রাক্ষুসে কাঁকড়ার চেহারিটি তেমন কিছু ভীষণ নয়, গায়ের রংটিও বেশ সুন্দরই বলতে হবে— তবে একে রাক্ষুসে বলা হচ্ছে কেন? 'রাক্ষুসে' বলার একমাত্র কারণ হচ্ছে তার দেহের আয়তনটি। খুব বড় একটা রাক্ষুসে কাঁকড়ার বড় দুটি দাঁড়া ফাঁক করিয়ে তার এক আগা থেকে আর এক আগা পর্যন্ত মাপ নিয়ে দেখা গেছে, দশ বার হাত লম্বা। এটা হল কর্তা-কাঁকড়ার কথা— তাঁর গিন্নী যে কাঁকড়ি, তাঁকে ত আর যখন তখন লড়াই করতে হয় ...