বক্তার জন্মোদিনে বোলপুর ব্রক্ষ্ণবিদ্যালয়ের নিকট কথিত
আজ আমার জন্মোদিনে তোমরা উৎসব করে আমাকে আহ্বান করেছ,– এতে আমার অনেকদিনের স্মৃতিকে জাগিয়ে তুলেছে।
জন্মদিনে বিশেষভাবে নিজের জীবনের প্রতি দৃষ্টি করবার কথা অনেকদিন আমার মনে জাগে নি। কত ২৫শে বৈশাখ চলে গিয়েছে, তারা অন্য তারিখের চেয়ে নিজেকে কিছুমাত্র বড়ো করে আমার কাছে প্রকাশ করে নি।