
মিহির সেনগুপ্ত
Author
মিহির সেনগুপ্ত-এর সংক্ষিপ্ত জীবনী
মিহির সেনগুপ্ত (১ সেপ্টেম্বর ১৯৪৭ – ১৭ জানুয়ারি ২০২২) ছিলেন একজন বিশিষ্ট বাঙালি লেখক, যিনি মূলত স্মৃতিকথা ও আত্মজীবনীমূলক রচনার জন্য খ্যাত। দেশভাগের পরবর্তী সময়ে পূর্ব পাকিস্তান থেকে উদ্বাস্তু হয়ে ভারতে আসা এবং ছিন্নমূল মানুষের জীবনসংগ্রাম তার রচনার মূল উপজীব্য ছিল।
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের বরিশাল জেলার (বর্তমানে বাংলাদেশের ঝালকাঠি জেলা) কেওড়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্থানীয় কীর্তিপাশার প্রসন্নকুমার উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করে তিনি বরিশালের ব্রজমোহন কলেজ-এ কিছুদিন পড়াশোনা করেন। ১৯৬৩ সালে পরিবার নিয়ে কলকাতায় চলে আসেন। ১৯৬৮ সালে চাকরিরত অবস্থায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্সসহ স্নাতক ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনে তিনি একজন ব্যাংক কর্মী ছিলেন।
সাহিত্যকর্ম ও অবদান
মিহির সেনগুপ্ত ১৯৯৩ সালে 'নাইয়া' পত্রিকার মাধ্যমে গদ্যলেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার লেখায় বারবার ফিরে এসেছে জন্মভূমি বরিশাল, দেশভাগের যন্ত্রণা এবং শরণার্থী জীবনের অভিজ্ঞতা।
তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে:
বিষাদবৃক্ষ (২০০৪): তার সর্বাধিক খ্যাতনামা আত্মজীবনীমূলক রচনা, যা দেশভাগের পরবর্তী সময়ে পূর্ব পাকিস্তানে সংঘটিত নৃশংসতা ও শরণার্থী জীবনের করুণ কাহিনি তুলে ধরে। এই গ্রন্থের জন্য তিনি ২০০৫ সালে আনন্দ পুরস্কার লাভ করেন।
সিদ্ধিগঞ্জের মোকাম: এই গ্রন্থের জন্য ২০০২ সালে বাংলাদেশ শ্রুতি একাডেমি থেকে 'শ্রেষ্ঠ রচনা' পুরস্কার পান।
ধানসিদ্ধির পরণকথা
টিলারণ্যের পাকদণ্ডী
বিদুর
ভাটিপুত্রের পত্র বখোয়াজি
উজানিখালের সোঁতা
শরণার্থীর মুক্তিযুদ্ধ
যুদ্ধান্তে
জীবনাবসান
জীবনের শেষ সময়ে তিনি রক্ত ক্যান্সারে ভুগছিলেন। ২০২২ সালের ১৭ জানুয়ারি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তথ্যসূত্রঃ বাংলা ও ইংরেজি উইকিপিডিয়া
Reader favourites
Popular books
Collections
বিষাদবৃক্ষ