Home
বোরিস পাস্তেরনাক

বোরিস পাস্তেরনাক

অন্নদাশঙ্কর রায়

বোরিস পাস্তেরনাক

অন্নদাশঙ্কর রায়
articles

Posted byবেলা 26-May-2025

Change color

১

এমন সময় ছিল যখন পাস্তেরনাক বললে লোকে বুঝত প্রখ্যাত চিত্রশিল্পী লেওনিদ পাস্তেরনাক। মস্কো কলাভবনের অধ্যাপক। টলস্টয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত। রেজারকশন উপন্যাসের ছবিগুলি যাঁর আঁকা। যাঁর পত্নী রোজা কাউফমান বিবাহের পূর্বে পিয়ানো বাজিয়ে নাম করেছিলেন। যাঁর গৃহে টলস্টয় এসেছিলেন কন্যাদের নিয়ে পিয়ানো শুনতে।


এই শিল্পীদম্পতির জ্যেষ্ঠ পুত্র বোরিস পাস্তেরনাক আজন্ম ললিতকলায় লালিত। দুই চোখ ভরে দেখেছেন। দুই কান ভরে শুনেছেন। যত রাজ্যের গুণীদের পায়ের তলায় বসেছেন। তাঁর জীবনের গোড়া থেকে টলস্টয় রয়েছেন তাঁদের বাড়ির হাওয়ায়। বিশ বছর ধরে তিনি সেই মহাপুরুষের সংস্পর্শের হাওয়ায় নিশ্বাস নিয়েছেন। একবার টলস্টয়ের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন এক বিদেশি যুবা। বোরিস পাস্তেরনাকের বয়স তখন দশ। রেলপথে মস্কো ফিরছেন সপরিবারে। সহযাত্রী ও সহযাত্রিণী হলেন একটি যুবক ও একটি মহিলা। তাঁদের নামিয়ে দেবার জন্য ট্রেন মাঝপথে থামল। টলস্টয়ের বাড়ি থেকে জুড়িগাড়ি এসে তাঁদের নিয়ে গেল। বালক পাস্তেরনাক তখন জানতেন না সহযাত্রীর নাম, জানতেন না তিনি একজন কবি। আরও দশ বছর পরে একদিন বইয়ের আলমারি সাজাতে গিয়ে দেখেন একখানা বই পড়ে গেছে মেজেতে। তুলে নিয়ে পড়েন। রিলকের কবিতা। লেওনিদ পাস্তেরনাককে উপহার। পরে একদিন ডাকে এল রিলকের আরেকখানি বই। এখানিও উপহার। কে এই রিলকে? পিতা বললেন ইনিই সেই সহযাত্রী।



সেকালের রাশিয়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কম্পোজার স্ক্রিয়াবিন একবার পাস্তেরনাকদের কাছাকাছি বাসা নেন এক পল্লিগ্রামে। বালক বোরিস তাঁর বাজনা শুনে এমন মুগ্ধ হলেন যে মনে মনে ঠিক করে ফেললেন বড়ো হয়ে তিনিও হবেন সংগীতের কম্পোজার। আরম্ভ হয়ে গেল একমনে সংগীতসাধনা—একলব্যের মতো দ্রোণের অগোচরে। আর কোনো পিতা-মাতা হলে ছেলের খেয়ালে বাধা দিতেন। কিন্তু বোরিসের পিতা-মাতা অন্য প্রকৃতির। কম্পোজার হয়ে জীবিকা অর্জনে তাঁদের আপত্তি নেই। ছ-বছর ধরে গভীর অভিনিবেশের সঙ্গে সংগীতসাধনার পর আবার স্ক্রিয়াবিনের সঙ্গে দেখা। নমুনা শুনে সংগীত-নায়ক ‘হাঁ-ও’ বলেন না; ‘না-ও’ বলেন না। শুধু পরামর্শ দেন মস্কো বিশ্ববিদ্যালয়ে আইন না পড়ে দর্শনশাস্ত্র পড়তে। উনিশ বছর বয়সে তরুণ পাস্তেরনাক তাঁর জীবনের প্রথম আঘাত পেলেন যখন বুঝতে পারলেন যে সংগীতে তাঁর ভবিষ্যৎ নেই। তাহলে আছে কীসে? আইনে? নেই। দর্শনে? কে জানে!


একবার আত্মবিশ্বাস ভেঙে গেলে সহজে জোড়া লাগে না। পাস্তেরনাক হয়তো পথ খুঁজে পেতেন না। নিয়তি সহায় হল। পদ্মানদী যেমন একদিক ভাঙে তেমনি আরেক দিক গড়ে। তরুণদের একটি আড্ডায় তাঁকে ডাকা হত তিনি কবি বলে নয়, সংগীত ও চিত্রকলায় তাঁর প্রবেশ আছে বলে। সেখানে কবিরাও যেতেন। আলাপ হত। রিলকের কবিতা আবিষ্কার করার পর একদিন পাস্তেরনাক রিলকে পড়ে শোনালেন। তাঁর জীবনের সন্ধিক্ষণে রিলকের কবিতা যেন ঈশ্বরের দান। এরপরে আরও দু-বছর কেটে গেল। একদিন তাঁর মা তাঁর হাতে দুশো রুবল দিয়ে বললেন, এ আমার অনেক দিনের অনেক কষ্টের সঞ্চয়। যাও, বিদেশে বেড়িয়ে এসো। পাস্তেরনাকের কাছে এটা অপ্রত্যাশিত। জার্মানির মারবুর্গ বিশ্ববিদ্যালয় একেই তো প্রাচীন, তার ওপর তখনকার দিনে নব্য কান্টীয় দর্শনের প্রধান কেন্দ্র। পাস্তেরনাকের মনে সাধ ছিল সেখানে গিয়ে হার্মান কোহেনের কাছে পড়বেন। কিন্তু উপায় ছিল না। অর্থাভাব। দৈবাৎ এই টাকাটা পেয়ে তিনি ঠিক করে ফেললেন গ্রীষ্মাবকাশটা মারবুর্গে কাটাবেন। খোঁজ নিয়ে জানতে পেলেন বিশ্ববিদ্যালয় সে-সময় খোলা থাকবে। জার্মান বিশ্ববিদ্যালয়ের রীতি অন্যরকম।



মারবুর্গে গিয়ে ভালোই চলছিল। কোহেনের তাঁকে খুব পছন্দ। কিন্তু ঘটে গেল এক বিচিত্র ব্যাপার। এটিও অপ্রত্যাশিত। মস্কোতে তিনি এক বড়োলোকের মেয়েকে পড়াতেন। সে ও তার ছোটোবোন বিদেশে বেড়াতে গিয়ে মারবুর্গে হাজির। তাদের সঙ্গে গুরুজন নেই। পুরোনো প্রেম ঝালিয়ে নেবার এই তো সুযোগ। পাস্তেরনাক সাহসে বুক বেঁধে একদিন বলেই ফেললেন কথাটা। ‘ওগো, যাবার আগে বলে যাও আমার কপালে কী আছে।’ যতদূর সম্ভব বিনয়ের সঙ্গে প্রিয়া বললেন, ‘তোমার কোনো আশা নেই।’ পরের দিন পাস্তেরনাকের চোখে পৃথিবীর রূপ বদলে যায়। এ হল তাঁর জীবনের দ্বিতীয় গুরুতর আঘাত। উনিশ বছর বয়সে গেল সংগীত। বাইশ বছর বয়সে গেল প্রেম। কিন্তু কে জানে কেমন করে এল কবিতা। পাস্তেরনাক আবিষ্কার করলেন যে তিনি কবিতার পর কবিতা লিখে চলেছেন। বিদায় মারবুর্গ! বিদায় দর্শনশাস্ত্র! পকেটে সামান্য কিছু অবশিষ্ট ছিল, তাই দিয়ে কোনোরকমে ভেনিস ও ফ্লোরেন্স দেখা হল। দেশে ফিরে মস্কো বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট হলেন ১৯১৩ সালে। সেই বছরই কাব্যে আত্মসমর্পণ করলেন।


পরের বছর প্রথম মহাযুদ্ধ। শাপে বর হল তাঁর খোঁড়া পা। সেই যে-বার পল্লিগ্রামে স্ক্রিয়াবিনের সঙ্গ পান সেই বছরই ঘোড়ার থেকে পড়ে পা ভাঙেন। সেরে ওঠার পর দেখা গেল এক-পা ছোটো, এক-পা বড়ো। এমন লোককে তো সৈন্যদলে ভরতি করা যায় না। সমবয়সিরা সবাই চলল যুদ্ধে লড়তে—কবিবন্ধুরাও। ইতিমধ্যে তিনি ফিউচারিস্টদের একটি উপদলে যোগ দিয়েছিলেন। উপদলটির নাম ‘সেন্ট্রিফিউগ’। আরেকটি উপদলের স্বনামধন্য কবি মায়াকোভস্কির সঙ্গে ইতিমধ্যেই তাঁর ভাব হয়। তখনকার দিনে সাদৃশ্যের চেয়ে বৈসাদৃশ্যটাকেই লোকে বড়ো করে দেখত। কবিরা নিজেরাও তাই একদল আরেক দলকে নেমন্তন্ন করে ডেকে এনে বাক্যবাণে জ্বালিয়ে মারত। ইমেজিস্ট বলে একটা দল ছিল। তারা দস্তুরমতো গুণ্ডামি করত। এসেনিন ছিলেন এই দলের সেরা কবি। যেমন গরমপন্থী ফিউচারিস্টদের মধ্যমণি ছিলেন মায়াকোভস্কি। পাস্তেরনাকের উপদলটা নরমপন্থী। বেশি বয়সে কবিতা লিখতে শুরু করে অন্যের তুলনায় তিনি পেছিয়েই রয়েছিলেন।



ফেব্রুয়ারি বিপ্লব যখন ঘটে পাস্তেরনাক তখন মস্কো থেকে অনেক দূরে উরাল পর্বতের ধারে এক অস্ত্রশস্ত্রের কারখানায় কেরানিগিরি করছেন। সেখান থেকে নিকটতম ডাকঘর হল ১৭০ মাইল ব্যবধানে। খবরটা পেয়েই তিনি রওনা হলেন তিন ঘোড়ার বরফগাড়ি ট্রোইকায় চড়ে কাজান। কাজান থেকে রেলপথে মস্কো। সেই বছরই লেখা হয় তাঁর কবিতার বই, জীবন, বোন আমার। লেখা হয়, কিন্তু ছাপা হয় না। ছাপা হতে পাঁচ বছর দেরি হয়। কিন্তু যেদিন ছাপা হল সেইদিনই তাঁর আসন স্থির হয়ে গেল মায়াকোভস্কি ও এসেনিনের সঙ্গে বিপ্লবোত্তর গিরিশিখরে। ব্লক ততদিনে মৃত। সিম্বলিস্ট কবিদের দিন গেছে। অ্যাকমিইস্ট কবিদের নেতা গুমিলিওভ নিহত। তাঁর পত্নী আখমাতোভা জীবিত, কিন্তু তাঁদের দলটিরও দিন গেছে। শুধু ফিউচারিস্ট ও ইমোজিস্ট এই দুই দলেরই নামযশ। এঁরা বিপ্লবকে স্বীকার করে নিয়েছিলেন। কিন্তু মায়াকোভস্কি ও এসেনিন যেমন বিপ্লবের বাণীমূর্তি হয়ে উঠেছিলেন পাস্তেরনাক তেমন নন। পাস্তেরনাক কোনোদিনই রাজনীতির মধ্যে ছিলেন না, রাজনীতি নিয়ে একেবারেই ভাবতেন না। তবে বিপ্লব যে একদিন হবেই এটা তিনি জানতেন সেই ১৯০৫ সাল থেকে, তাঁর বয়স যখন পনেরো বছর। এই বছরের ঘটনা অবলম্বন করে তাঁর একখানি কাব্যগ্রন্থ আছে। প্রকৃতির জগতে যেমন ঝড়ঝঞ্ঝা মানুষের জগতেও তেমনি যুদ্ধ আর বিপ্লব। যারই নাম ঝড়ঝঞ্ঝা তারই নাম যুদ্ধ আর বিপ্লব। এই তাঁর জীবনদর্শন।


পাস্তেরনাক যদি বিপ্লববিরোধী হতেন তাহলে তাঁকে রাশিয়ায় থাকতে হত না, থাকলে যেকোনো দিন প্রাণ যেত। একে একে তাঁর বন্ধুবান্ধব আত্মীয়স্বজন রাশিয়া থেকে সরে পড়েন। তাঁর মা-বাবা চলে যান ১৯২১ সালে। পাস্তেরনাককে চাকরি নিতে হয় লেখকদের বইয়ের দোকানে সেলসম্যানরূপে। জীবন, বোন আমার প্রকাশ করে পরের বছর তিনি যশস্বী হন। বিবাহ করেন। বধূকে নিয়ে বার্লিনে যান পিতা-মাতাকে প্রণাম করতে। বার্লিনে তিনি এক বছর কাটান। সেইখানেই তাঁর পুত্র ভূমিষ্ঠ হয়। সেখানে থাকতেই প্রকাশিত হয় তাঁর পরবর্তী কাব্যগ্রন্থ আস্থায়ী আর অন্তরা। বার্লিনে তথা মস্কোতে একই কালে। পাস্তেরনাক ইচ্ছা করলে জার্মানিতে থেকে যেতে পারতেন। জার্মান তাঁর কাছে মাতৃভাষার মতো সহজ। রাশিয়ায় ফিরতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। না ছিল সম্পত্তি, না বাড়িঘর, না চাকরি। কেন তবে তিনি ফিরতে গেলেন? যখন যে পারছে সে পালাচ্ছে। এর উত্তর, তিনি রুশ ভাষার কবি। কেবল রুশ ভাষার না, রুশ কথ্যভাষার। তিনি সারস্বত কথ্যভাষার জাদুকর। তা ছাড়া রুশ দেশের জনগণের সঙ্গে তাঁর আত্মার যোগ ছিল। তিনি টলস্টয়পন্থী না হলেও টলস্টয়ের প্রভাবে মানুষ হয়েছিলেন। যেখানে জনগণ সেখানে তিনি। তা ছাড়া তিনি ইতিহাসের স্রোতে ওতপ্রোত হতেও ভালোবাসতেন। তিনি রুশ দেশের ইতিহাসের জলের মাছ। বিদেশে বাস করলে হবেন ডাঙার মাছ।



লেনিন তখনও বেঁচে। যদিও তিনি হাড়ে হাড়ে রাশিয়ান মুজিক তবু তিনি অন্তরে অন্তরে ইউরোপীয় ইন্টেলেকচুয়াল—মার্কস স্বয়ং যা ছিলেন। বিপ্লব ঘটে গেছে বলে রাশিয়ার চিন্তাশীলরা ইউরোপের মূলস্রোত থেকে বিচ্ছিন্ন হবেন এটা তাঁর কাম্য ছিল না। লেনিন দীর্ঘকাল পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে আত্মগোপন করে মূলস্রোতের মহিমা অনুভব করেছিলেন। সম্পূর্ণ স্বাধীনভাবে তিনি চিন্তা করতেন, তর্ক করতেন, লিখতেন। তাঁর ব্যক্তিস্বাধীনতা কেউ অস্বীকার করেনি। স্বাধীন ব্যক্তি হিসেবেই তিনি স্বেচ্ছায় মার্কসপন্থী হয়েছিলেন। সকলেই সেইভাবে মার্কসপন্থী হবেন এই ছিল তাঁর আশা ও বিশ্বাস। জোরজুলুম করে কাউকে তিনি ভজাতে চাননি। নিজের দেশের ইন্টেলেকচুয়ালদের উপর জোরজুলুম করা অবশ্য সহজ, কিন্তু পৃথিবীর প্রথম শ্রমিক-কৃষক রাষ্ট্র যদি এরূপ কুদৃষ্টান্ত দেখায় তাহলে পশ্চিম ইউরোপের ইন্টেলেকচুয়ালরা তা দেখে বিগড়ে যাবেন। তাহলে বিপ্লব দিকে দিকে ছড়াবে না। একমাত্র রাশিয়াতেই সীমাবদ্ধ থাকবে। তা যদি হয় তবে রাশিয়াতেও দৃঢ়মূল হবে না। পশ্চিম ইউরোপেও বিপ্লব ঘটা চাই। তারজন্যে সেসব দেশের ইন্টেলেকচুয়ালদের আকর্ষণ করতে পারা চাই। তাদের আকর্ষণ করার সেরা উপায় হচ্ছে রুশ লেখকদের ব্যক্তিস্বাধীনতার দৃষ্টান্ত স্থাপন করা।


সাহিত্যিক ব্যাপারে লেনিনের পরামর্শদাতা ছিলেন গোর্কি। তিনিও লেনিনের মতো পাশ্চাত্য সংসর্গে ও ব্যক্তিস্বাধীনতায় আস্থাবান। তাই রুশ লেখকদের রকমারি ‘ইজম’ও গোষ্ঠী বিপ্লবের পূর্বে যেমন ছিল পরেও তেমনি রইল। বিপ্লববিরোধীরা আপনি সরে পড়েন। যাঁরা থাকেন বা ফিরে আসেন তাঁরা সকলে বিপ্লববাদী না হলেও বিপ্লবের প্রতি সহানুভূতিশীল স্বাধীন লেখক। লেনিন ও গোর্কি এঁদের মর্যাদা স্বীকার করতেন। তাই পাস্তেরনাক নিজের কথা নিজের মতো করে বলতে পেরেছিলেন। লেনিনের মহাপ্রস্থানের পরেও আরও কবিতা লিখেছিলেন, আরও গল্প, গদ্যে আত্মজীবনী, পদ্যে উপন্যাস। যদিও তিনি ভুলেও আর কারও মতো হবেন না তবু তাঁর অনন্যতাও জনপ্রিয় হয়। কিন্তু ক্রমেই দেশের আবহাওয়া বদলে যায়। প্রথমে আত্মহত্যা করেন এসেনিন ১৯২৫ সালে। তারপরে আত্মহত্যা করেন মায়াকোভস্কি ১৯৩০ সালে। তারপরে আপনা হতে অপসরণ করেন পাস্তেরনাক ১৯৩২ সালে। সেই যে তিনি মৌনব্রত অবলম্বন করেন সে-ব্রত অল্প কিছুদিনের জন্যে ভঙ্গ করেন দ্বিতীয় মহাযুদ্ধের সময় দেশ যখন আক্রান্ত। তারপরে আবার নীরব হন যুদ্ধজয়ের সঙ্গে সঙ্গে ‘কসমোপলিটানিজম’-এর উপর কর্তৃপক্ষের ধর্ষণ লক্ষ্য করে। যুদ্ধকালে যারা মিত্র ছিল যুদ্ধের পরে তারাই হল শত্রু। সুতরাং তাদের সংস্কৃতিও হল বর্জনীয়। মাঝখানে খাটিয়ে দেওয়া হল লৌহ যবনিকা। রাশিয়ার ইতিহাসে দেখা যায় সম্রাট পিটার প্রমুখ একদল যেমন রাশিয়াকে ইউরোপীয় বানানোর পক্ষে, ডস্টইয়েভস্কি প্রমুখ আরেক দল তেমনি ইউরোপীয় সংস্কৃতির বিপক্ষে। লৌহ যবনিকা তারই রকমফের। পাস্তেরনাক মৌলিক রচনায় হাত না দিলেও কলম একেবারে বন্ধ করেননি। অনুবাদ করেছেন অপরের রচনার। জর্জিয়ান বন্ধুদের কবিতা, শেক্সপিয়ার, শেলি, গ্যেটে প্রমুখের নাটক ও কাব্য। এইসূত্রে তিনি ‘কসমোপলিটান’ অথবা ইউরোপীয় সংস্কৃতির সঙ্গে সংযুক্ত থেকেছেন। দেশান্তরে পালিয়ে গিয়ে যেমন ডাঙার মাছ হননি, দেশে আটক থেকেও তেমনি কুয়োর ব্যাং হননি। তা বলে তিনি কারও চেয়ে কম রাশিয়ান নন। মূল তাঁর রাশিয়ার মাটিতেই। যদিও সর্বাঙ্গে তাঁর ইউরোপের মূলস্রোত। লেনিন ও গোর্কির রাশিয়ায় এটা নিন্দনীয় ছিল না। হল স্টালিন ও জদানভের রাশিয়ায়।



স্টালিনের দিক থেকেও যথেষ্ট বলবার আছে। লেনিন, ট্রটস্কি প্রমুখের বিশ্বাস ছিল যে, ইউরোপের অপরাপর দ

**********
No Review
Related Books
Loading books…