ধর্ম ও ধর্মনীতির অভিব্যক্তি

ধর্ম ও ধর্মনীতির অভিব্যক্তি

রবীন্দ্রনাথ ঠাকুর

ধর্ম ও ধর্মনীতির অভিব্যক্তি

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconarticles

Change color


অভিব্যক্তিবাদ বলে একেবারে সম্পূর্ণ আকারে সৃষ্ট না হইয়া নিখিল ক্রমে ক্রমে পরিস্ফুট হইতেছে। এককালে মনে হইয়াছিল এই মত ধর্মের মূলে আঘাত করিবে, তাই ধর্মযাজকগণ সশঙ্কিত হইয়া উঠিয়াছিলেন। কিন্তু ক্রমে এ মত সহিয়া গেল, সকলে মানিয়া লইল, অথচ ধর্মের মূল অবিচলিত রহিল। লোকে হঠাৎসৃষ্টি অপেক্ষা অমোঘ সৃষ্টিনিয়মের মধ্যে ঈশ্বরিক ভাব অধিক উপলব্ধি করিতে লাগিল। একদল লোকের বিশ্বাস আমাদের মনের ধর্মভাব, ঈশ্...