সেদিন আমাকে একজন ভদ্রলোক বললেন, ‘কী করি বলুন তো। আমার ছোট ছেলেটা দিন-রাত টেলিভিশনে কার্টুন দেখে।’ আমি বললাম, ‘বন্ধ করে দিন। দরকার হলে টেলিভিশনটা দোতলা থেকে নিচে ফেলে দিন। একটা টেলিভিশন নষ্ট হবে, কিন্তু একটা ছেলে রক্ষা পাবে।’ ভদ্রলোক আমার কথা খুব সিরিয়াসলি নিলেন না। ভাবলেন, আমি ঠাট্টা করছি। আমি কিন্তু মোটেও ঠাট্টা করছিলাম না। আমি আসলেই বিশ্বাস করি, একটা ছোট শিশু যখন বড় হয়, তখন টেলিভিশনের থ...