টালিন নিজেও মস্কো থেকে কয়েক হাজার মাইল দূরে জর্জিয়ায় জন্মগ্রহণ করেন। কৈশোরেই জর্জিয়ায় টিফলিসে স্কুলের পাঠ অসমাপ্ত রেখে যাজকের পদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ ছেড়ে বিপ্লবী দলে যোগদান করেন। ফলে বর্তমান শতাব্দীর ত্রিশের দশকে স্টালিন সর্বময় কর্তৃত্ব লাভ করে সোভিয়েট রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লবকে সফল করতে ব্রতী হন একনিষ্ঠভাবে যাজকের নিষ্ঠায়, সামরিক নির্মমতায়। ১৯২৮ সালেই সারা সোভিয়েট রাশিয়ায় সপ্তবার্ষিক পরিকল্পনা মাফিক পুনর্গঠন কর্ম, উন্নয়ন কর্ম, পরিচালিত হতে থাকে। স্টালিনের নির্দেশে কমিউনিস্ট পার্টি সৈনিকের শৃঙ্খলায় ও পুরোহিতের নিষ্ঠায় সুদূর


বিস্তৃত বহুধা বিভক্ত বহু ভাষাভাষী সোভিয়েট রাশিয়ায় দেশ গঠন ও সমাজ গঠনের কাজ চলতে থাকে। স্টালিন যে দৃঢ়তায় ও দ্রুততায় সপ্তবার্ষিক পরিকল্পনাগুলোর সফল রূপায়ণ ঘটিয়ে সোভিয়েট দেশে যুগযুগান্তরের পশ্চাৎপদতা থেকে আধুনিকতার আলোকবর্তিকা জ্বালেন তা কেবল হিটলারের নাৎসি পার্টির স্যোস্যাল ডেমক্রাসির সাথে তুলনীয়। কয়েক বছরের ব্যবধানে হিটলার পরাজিত জার্মানিকে ইউরোপের এক মহাশক্তিধর শিল্পোন্নত দেশে রূপান্তরিত করেন। ঠিক একইভাবে সামরিক শৃঙ্খলায় আবদ্ধ কুশ কমিউনিস্ট পার্টি হাজার হাজার মাইল ব্যাপী বিস্তৃত জারের সাম্রাজ্যের দূরতম অঞ্চলও সাম্যবাদের সফল রূপায়ণ অনুভব করান। ফলে মধ্য রাশিয়ায় উষরপ্রান্তর কেঁপে লেনিনগার্ড থেকে ভাডিভষ্টক পর্যন্ত বিশ্বের দীর্ঘতম রেল পথেও বৈদ্যুতিকরণ করা হয়। এছাড়া বাঁধ, খাল খনন, পতিত অহল্যা জমি উদ্ধার করে লক্ষ লক্ষ একর জমি কৃষিযোগ্য করে তোলে। কৃষকদের আধুনিক প্রযুক্তিতে অভ্যস্ত করা সম্ভব হয়। তবে এই সফল গ্রাম উন্নয়ন ও কৃষি বিপ্লব করতে গিয়ে মাঝেমাঝে হঠকারী স্টালিনীয় পার্টি সিদ্ধান্ত রুশ জনগণ তথা সারা সোভিয়েট দেশে সাধারণ মানুষের অশেষ দুর্দশার কারণ হয়। অভিজ্ঞতার অভাবে পার্টির আবেগমথিত সিদ্ধান্ত কার্যকরী করতে গিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধির বদলে ব্যহত হয়েছে বার বার। আর হাজার হাজার কৃষক শ্রমিক দুর্ভিক্ষের করালগ্রাসে মৃত্যুর কোলে ঢলে পড়েছে।


সারা সোভিয়েট প্রজাতন্ত্রে স্টেট ফার্ম আর জোত খামার, কৃষি ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধন করেন।


সোভিয়েট রাশিয়ায় উৎপাদন ব্যবস্থায় জোত খামারের ভূমিকা উল্লেখযোগ্য। এছাড়া সারাদেশে শিল্পবিপ্লব পরিচালিত হতে থাকে পঞ্চবার্ষিক পরিকল্পনার অঙ্গ হিসাবে। সাক্ষরতা অভিযান নিরক্ষরতার অভিশাপ থেকে গ্রামীণ জীবনকে কয়েক দশকের মধ্যেই আধুনিক জীবনের স্বাদ এনে দেয়। স্টালিনের সাফল্যের সাথে সাথে তার হঠকারী দ্রুত সপ্তবার্ষিক পরিকল্পনার রূপায়ণ অনেক সময়ই অগ্রগতির গতির চাকায় বুমেরাং হিসাবে সোভিয়েট অর্থনীতিকে পশ্চাৎম্মুখী করেছে বার বার। তবে সামগ্রিকভাবে দেশ এগিয়ে গিয়েছে। পার্টির অগণতান্ত্রিক সৈরাচারী শাসন নিশ্চয় সাম্যবাদের সফল রূপায়ণে অনেক সময় বাধা। কিন্তু তা সত্ত্বেও বহু ভাষাভাষী, বহু ধর্মমতে বিশ্বাসী নিত্য নৈমিত্তিক প্রাকৃতিক বিপর্যয় ও ভৌগোলিক ভাবে ক্লিষ্ট সোভিয়েট প্রজাতন্ত্রে স্টালিনের নেতৃত্বে যে বিরাট সমাজিক, অর্থনৈতিক পরিবর্তন সূচিত হয় তা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। আর এই প্রশংসার প্রধান দাবীদার নিশ্চয় বহু নিন্দিত, বহু বন্দিত জোসেফ স্টালিন। স্টালিনের দ্বিতীয় স্ত্রী অ্যালিনিভা স্টালিনের থেকে বয়সে অনেক ছোট হলেও জ্ঞানবুদ্ধি, বিবেক, বিবেচনায় কম ছিলেন না, কিন্তু একদা ভর্শেলভের বাড়িতে তিনিও একসময় প্রকাশ্যভাবে রুশপার্টির কঠোরতা, নিষ্ঠুরতা ও হৃদয়হীনতার তীব্র সমালোচনা করেন স্টালিনের রক্তচক্ষুকে উপেক্ষা করে। তবে শোনা যায় যে এরপর তারও মৃত্যু ঘণ্টা বিলম্বিত হয়নি। এছাড়া লেনিনের জীবকালেই স্টালিনের একগুয়েমি, একরোখা স্বভাবের জন্য স্টালিন সম্বন্ধে লেনিন সকলকে সচেতন করতেন বলে শোনা যায়। এধারে মহাযুদ্ধের রণদামামা যখন মধ্য ইউরোপে হি

**********
No Review
Related Books
Loading books…