প্রায় ছয় মাস আগে আমি ঠিক করেছিলাম যে প্রতি দুই সপ্তাহে আমি একটি করে কলাম লিখব। যারা লেখালেখি করেন তারা জানেন এটা একটা অনেক বড় সিদ্ধান্ত। প্রতি দুই সপ্তাহে একটা করে কলাম লেখা সোজা ব্যাপার না। তারপরেও আমি এতো বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলাম দুটি কারণে। প্রথমত, এদেশের অনেকগুলো পত্রিকা সেটি একইসঙ্গে ছাপাতে রাজি হয়েছে। সারা পৃথিবীতে লেখকদের সম্মান দেওয়ার এই ব্যাপারটি আমার এ কলাম দিয়ে বাংলাদেশে প্রথমব...