কথামালার নূতন প্রকাশিত গল্প

কথামালার নূতন প্রকাশিত গল্প

রবীন্দ্রনাথ ঠাকুর

কথামালার নূতন প্রকাশিত গল্প

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconarticles

Change color


একদা কয়েক জন কাঠুরিয়া এক পার্বত্য সরল বৃক্ষের শাখাচ্ছেদনে মনোযোগী হইয়াছিল। শ্রম লাঘব করিবার অভিপ্রায়ে বিস্তর পরামর্শপূর্বক তাহারা এক নূতন কৌশল অবলম্বন করিল। যে শাখা ছেদনের আবশ্যক কয়েক জনে মিলিয়া তাহারই উপর চড়িয়া বসিল এবং নিভৃতে বসিয়া সতর্কতার সহিত অস্ত্রচালনা করিতে লাগিল।


যথাসময়ে শাখা ছিন্ন হইয়া পড়িল এবং কাঠুরিয়া কয়েকটিও তৎসঙ্গে ভূতলে পড়িয়া পঞ্চত্ব প্রাপ্ত হইল।

**********
No Review
Related Books
সৃষ্টির ক্রিয়ারবীন্দ্রনাথ ঠাকুর
মুকুন্দপুরের মনসানীরেন্দ্রনাথ চক্রবর্তী
নীল ময়ূরের যৌবনসেলিনা হোসেন
গুপি গাইন ও বাঘা বাইনউপেন্দ্রকিশোর রায়চৌধুরী
শাপমোচনরবীন্দ্রনাথ ঠাকুর