শব্দটি উচ্চারণ মাত্রই একটা রহস্য, একটা মায়াজাল, একটা সন্দেহের ভ্রূভঙ্গি—অনিবার্য হয়ে ওঠে। এবং এরই সঙ্গে গড়ে ওঠে একটা ছবি—রক্তাক্ত দেহ, একাধিক ধারালো অস্ত্র— বন্দুক, রিভলবার বা কোনও শাণিত ছুরি-ভোজালি, কিছু রাসায়নিক বস্তু—ক্লোরোফর্ম বা ওই জাতীয়। এবং অনেক ক্ষেত্রেই একরাশ অর্থ—বেশিরভাগ ক্ষেত্রেই যার রঙ কালো। আর…আর প্রেম—সুন্দরী না...