শ্রীনিবাস রামানুজন (২২ ডিসেম্বর ১৮৮৭ – ২৬ এপ্রিল ১৯২০) ইতিহাসের অন্যতম বিস্ময়কর গণিত প্রতিভা। আধুনিক গণিতের বিশাল পরিসরে তার অবদান আজও বিজ্ঞানীদের পথ দেখায়। অল্প সময়ের জীবনে প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, তিনি যেসব সূত্র ও উপপাদ্য রেখে গেছেন, সেগুলোর অনেকগুলো এখনো গবেষণার উৎস হয়ে আছে। শ্রীনিবাস রামানুজন ভারতীয় গনিতের যুবরাজ হিসেবে বলা হয়।