আমরা বাংলা ভাষার নির্দেশক চিহ্ন “টি’ ও “টা’ সম্বন্ধে পূর্বেই আলোচনা করিয়াছি। এই শ্রেণীর সংকেত আরো কয়েকটি আছে।
খানি ও খানা
বাংলা ভাষায় “গোটা’ শব্দের দ্বারা অখণ্ডতা বুঝায়। এই কারণে, এই “গোটা’ শব্দেরই অপভ্রংশ “টা’ চিহ্ন পদার্থের সমগ্রতা সূচনা করে। হরিণটা, টেবিলটা, মাঠটা, শব্দে একটা সমগ্র পদার্থ বুঝাইতেছে।