

সুচিত্রা ভট্টাচার্য
Author
সুচিত্রা ভট্টাচার্য – সংক্ষিপ্ত জীবনী
সুচিত্রা ভট্টাচার্য (১০ জানুয়ারি ১৯৫০ – ১২ মে ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক। তিনি সামাজিক বাস্তবতা, নারীর জীবনসংগ্রাম ও মনস্তত্ত্বকে অবলম্বন করে বিভিন্ন উপন্যাস ও গল্প রচনা করেন।
তিনি বিহারের ভাগলপুরে মামারবাড়িতে জন্মগ্রহণ করেন, তবে তার শৈশব ও শিক্ষাজীবন কেটেছে কলকাতায়। মুর্শিদাবাদের বহরমপুরে ছিল তার পৈতৃক নিবাস। কলকাতার যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক পাশ করেন এবং পরে সরকারি চাকরিতে যুক্ত হন। তবে ২০০৪ সালে তিনি লেখালেখিতে পূর্ণ মনোযোগ দেওয়ার জন্য চাকরি ত্যাগ করেন।
সুচিত্রা ভট্টাচার্যের রচনার মূল উপজীব্য ছিল মধ্যবিত্ত সমাজ, বিশেষত নারীর দৈনন্দিন জীবনের টানাপোড়েন ও সংকট। তার জনপ্রিয় সৃষ্টিগুলির মধ্যে ‘দহন’, ‘কাছের মানুষ’, ‘হেমন্তের পাখি’, এবং গোয়েন্দা চরিত্র ‘মিতিন মাসি’ উল্লেখযোগ্য। ১২ মে ২০১৫ সালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় নিজ বাসভবনে পরলোকগমন করেন।
Reader favourites
Popular books
Collections
আমি মাধবী
কাছের মানুষ
কাচের দেওয়াল