সমরেশ বসুর সাহিত্য জীবনে একটা নিগূঢ় নিয়তি আমাকে অন্তত সর্বদাই ভাবায়। যেখানে তিনি যন্ত্রণায় অস্থির, যেখানে তিনি আক্রমণাত্মক তিনি আলোচিত হয়ে আছেন প্রধানত সেই সব লেখার জন্য। তার স্বীকারোক্তি, বিবর, প্রজাপতি, পাতক যতটা না শৈল্পিক কারণে বৃত, সমাদৃত ও গৃহীত তার থেকে ঢের বেশি তারা সাহিত্যের কারণে তুলকালাম করেছে। আমি বইগুলিকে মোটেই কটাক্ষ করছি না, আমি...